বুধবার, ৩ আগস্ট, ২০১১

গণতন্ত্র নয়, দেশ চলছে গোঁজামিলতন্ত্রে: ইনু

বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
তিনি বলেন, একটু গণতন্ত্র, একটু সামরিক তন্ত্র ও একটু ধর্মতন্ত্র মিলে গোঁজামিলতন্ত্র থেকে আমাদের বের হয়ে আসতে হবে।১৫ আগস্ট উপলক্ষ্যে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ইনু এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বড় ধরনের চারটি কলঙ্কজনক অধ্যায় রয়েছে। এগুলো হলো- যুদ্ধাপরাধ, সামরিক শাসকদের সংবিধান লঙ্ঘন, ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং ১৫ আগস্টের হত্যাকাণ্ড।তিনি আরো বলেন, এসবের মধ্যে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করার মাধ্যমে ১৫ আগস্টের কলঙ্ক থেকে মুক্তি পেয়েছে জাতি। বাকি ৩টি কলঙ্ক থেকেও জাতিকে মুক্ত করা হবে।এ সময় জাসদ সভাপতি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধিরা বিচার থেকে রক্ষা পাবে না। এই সরকারের অধীনেই তাদের বিচার সমাপ্ত করা হবে।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তারানা হালিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।উল্লেখ্য, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্মসহ বেশ কিছু বিষয়ে বামপন্থী সংসদ সদস্যরা আপত্তি তুললেও পরে বিল পাসের পক্ষেই ভোট দিয়েছিলেন ইনুসহ জাসদ-ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্যরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ