শুক্রবার, ১৫ জুলাই, ২০১১
গোয়েন্দাবিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনাই লক্ষ্য
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে গেছেন। গোয়েন্দা কর্মকাণ্ডবিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনা করতে তিনি এ সফরে গেছেন বলে পাকিস্তানের সেনা মুখপাত্র জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পাকিস্তানে সামরিক সহায়তা স্থগিতের ঘোষণার কয়েক দিন পর ওয়াশিংটন গেলেন পাশা। পাকিস্তান অবশ্য বলেছিল, মার্কিন সহায়তা ছাড়াই তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে। গত ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কমান্ডোরা। এর পর থেকে ওয়াশিংটন-ইসলামাবাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তখন থেকে মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা জোরের সঙ্গে দাবি করছেন, লাদেনের প্রতি আইএসআইয়ের একটি অংশের সমর্থন ছিল বলে তাঁদের সন্দেহ। সম্প্রতি পাকিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় যুক্তরাষ্ট্রের মানববিহীন বিমান (ড্রোন) থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায়ও দুই দেশের সম্পর্কে তিক্ততা বাড়ে। পাকিস্তান এ ধরনের হামলার ঘোর বিরোধিতা করে আসছে। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস বার্তা সংস্থা এএফপিকে শুধু বলেন, ‘আইএসআইয়ের প্রধান সুজা পাশা গোয়েন্দা কর্মকাণ্ডবিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন গেছেন।’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন