বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, বর্তমান
সরকার বিরোধী দলের রাজনৈতিক অধিকার হরণ করেছে। তারা বিরোধীদলকে ন্যূনতম
রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছেনা। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা
বলে ক্ষমতায় এসে সব ক্ষেত্রে লুটপাট শুরু করেছে। আজ মঙ্গলবার নয়াপল্টনে
বিএনপি আয়োজিত মহাসমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এসময় আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।
তিনি বলেন, আজকে টেন্ডার ছাড়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হচ্ছে। এটা দেশের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারেনা।
তত্তাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সম্পর্কে তিনি বলেন, এ পদ্ধতি বাতিল
সম্পর্কে উচ্চ আদালত তার রায়ে আরও ২বার এ পদ্ধতিতে নির্বাচন হতে পারে বলে
অভিমত দিলেও তারা হাইকোর্টের মিথ্যা দোহাই দিয়ে এ ব্যবস্থা পুরোপুরি বাতিল
করেছে। তারা আবারও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার জন্যই এ উদ্যোগ নেয়।
বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১
লিবিয়ায় গণকবর থেকে ১২শ’ লাশ উদ্ধার
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি গণকবরের খোঁজ পাওয়া গেছে। ওই কবর
থেকে এ পর্যন্ত ১২৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৯৯৬ সালে ত্রিপোলির আবু
সালিম কারাগারে গাদ্দাফি বাহিনী ভয়াবহ গণহত্যা চালায়। লাশগুলো ওই
হতভাগ্যদের বলেই নিশ্চিত হওয়া গেছে। দেশটির বর্তমান অন্তর্র্বতী সরকার
রোববার একথা জানায়। আবু সালিম কারাগারে গণহত্যার এটিই প্রথম প্রত্যক্ষ
প্রমাণ। দীর্ঘদিন ধরেই এই গণহত্যার ঘটনা নিয়ে লিবীয় জনগণ ভেতরে ভেতরে
ফুঁসছিল। যার ধারাবাহিকতায় চলতি বছরে দেশটিতে গণআন্দোলন শুরু হয়। পরবর্তী
পর্যায়ে এটি গৃহযুদ্ধে রূপ নেয়। এরই জেরে ন্যাটোর সহায়তায় লিবিয়ার ৪২
বছরের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে হঠানো সম্ভব হয়। ৪৫ বছর
বয়সী সামি আল সাদি নামে একজন লিবীয় বলেন, ‘এই গণঅভ্যুত্থান সফল হওয়ায়
আমি ভীষণ খুশি, এতে আমাদের দেশ আরও উন্নত হবে।’ সাদির দুই ভাই ওই
গণহত্যাকাণ্ডের শিকার বলে ধারণা করা হয়। তিনি আরও বলেন, ‘যখন আমি এখানে
দাঁড়াই তখন আমার নিহত ভাইদের কথা মনে পড়ে।’ ওই গণহত্যাকাণ্ড থেকে বেঁচে
যাওয়া প্রত্যক্ষদর্শীরা মানবাধিকার গোষ্ঠীগুলোর কাছে জানান, কারাগারের
দেয়াল ঘেরা খোলা চত্বরে বন্দিদের জড়ো করার পর সরকারি বাহিনী ছাদের ওপর
থেকে কালাশনিকভ (একে-৪৭) রাইফেল দিয়ে গুলি চালায়। মৃত্যু নিশ্চিত করার
জন্য আহত বন্দিদের কাছ থেকে পিস্তল দিয়েও গুলি করা হয়। আবু সালিম
কারাগারের হত্যাকাণ্ডের সঙ্গে গাদ্দাফির পতনের নিবিড় যোগ রয়েছে। ওই
হত্যাকাণ্ডে নিহতদের আইনজীবীদের মুক্তির দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে
পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে প্রথম বিক্ষোভ হয়।
আবু সালিম কারাগারের নিকটবর্তী একটি মরুভূমি প্রান্তরে হাড়গোড় ও কাপড়ের
টুকরো চোখে পড়লে এনটিসি সদস্যরা বিষয়টি তদন্ত করে বের করেন। প্রাথমিকভাবে
এক হাজার ২৭০টি মৃতদেহ পাওয়া গেছে। আরও মৃতদেহ থাকতে পারে বলে জানিয়েছেন
সংশ্লিষ্টরা। ডিএনএ পরীক্ষার মাধ্যমে সবার পরিচয় খুঁজে বের করা হবে বলে
জানিয়েছেন এনটিসির সদস্য ডাক্তার ওসমান আব্দুল জলিল। এ জন্য কয়েক বছর
লেগে যেতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গাদ্দাফির বিরুদ্ধবাদীদের ওই কারাগারে বন্দি করে নির্যাতন করা হতো।
এনটিসি সদস্যদের সঙ্গে গাদ্দাফি বাহিনীর যুদ্ধ এখনো চলছে। সির্তের প্রবেশমুখ থেকে সরে এসেছে এনটিসি যোদ্ধারা। শনিবার এনটিসির নয় সেনা নিহত হয়েছে। এনটিসি বলছে, তারা প্রতিরোধের মুখে নয়, কৌশলগত কারণে সির্ত থেকে সরে এসেছে। এদিকে ন্যাটো সির্ত শহরে গাদ্দাফির সেনাদের গাড়ি ও কিছু স্থাপনায় হামলা করেছে বলে জানিয়েছে। রোববার বনি ওয়ালিদে গাদ্দাফি বাহিনীর সঙ্গে হামলায় এনটিসির ৩০ সদস্য নিহত হয়। আলজেরিয়ার সীমান্তবর্তী এলাকায়ও হামলার শিকার হয় এ পরিষদের যোদ্ধারা। এদিকে জার্মানি আবারও ত্রিপোলিতে তার দূতাবাস চালু করেছে। গাদ্দাফিবিরোধী বিক্ষোভের মুখে নিরাপত্তার কারণে মার্চের তিন তারিখে দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছিল। এখন আবার স্থিতিশীলতা ফিরে আসায় দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। জার্মান রাষ্ট্রদূত এরই মধ্যে ত্রিপোলিতে গিয়ে কাজে যোগ দিয়েছেন।
এনটিসি সদস্যদের সঙ্গে গাদ্দাফি বাহিনীর যুদ্ধ এখনো চলছে। সির্তের প্রবেশমুখ থেকে সরে এসেছে এনটিসি যোদ্ধারা। শনিবার এনটিসির নয় সেনা নিহত হয়েছে। এনটিসি বলছে, তারা প্রতিরোধের মুখে নয়, কৌশলগত কারণে সির্ত থেকে সরে এসেছে। এদিকে ন্যাটো সির্ত শহরে গাদ্দাফির সেনাদের গাড়ি ও কিছু স্থাপনায় হামলা করেছে বলে জানিয়েছে। রোববার বনি ওয়ালিদে গাদ্দাফি বাহিনীর সঙ্গে হামলায় এনটিসির ৩০ সদস্য নিহত হয়। আলজেরিয়ার সীমান্তবর্তী এলাকায়ও হামলার শিকার হয় এ পরিষদের যোদ্ধারা। এদিকে জার্মানি আবারও ত্রিপোলিতে তার দূতাবাস চালু করেছে। গাদ্দাফিবিরোধী বিক্ষোভের মুখে নিরাপত্তার কারণে মার্চের তিন তারিখে দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছিল। এখন আবার স্থিতিশীলতা ফিরে আসায় দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। জার্মান রাষ্ট্রদূত এরই মধ্যে ত্রিপোলিতে গিয়ে কাজে যোগ দিয়েছেন।
পশ্চিমারা সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে : ওয়ালিদ আল মোয়াল্লেম
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম বলেছেন, পশ্চিমা বলদর্পী
শক্তিগুলো তার দেশকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। এ জন্য তারা সিরিয়ায় নানা
ধরনের সহিংস কর্মকাণ্ড উস্কে দিচ্ছে। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম
অধিবেশনে ভাষণ দেয়ার সময় তিনি এসব কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন,
ষড়যন্ত্রমূলকভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে সিরিয়ার ওপর অবরোধ আরোপের জন্য জাতিসংঘ
নিরাপত্তা পরিষদকে চাপ দিচ্ছে ইউরোপ এবং আমেরিকা। এ ছাড়া, বিদেশি
হস্তক্ষেপের ক্ষেত্র তৈরিরও চেষ্টা করছে তারা। ওয়ালিদ আল মোয়াল্লেম বলেন,
কয়েকটি বিদেশি সরকার চায় না- সিরিয়ার নানা ধর্ম ও রাজনৈতিক দল সহাবস্থান
করুক। তিনি অভিযোগ করেন, সিরিয়ায় তৎপর নানা গোষ্ঠীকে বিদেশি শক্তি অর্থ,
অস্ত্র ও উস্কানি দিয়ে সহায়তা করছে। চরমপন্থা ছড়িয়ে দেয়ার বিষয়ে পশ্চিমা
গণমাধ্যমগুলোও ভূমিকা রাখছে।
ওয়ালিদ আল মোয়াল্লেম প্রশ্ন রেখে বলেন, সিরিয়াকে বিভক্ত করা ছাড়া আর কি
উদ্দেশ্যে এসব কাজ করা হচ্ছে। এর ফল হিসেবে প্রতিবেশি দেশগুলোও মারাত্মক
পরিণতি ভোগ করবে বলে তিনি উল্লেখ করেন। তবে, পশ্চিমা দেশগুলোর এ ষড়যন্ত্র
তার দেশের জনগণ শক্ত হাতে মোকাবেলা করবে এবং বিদেশি শক্তির যে কোনো ধরনের
হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়ার
জনগণ কোনোভাবেই পশ্চিমাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।
কর্মস্থলে উপস্থিত না থাকায় ৪ চিকিৎসকে চাকরি থেকে বরখাস্ত
অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় চারজন চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত
করেছে সরকার। বরখাস্ত চিকিৎসকরা হলেন, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা
স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা খাজা আবদুল বাসেদ আমিনুজ্জামান
চৌধুরী, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নুপুর কান্তি দাস,
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের রিংকু বিশ্বাস ও
স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কাদের।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ
তথ্য জানানো হয়।
এছাড়া অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটের বিয়ানিবাজার উপজেলার এমসিএইচ-এফপি’র
চিকিৎসা কর্মকর্তা মোশাররফ হোসেনকে দুই বছরের জন্য তার বেতন স্কেল একধাপ
অবনমিত এবং আর্থিক জরিমানা করা হয়েছে।
সরকারের কোথাও কোন নিয়ন্ত্রণ নেই: খালেদা
চার দলীয় জোট নেত্রী ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া দেশের সামগ্রিক
অবস্থা তুলে ধরে বলেছেন, সরকারের কোথাও কোন নিয়ন্ত্রণ নেই। তারা পুলিশ
বাহিনী দিয়ে বিরোধী দলকে অত্যাচার নির্যাতন করছে। গণতান্ত্রিক দেশে বিরোধী
দল মিছিল সমাবেশ করতে পারে না। আর সরকারি দল সামনে পিছনে পুলিশ পাহারায়
মিছিল করে। পুলিশের বুটের নিছে আজ গণতন্ত্র। ছি! ছি লজ্জা!।
বর্তমান সরকার লুটপাট করলেও তাদের কোনো বিচার হচ্ছে না- উল্লেখ করে তিনি
বলেন, বিচার হবে কিভাবে। তারা বিচার বিভাগকে দলীয়করণ করে রেখেছে। সেখানে
গেলে আওয়ামী লীগ হলেই সব মাফ। বক্তব্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির
সমালোচনা করেন তিনি। চলতি বছর দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার জ্বালানির দাম
বাড়িয়েছে সরকার।
নয়া পল্টনে সড়কের ওপর তৈরি করা সভামঞ্চে মঙ্গলবার পৌনে ৪টায় পৌঁছান খালেদা।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে দক্ষিণমুখী করে নির্মিত মঞ্চে একটি
চেয়ারে বসেন তিনি। জনসভায় বক্তব্য দিতে শুর” করেন বিকেল ৫টায়।
দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় উল্লেখ করে খালেদা বলেন, তিন বছরে নতুন
কোনো শিল্প স্থাপন হয়নি। অনেক প্রতিষ্ঠান গ্যাস বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে
যাচ্ছ।
তিনি চ্যালেঞ্চ ছুড়ে দিয়ে বলেন, পুলিশ ছাড়া মিছিল করে দেখুন কার কতো শক্তি।
তিনি বলেন, পুলিশ পাহারায় মিছিল করে রক্ষা পাওয়া যায় না। খালেদা জিয়া বলেন,
দেশে প্রতিদিন খুন হত্যা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
মানুষকে খুন করছে। এই হল আমাদের দেশের অবস্থা। দেশের অর্থনীতি ভাল না।
মানুষ পেট ভরে খেতে পারে না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বিরাট ডেলিগেশন
নিয়ে বিদেশ সফরে যান। এই হলো আমাদের প্রধানমন্ত্রীর দেশের প্রতি দায়িত্ব।
তিনি বলেন, দেশের মানুষ ভাল নেই। মানুষ চরম দুরবস্থার মধ্যে আছে। শুধু সরকার এবং সরকারের লোকরা ভাল আছে। প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে। ছাত্র লীগ যুবলীগের টেন্ডারবাজিতে মানুষ আজ অতিষ্ঠ। আর সরকার প্রতিদিন শুধু মিথ্যা কথা বলছে। তিনি বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই একটি কাজ হয়। আ তা হল শেয়ার মার্কেট লুট। ৯৬ সালে ক্ষমতার আসার পর শেয়ার বাজারে লুট হয়েছিল। এবারও ক্ষমতার আসর পর তারা শেয়ার বাজারের হাজার হাজার টাকা লুট করেছে। বিকাল পাঁচটার কিছু পরে বেগম জিয়া তার বক্তব্য শুরু করেন। তিনি এখন বক্তব্য রাখছেন। প্রশাসনেও দলীয়করণ করা হয়েছে অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, “৪৬০ জনকে ওএসডি করা হয়েছে। কী অপরাধে ওরা ওএসডি। এরা সিনিয়ির ভালো নিরপেক্ষ অফিসার। এরা আওয়ামী লীগের দালালি করে না বলে ওএসডি করা হয়েছে। মঞ্চে বিশাল ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বৃহৎ ছবি এবং ‘দুর্ভোগ সৃষ্টিকারী ব্যর্থ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি’ কথা লেখা রয়েছে। জনসভা উপলক্ষে নয়া পল্টন সড়কের উচু দালানের ছাদে বসানো হয়েছে পুলিশ ও র্যাবের নিরাপত্তা দল। মঞ্চে চারপাশে রয়েছে র্যাবের সিসিটিভি ক্যামেরা। মঞ্চের চারপাশে পুলিশের একটি ব্যাটেলিয়ান মোতায়েন করা হয়েছে। একসঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্বে আড়াই হাজারের স্বে”ছাসেবক টিমও রয়েছে জনসভা ¯’ালে মঞ্চের চারপাশে।
তিনি বলেন, দেশের মানুষ ভাল নেই। মানুষ চরম দুরবস্থার মধ্যে আছে। শুধু সরকার এবং সরকারের লোকরা ভাল আছে। প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে। ছাত্র লীগ যুবলীগের টেন্ডারবাজিতে মানুষ আজ অতিষ্ঠ। আর সরকার প্রতিদিন শুধু মিথ্যা কথা বলছে। তিনি বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই একটি কাজ হয়। আ তা হল শেয়ার মার্কেট লুট। ৯৬ সালে ক্ষমতার আসার পর শেয়ার বাজারে লুট হয়েছিল। এবারও ক্ষমতার আসর পর তারা শেয়ার বাজারের হাজার হাজার টাকা লুট করেছে। বিকাল পাঁচটার কিছু পরে বেগম জিয়া তার বক্তব্য শুরু করেন। তিনি এখন বক্তব্য রাখছেন। প্রশাসনেও দলীয়করণ করা হয়েছে অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, “৪৬০ জনকে ওএসডি করা হয়েছে। কী অপরাধে ওরা ওএসডি। এরা সিনিয়ির ভালো নিরপেক্ষ অফিসার। এরা আওয়ামী লীগের দালালি করে না বলে ওএসডি করা হয়েছে। মঞ্চে বিশাল ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বৃহৎ ছবি এবং ‘দুর্ভোগ সৃষ্টিকারী ব্যর্থ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি’ কথা লেখা রয়েছে। জনসভা উপলক্ষে নয়া পল্টন সড়কের উচু দালানের ছাদে বসানো হয়েছে পুলিশ ও র্যাবের নিরাপত্তা দল। মঞ্চে চারপাশে রয়েছে র্যাবের সিসিটিভি ক্যামেরা। মঞ্চের চারপাশে পুলিশের একটি ব্যাটেলিয়ান মোতায়েন করা হয়েছে। একসঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্বে আড়াই হাজারের স্বে”ছাসেবক টিমও রয়েছে জনসভা ¯’ালে মঞ্চের চারপাশে।
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১
বাজারে ফ্রেশ ফান্ড আনতে হবে: সিএসই সভাপতি
শুধু তারল্যসংকট নয়, শেয়ারবাজারের মূল সমস্যা আস্থার সংকট। বিনিয়োগকারীদের
আস্থা ফিরে এলে স্বাভাবিকভাবেই তারল্য সরবরাহ বেড়ে যাবে। সুতরাং বর্তমান
পরিস্থিতিতে সব পক্ষের প্রধান কাজ হবে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে
আনা। আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাম্প্রতিক বাজার পরিস্থিতি
নিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যদের সঙ্গে এক আলোচনা সভা
শেষে সংস্থাটির সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ এসব কথা বলেন।
ফখর উদ্দিন বলেন, তারল্যসংকট দূর করতে বাজারে ফ্রেশ ফান্ড নিয়ে আসতে হবে। এ
ক্ষেত্রে ব্রোকারেজ হাউসের শাখা বাড়ানো যেতে পারে। তাহলে নতুন
বিনিয়োগকারীরা বাজারে আসবে। তাঁদের বিনিয়োগ সম্পর্কে ওই সব হাউস থেকে
শিক্ষিত করে তুলতে হবে।
এ সময় ফখর উদ্দিন বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, লেনদেনের
ওপর কর কমানো, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাশুল
কমানো, পুঁজিবাজারের ওপর মানুষের ইতিবাচক ধারণা বাড়ানো, স্টক এক্সচেঞ্জগুলো
করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) বাড়ানো।
ফখর উদ্দিন আরও বলেন, বাজারে স্থিতিশীলতা আনতে মিউচুয়াল ফান্ডের টাকা
বাজারে বিনিয়োগের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, তা দূর করা; ওভার দ্য কাউন্টার
(ওটিসি) বাজার আরও গতিশীল করা; বাংলাদেশ ফান্ডের অর্থ ব্যবহারে আরও
স্বচ্ছতা আনা; মার্চেন্ট ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা আনতে হবে; প্রয়োজনে
নতুন মার্চেন্ট ব্যাংকের অনুমোদন দেওয়া। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকগুলোকে
শুধু ব্যবসা না করে পোর্টফোলিও ব্যবস্থাপনার দিকে মনোনিবেশ করতেও তিনি
অনুরোধ করেন।
ফখর উদ্দিন বলেন, বিভিন্ন কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে যেসব
প্লেসমেন্ট শেয়ার রয়েছে, সেগুলোর লকইনের সময় কমিয়ে আনা যেতে পারে। এতে
বাজারে তারল্য-সরবরাহ বেড়ে যাবে বলে আশা করেন তিনি। এ ছাড়া রিভার্স রেপোর
সুদের হার কমানো এবং লেনদেন নিষ্পত্তির সময়সীমা কমানোরও সুপারিশ করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে সিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আল মারুফ খান, সহসভাপতি
তারেক কামাল, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেনসহ
সংস্থাটির পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক দাবি জানালেন মাহমুদ আব্বাস
স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দাবি করেছেন
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস। ইহুদিবাদী ইসরাইল ও
যুক্তরাষ্ট্রের অব্যাহত বিরোধিতা ও নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটো দেয়ার
হুমকি সত্ত্বেও এ দাবি জানিয়েছেন তিনি।
এর আগে, নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার পর তিনি জাতিসংঘ মহাসচিব
বান কি মুনের সঙ্গে দেখা করে আনুষ্ঠনিকভাবে লিখিত আবেদন হস্তান্তর করেন। এর
কিছুক্ষণ পর জাতিসংঘ সাধারণ অধিবেশনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবির
পক্ষে যুক্তি তুলে ধরে আব্বাস বলেন, “ইসরাইলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি
শান্তিপূর্ণ অবস্থায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তিনি জাতিসংঘে স্বাধীন
ফিলিস্তিন রাষ্ট্রের দাবি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন।” তিনি বলেন, ইসরাইল
সরকারের অনড় অবস্থানের কারণে শান্তির জন্য আন্তর্জাতিক সব মহলের সমস্ত
আন্তরিক প্রচেষ্টা ধূলিস্মাৎ হয়ে গেছে। ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার
আলোচনা ব্যর্থ হওয়ার জন্য তিনি অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি স্থাপনকে
দায়ী করেন। তিনি স্পষ্টভাবে বলেন, “আমরা শান্তির জন্য ইসরাইল সরকার ও সে
দেশের জনগণের প্রতি হাত বাড়িয়ে দিয়েছি, শান্তি আলোচনাতেও অংশ নিয়েছি।
কিন্তু ইহুদি বসতি স্থাপন অব্যাহত থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।”
ফিলিস্তিন জাতির স্বাধীন রাষ্ট্রের দাবি মেনে নিয়ে জাতিসংঘের ১৯৪তম সদস্য
করে নেয়ার জন্য তিনি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। জাতিসংঘে
মাহমুদ আব্বাসের এ বক্তব্যকে ব্যাপক করতালির মাধ্যমে স্বাগত জানান বিশ্বের
বিভিন্ন দেশের নেতা।
এদিকে, শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
আনুষ্ঠানিকভাবে ওই দাবি পেশ করবেন বলে কথা রয়েছে। এ বিষয়ে মাহমুদ আব্বাসের
পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী, মাহমুদ
আব্বাসের এই আবেদন অনুমোদনের জন্য নিরাপত্তা পরিষদে পাঠাবেন জাতিসংঘ
মহাসচিব বান কি মুন। সেখানে প্রস্তাবটি পাস হতে হলে নিরাপত্তা পরিষদের ১৫
সদস্যের মধ্যে নয় সদস্যের সমর্থন লাগবে। তবে এ পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের
কেউ ভেটো দিলে বিষয়টি বাতিল হয়ে যাবে। নিরাপত্তা পরিষদে পাস হলে চূড়ান্ত
অনুমোদনের জন্য সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেতে হবে
ফিলিস্তিনকে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে চীন ও রাশিয়া
এরইমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। আর নিরাপত্তা পরিষদের
অস্থায়ী সদস্য দেশের মধ্যে এ স্বীকৃতি দেয়ার তালিকায় রয়েছে, বসনিয়া-
হারজেগোভিনা, ব্রাজিল, গ্যাবন, ভারত, নাইজেরিয়া, লেবানন ও দক্ষিণ আফ্রিকা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের মধ্যে ১২৯টিই ফিলিস্তিনকে স্বীকৃতি
দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, গত ২০ বছরের শান্তি আলোচনার মতো আব্বাসের এ
প্রস্তাবও ব্যর্থতায় পর্যবসিত হবে। গত ২০ বছর ধরে দু’পক্ষের মধ্যে শান্তি
প্রতিষ্ঠার মধ্যস্থতা করছে ইহুদিবাদী ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।
দীর্ঘ সময় ধরে কথিত শান্তি আলোচনা চললেও তা শান্তির মুখ দেখাতে পারেনি।
১৯৬৭ সালের যুদ্ধ পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও
গাজা নিয়ে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গঠন করতে চায় ফিলিস্তিনিরা।
কিন্তু, ইহুদিবাদী ইসরাইল ও যুক্তরাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য
জাতিসংঘের পূর্ণ সদস্যপদের বিরোধিতা করে বলছে, তেলআবিবের সঙ্গে সরাসরি
আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র অর্জিত হতে পারে, জাতিসংঘের প্রস্তাবের
মাধ্যমে নয়। পর্যবেক্ষকরা মনে করছেন, আলোচনার নমে সময়ক্ষেপণ করে স্বাধীন
ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখার জন্য
সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল এ বিরোধিতা করছে।
অন্যদিকে, পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের গুলিতে আজ এক ফিলিস্তিনি শহীদ
হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে বলে ফিলিস্তিনের হাসপাতাল ও
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা শিনহুয়া খবর দিয়েছে। এর
আগে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষ হয়। জাতিসংঘে
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানালে যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেয়ার যে
ঘোষণা দিয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা।
স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি উত্থাপনকে কেন্দ্র করে ইসরাইলি
সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। ইসরাইলি বাহিনী বলেছে, চেক
পয়েন্ট ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর বাড়তি ২০ হাজার সদস্য
নিয়োগ করা হয়েছে।
এদিকে, অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের বেশিরভাগ শহরে লাখ লাখ ফিলিস্তিনি
স্বাধীন রাষ্ট্রের দাবি মেনে নিতে মিছিল শুরু করেছে। নাবলুস, রামাল্লা ও আল
খলিলসহ পশ্চিম তীরের ছোট-বড় সব শহরের মানুষ রাস্তায় নেমে এসেছে। টেলিভিশন
ফুটেজে দেখা গেছে-পশ্চিম তীরের আবাল-বৃদ্ধ-বনিতা নির্বিশেষে সব বয়সের মানুষ
রাস্তায় নেমে এসেছেন এবং সড়কগুলোতে তিল ধারণের জায়গা নেই। জর্দান এবং
মিশরেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে মিছিল হয়েছে। এ সময়
মিছিলকারীরা ইহুদিবাদী ইসরাইলের পতাকায় আগুন ধরিয়ে দেয়। অপরদিকে, আব্বাসের
বক্তব্য উপস্থাপনের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার
যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন।
সু্ত্র রেডিও তেহরান
সু্ত্র রেডিও তেহরান
অ্যাশ-অভি দম্পতি জমজ সন্তানের জন্ম দিচ্ছেন
একটি নয়, জমজ সন্তানের জন্য অপেক্ষা করছেন বচ্চন পরিবারের সদস্যরা।
ঐশ্বর্য রাই বচ্চন জমজ সন্তানের জন্ম দেবেন-এমনটাই পরিবারের সদস্যরা জানতে
পেরেছেন চিকিৎসক সূত্রে। একে তো প্রথম সন্তান, তার ওপর জমজ। সত্যিই ত্বর
সইছে না আর। এখন তারা প্রার্থনা করছেন জমজ যেন মেয়ে হয়। টাইমস অব ইন্ডিয়ায়
প্রকাশ হয়েছে এ খবর। কেবল ব্যক্তিগত চিকিৎসক নয়, অ্যাশ-অভি দম্পতির জমজ
সন্তানের ব্যাপারে আগাম বার্তা দিয়েছেন দেশটির খ্যাতনামা জ্যোতিষী বিবেক
সাংভি। এ বিষয়ে শতভাগ নিশ্চয়তাও দিয়েছেন তিনি। বলেছেন, চলতি বছরের নভেম্বরে
জমজ সন্তান জন্ম দেবেন ঐশ্বর্য রাই বচ্চন। এদিকে অ্যাশ-অভি’র অনাগত জমজ
সন্তানের খবরে আনন্দের বন্যা বইছে বচ্চন পরিবারে। পরিবারের একটি ঘনিষ্ঠ
সূত্র জানিয়েছেন, বিষয়টি একেবারেই ব্যক্তিগত। তারপরও বলতেই হচ্ছে, জমজ
অতিথিদের জন্য ব্যাকুল হয়ে আছেন পুরো বচ্চন পরিবার।
সিনেমায় নয়, এবার বাস্তবেই জমজ সন্তান জন্ম দিতে যাচ্ছে অ্যশ-অভি দম্পতি।
মনি রত্নমের ‘গুরু’তে জমজ সন্তানের মা হয়েছিলেন ঐশ্বর্য রাই। ‘গুরু’তেও
ঐশ্বর্যর স্বামী চরিত্রে ছিলেন অভিষেক।
জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানালেন নাসিম
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম
জাতীয় সংসদে আইন পাস করে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি
জানালেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী
মায়াও এ দাবিকে সমর্থন জানান। আজ শনিবার বেলা সাড়ে এগারটার দিকে জাতীয়
প্রেসক্লাবের সামনে বিএনপি-জামায়াতের গণবিরোধী হরতাল, সন্ত্রাস, নৈরাজ্য,
অগ্নিসংযোগ, ভাঙচুরের প্রতিবাদে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জামায়াত-শিবির পুলিশের ওপর কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা আফগানিস্তানে ট্রেনিংপ্রাপ্ত- এই অভিযোগ করেন মোহাম্মদ নাসিম।
জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করার জোরালো দাবি করে নাসিম বলেন, একাত্তরের ঘাতকদের চেহারা বাংলার জনগণ গত ১৯ সেপ্টেম্বর নতুন করে দেখেছে। সুতরাং বাংলার মাটিতে রাজনীতি করার তাদের কোনও অধিকার নেই।
সম্মিলিত আওয়ামী লীগ জোটের আহ্বায়ক আব্দলি হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিতি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কৃষকলীগ নেতা আব্দুল করিম খান প্রমুখ। সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে মিছিল বের করা হয়। মিছিলটি প্রেস ক্লাব থেকে পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে গিয়ে শেষ হয়।
জামায়াত-শিবির পুলিশের ওপর কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা আফগানিস্তানে ট্রেনিংপ্রাপ্ত- এই অভিযোগ করেন মোহাম্মদ নাসিম।
জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করার জোরালো দাবি করে নাসিম বলেন, একাত্তরের ঘাতকদের চেহারা বাংলার জনগণ গত ১৯ সেপ্টেম্বর নতুন করে দেখেছে। সুতরাং বাংলার মাটিতে রাজনীতি করার তাদের কোনও অধিকার নেই।
সম্মিলিত আওয়ামী লীগ জোটের আহ্বায়ক আব্দলি হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিতি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কৃষকলীগ নেতা আব্দুল করিম খান প্রমুখ। সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে মিছিল বের করা হয়। মিছিলটি প্রেস ক্লাব থেকে পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে গিয়ে শেষ হয়।
সরকার জনগণকে বিভ্রান্ত করছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ভারতকে
ট্রানজিট দিতে শুধু সম্মতিপত্র সই ছাড়া বাকি সব কাজই হয়ে গেছে। তিস্তার
পানি বণ্টন চুক্তি হয়নি বলে আমরা ট্রানজিট দেইনি-এ কথা বলে সরকার জনগণকে
বিভ্রান্ত করছে। জনগণকে বোকা বানিয়েছে।” শনিবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি
গবেষণা প্রতিষ্ঠান গ্রুপ-২০০৯ (জি-নাইন)-এর উদ্যোগে ‘ভারতের প্রধানমন্ত্রী
মনমোহন সিংয়ের ঢাকা সফরে বাংলাদেশ জাতীয় স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে’
শীর্ষক এ আলোচনা সভা হয়।দেশের মানুষকে বিভ্রান্তিতে রেখে সরকার ভারতকে ট্রানজিট দিতে চায় বলে অভিযোগ করে ফখরুল বলেন,
ভারতকে ট্রানজিট দিলে দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। পাশাপাশি
উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে পণ্য পরিবহনের জন্য ভারত এই ট্রানজিট
নিচ্ছে। কিন্তু তখন সেইসব রাজ্যের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের টার্গেট
করবে। সে ক্ষেত্রে আমাদের জাতীয় নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে?”তিস্তা চুক্তি পানি বণ্টন চুক্তি না হওয়ার জন্য সরকারে নতজানু পররাষ্ট্র
নীতিকে দায়ী করে ফখরুল বলেন, “যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর বক্তব্যেই
প্রকাশ পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের ঢাকা সফর সফল হয়নি, ব্যর্থ
হয়েছে।”সভায় বক্তব্য রাখেন জি-নাইন এর সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ
ইবরাহিম, সাংবাদিক শফিক রেহমান, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ
হোসেন, সরোয়ার হোসেন, জি- নাইন এর সহ-সভাপতি মহসিন কবির, সাখাওয়াত হোসেন
সায়ন্থ প্রমুখ।
ঢাবির হল তল্লাশি: অস্ত্রসহ ৪ ছাত্রলীগ কর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের একটি কক্ষে অভিযান চালিয়ে দেশীয়
অস্ত্রসহ ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার
দিকে শাহবাগ থানা পুলিশকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলের বর্ধিত
ভবনের ২০০৫ নম্বর কক্ষে এই অভিযান চালায়।
আটক ছাত্ররা হলেন, বাংলা বিভাগের ইমরান হোসেন, ইতিহাস বিভাগের শরীফুল
ইসলাম, সমাজ বিজ্ঞানের কামাল হোসেন ও ইতিহাস বিভাগের মোরশেদ আলম। তারা সবাই
প্রথম বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে
শিক্ষার্থীরা। হলের প্রভোস্ট অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন,
রাতে বড় ধরনের নাশকতার চেষ্টা হতে পারে- এমন খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে
ওই কক্ষে তল্লাশি চালানো হয়। আটক চার ছাত্রের কাছ থেকে রড-লাঠিসহ বিভিন্ন
দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম
সাইফুল ইসলামও এই অভিযানের সময় উপস্থিত ছিলেন। এক ছাত্রলীগ কর্মী নাম
প্রকাশ না করার শর্তে জানান, হলে সংগঠনের দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের
ধরে আটক কর্মীরা ওই কক্ষে বসে প্রতিপক্ষের ওপর হামলা চালানোর প্রস্তুতি
নিচ্ছিল।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বলেন, হল কর্তৃপক্ষ চার ছাত্রকে আমাদের হাতে
তুলে দিয়েছে। এখন তারা মামলা করলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
স্বচ্ছতা নিশ্চিত করতে জলবায়ু তহবিল ব্যয় খতিয়ে দেখবে টিআইবি
স্বচ্ছতা নিশ্চিত করতে জলবায়ু তহবিলের ব্যবহার খতিয়ে দেখবে
ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এজন্য একটি
প্রকল্পও হাতে নিয়েছে। শনিবার বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে জাতীয়
প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার্লিনভিত্তিক আন্তর্জাতিক
সংস্থাটির বাংলাদেশ শাখা এ ঘোষণা দেয়।টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু তহবিল
ব্যবহারের স্বচ্ছতা খতিয়ে দেখতে ‘ফলো দ্য মানি’ শীর্ষক একটি প্রকল্প হাতে
নিয়েছে টিআইবি। এ প্রকল্পের অধীনে এ তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি
নজর রাখা হবে।প্রসঙ্গত, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে ইতিমধ্যেই
বিভিন্ন দাতা ও উন্নয়ন সহযোগিদের সহায়তায় ৩০ কোটি ডলারের ক্লাইমেট চেঞ্জ
ট্রাস্ট ফান্ড গঠন করেছে বাংলাদেশ। দাতারা এ অর্থ ছাড় দিতে শুরু করেছে।টিআইবি নির্বাহী পরিচালক বলেন, দাতারা ইতিমধ্যেই জলবায়ু তহবিলের অর্থ
ছাড় দিতে শুরু করেছে। এসব অর্থ ব্যবহারের ব্যাপারে কোন নীতি বা কৌশল নেই,
কিন্তু টাকাগুলো ব্যবহার করা হচ্ছে।তহবিলের মোট কতো অংশ বাংলাদেশ পেয়েছে সে তথ্য টিআইবি পায়নি জানিয়ে তিনি
বলেন, সরকারি কোন সূত্র থেকেও এ ব্যাপারে কোন ধরনের তথ্য পাওয়া যায়নি।
অবশ্য ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু তহবিলে অর্থ ব্যয়ে অসঙ্গতি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য যাচাই করবে টিআইবি।এছাড়া ভূমি ও পানিসম্পদের ব্যবহার ও ব্যবস্থাপনায় জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবি জানিয়ে ভূমি ও পানিসম্পদ রক্ষায় কার্যকর আইন প্রণয়ন এবং আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করার দাবি জানায় সংস্থাটি।
অবশ্য ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু তহবিলে অর্থ ব্যয়ে অসঙ্গতি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য যাচাই করবে টিআইবি।এছাড়া ভূমি ও পানিসম্পদের ব্যবহার ও ব্যবস্থাপনায় জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবি জানিয়ে ভূমি ও পানিসম্পদ রক্ষায় কার্যকর আইন প্রণয়ন এবং আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করার দাবি জানায় সংস্থাটি।
শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১
আগামী মাসে ঢাকায় সার্ক সাংস্কৃতিক সম্মেলন
ঢাকায় সার্ক দেশগুলোর সাংস্কৃতিক সম্মেলন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে।
২০১২ সালের ফেব্র”য়ারিতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে হবে
ইউনেস্কো কালচারাল ডাইভারসিটি কনফারেন্স যেখানে বিশ্বের ৪৫টি দেশ অংশ নেবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্কৃতি
মন্ত্রণালয় এ তথ্য জানায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সংসদ
সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বিভিন্ন জেলার গণ
গ্রন্থাগারগুলোর হালনাগাদ অবস্থা পর্যবেক্ষণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের
নিয়মিত পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে অন্যান্যদের মধ্যে অংশ নেন কমিটির সদস্য তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল
কালাম আজাদ, আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, মাহফুজা মন্ডল এবং
নিলোফার চৌধুরী মনি।
৪৫০ নেতা-কর্মী আটকের দাবি বিএনপির
বিরোধী দলের ডাকা ১১ ঘন্টার হরতাল চলাকালে সারা দেশ থেকে বিএনপির ৪৫০ জন
নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয়
কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার তাঁদের শান্তিপূর্ণ হরতালে বাধা দিচ্ছে। এতে তাঁদের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। সকাল ছয়টার আগেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা নয়াপল্টনে দলীয় কার্যালয়ে উপস্থিত হন। পুলিশ বাইরে থেকে কার্যালয়টি ঘিরে রাখায় কার্যালয়ের ভেতরে আটকা পড়েছেন নেতা-কর্মীরা। তাই সেখান থেকে এখনো কোনো মিছিল বের করতে পারেননি তাঁরা।
মির্জা ফখরুল বলেন, সরকার তাঁদের শান্তিপূর্ণ হরতালে বাধা দিচ্ছে। এতে তাঁদের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। সকাল ছয়টার আগেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা নয়াপল্টনে দলীয় কার্যালয়ে উপস্থিত হন। পুলিশ বাইরে থেকে কার্যালয়টি ঘিরে রাখায় কার্যালয়ের ভেতরে আটকা পড়েছেন নেতা-কর্মীরা। তাই সেখান থেকে এখনো কোনো মিছিল বের করতে পারেননি তাঁরা।
বড়পুকুরিয়ায় ভূমি অধিগ্রহণ শুরু
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের চূড়ান্ত
পর্ব শুরু হয়েছে। স্থানীয় ভূমি মালিকদের ক্ষতিপূরণ দেয়ার মধ্যদিয়ে এ
কার্যক্রম শুরু হয়। আজ বৃহস্পতিবার থেকে অধিগ্রহণের চূড়ান্ত পর্ব শুরু
হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ক্ষতিপূরণ প্রতিনিধি দলের
নেতৃত্ব দিচ্ছেন।সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রতিনিধি দলের সদস্যরা বৃহস্পতিবার
বড়পুকুরিয়া কয়লা খনি, বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের
বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। ক্ষতিপূরণ কার্যক্রম শুরুর পর শনিবার তারা
ঢাকায় ফিরবেন বলে জানা যায়।
বিকাল ৫টায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ও মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ক্ষতিপূরণের চেক বিতরণ উদ্বোধন করবেন।সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ক্ষতিপূরণ দেয়ার জন্য গত ১২ থেকে ১৫ সেপ্টেম্বর বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাগজপত্র যাচাই শেষে ৮৩৭ জনের চূড়ান্ত তালিকা করা হয়। বাকি ৫১৪ জনের কাগজপত্র পুনরায় যাচাই করা হবে। এই প্রকল্পের জন্য বড়পুকুরিয়াসহ জিগাগাড়ি, বলরামপুর, মৌপুকুর, কালুপাড়া, বৈদ্যনাথপুর ও বাঁশপুকুর গ্রামের ৬২৭ দশমিক ৭৩ একর ভূমি অধিগ্রহণ করবে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা ফসলি জমির জন্য একর প্রতি ২০ লাখ টাকা এবং বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একর প্রতি ২৫ লাখ টাকা করে পাবেন।এছাড়া প্রত্যেক ভূমিহীন পরিবার বা প্রান্তিক কৃষক পরিবার পাবে দুই লাখ টাকা করে। এ ধরনের ৩১৮টি পরিবারের একটি তালিকা করা হয়েছে।সংসদীয় কমিটির সদস্যরাসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. মেজবাহউদ্দীন, পেট্রোবাংলা চেয়ারম্যান অধ্যাপক মো. হোসেন মনসুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলে থাকছেন বলে সূত্র জানায়।
বিকাল ৫টায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ও মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ক্ষতিপূরণের চেক বিতরণ উদ্বোধন করবেন।সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ক্ষতিপূরণ দেয়ার জন্য গত ১২ থেকে ১৫ সেপ্টেম্বর বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাগজপত্র যাচাই শেষে ৮৩৭ জনের চূড়ান্ত তালিকা করা হয়। বাকি ৫১৪ জনের কাগজপত্র পুনরায় যাচাই করা হবে। এই প্রকল্পের জন্য বড়পুকুরিয়াসহ জিগাগাড়ি, বলরামপুর, মৌপুকুর, কালুপাড়া, বৈদ্যনাথপুর ও বাঁশপুকুর গ্রামের ৬২৭ দশমিক ৭৩ একর ভূমি অধিগ্রহণ করবে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা ফসলি জমির জন্য একর প্রতি ২০ লাখ টাকা এবং বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একর প্রতি ২৫ লাখ টাকা করে পাবেন।এছাড়া প্রত্যেক ভূমিহীন পরিবার বা প্রান্তিক কৃষক পরিবার পাবে দুই লাখ টাকা করে। এ ধরনের ৩১৮টি পরিবারের একটি তালিকা করা হয়েছে।সংসদীয় কমিটির সদস্যরাসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. মেজবাহউদ্দীন, পেট্রোবাংলা চেয়ারম্যান অধ্যাপক মো. হোসেন মনসুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলে থাকছেন বলে সূত্র জানায়।
সরকার ও ক্ষমতাসীনদের সন্ত্রাসের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ
‘সরকার ও ক্ষমতাসীনদের সন্ত্রাসের’ প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ
সমাবেশের কর্মসূচি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার সারাদেশে
হরতাল পালনের পর বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া যশোরে হরতাল
চলাকালে বিএনপির মিছিলে ‘আওয়ামী লীগ কর্মীদের গুলিবর্ষণের’ প্রতিবাদে
স্থানীয় বিএনপি শনিবার সেখানে অর্ধদিবস হরতাল ডেকেছে বলেও জানান তিনি।জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে সকাল ৬টা থেকে বিকাল ৫টা
পর্যন্ত এই হরতাল পালন করে বিএনপিসহ চারদলীয় জোট। ঢাকাসহ মহানগরগুলোতে
ব্যাপক পুলিশের উপস্থিতি এবং র্যাবের টহলের মধ্যে হরতালকারীদের রাজপথে
নামতে দেখা যায়নি। তবে সরকার সমর্থকদের হরতালবিরোধী মিছিল দেখা গেছে।হরতালে ‘পুলিশ ও ক্ষমতাসীনদের’ হামলায় চার শতাধিক নেতা-কর্মী
বৃহস্পতিবার আহত হয়েছেন বলেও দাবি করেন ভারপ্রাপ্ত মহাসচিব। হরতালে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে ‘অবৈধ’ অভিহিত করে তিনি দাবি করেন, “ওই রকম
আদালতের মাধ্যমে বৃহস্পতিবার অন্তত ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া
হয়েছে।” তিনি হরতালে গ্রেপ্তার সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
শান্তিপূর্ণ হরতাল পালিত
বিএনপির ডাকা সকাল-বিকেল হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
রাজধানীতে কোথাও বড় ধরনের কোনো সংঘর্ষ বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
রাস্তায় পিকেটারদের উপস্থিতিও তেমন দেখা যায়নি। আর শহরের প্রায় সব সড়কেই
বাস-সিএনজিচালিত অটোরিকশা-রিকশা চলাচল স্বাভাবিক থাকলেও সংখ্যায় ছিল কম।
শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।আমাদের প্রতিবেদকরা জানান, সকাল নয়টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের
একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে
শেষ হয়। পরে মিছিলটি আবার ক্যাম্পাসের দিকে ফিরে যায়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বেলা সাড়ে তিনটার দিকে জজ কোর্ট এলাকা থেকে
হরতালের সমর্থনে মিছিল বের করে। তবে পুলিশের বাধার কারণে মিছিলটি মূল সড়কে
যেতে পারেনি।এদিকে আজ বেলা ১১ থেকে একটার মধ্যে কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং কোতোয়ালি ও বংশাল থানা
স্বেচ্ছাসেবক লীগ হরতালবিরোধী মিছিল করেছে।এ ছাড়া সকাল সাড়ে আটটার দিকে রামপুরা এলাকার ঢাকা মহানগর জামায়াতের
সহকারী সেক্রেটারি নুরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলকারীদের
ধাওয়া করে পুলিশ সেখান থেকে চারজনকে আটক করে।
যাত্রাবাড়ী, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে জামায়াতের নেতা-কর্মীদের আচমকা মিছিল বের করার খবর পাওয়া গেছে।জামায়াতের দলীয় সূত্র জানায়, আজ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ১৬ জনকে আটক করেছে পুলিশ।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আশরাফুজ্জামান
জানান, হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে শাহবাগ থেকে তিনজন, পল্টন থেকে দুজন, মতিঝিল থেকে দুজন, রমনা থেকে
একজন এবং খিলগাঁও থেকে একজনকে আটক করা হয়। মিছিল-পিকেটিং করার অভিযোগে
তাঁদের আটক করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১
ইয়েমেনে সেনাবাহিনীর গুলিতে ৩৫ বিক্ষোভকারী নিহত
ইয়েমেনের রাজধানী সানায় সরকারি সেনাদের গুলিতে ৩৫ জন নিহত ও ৮০০ বেশি বিক্ষোভকারী আহত হয়েছে।হাসপাতাল সূত্র জানিয়েছে, গতকাল সানায় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর
গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে হতাহতের ওই ঘটনা ঘটে। স্বৈরশাসক আলী
আব্দুল্লাহ সালেহ প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে তার উত্তরাধিকারী
নির্ধারিত না হওয়া পর্যন্ত পদত্যাগ করবেন না বলে ঘোষণা দেয়ার পর এ হামলা
চালানো হয়। গত শনিবারও নিরাপত্তা বাহিনীর গুলিতে সানা ও তায়েয শহরে ১৩
বিক্ষোভকারী নিহত হয়েছিল।
সালেহ’র উপদেষ্টা আহমেদ আল সৌফি গতকাল (রোববার) বলেছেন, নির্ধারিত সময়ের
আগেই প্রেসিডেন্ট নির্বাচন দেয়া হবে এবং সে নির্বাচনের মাধ্যমে ইয়েমেনের
পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সালেহ ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন
না। প্রেসিডেন্ট সালেহ আগামী এক সপ্তাহ’র মধ্যে পারস্য উপসাগরীয় সহযোগিতা
পরিষদ বা পিজিসিসির ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত প্রস্তাবে স্বাক্ষর করবেন
বলে সৌদি আরবের একজন পদস্থ কর্মকর্তা খবর দেয়ার পর সালেহ’র উপদেষ্টা এ কথা
জানান। আস সৌফি আরো বলেছেন, প্রেসিডেন্ট সালেহ তার ভাইস প্রেসিডেন্টকে
পিজিসিসি’র ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় স্বাক্ষরের ব্যাপারে বিরোধী
নেতাদের সঙ্গে আলোচনার ক্ষমতা দিয়েছেন। তবে ইয়েমেনের বিরোধী দলগুলো বলছে,
যে কোন আলোচনা শুরুর আগে সালেহকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।১৬ কোটি মানুষের আস্থাকে খুন করে চলছি : কাদের
‘আমরা প্রতিনিয়ত ১৬ কোটি মানুষের আস্থাকে খুন করে চলছি। এটাই হচ্ছে
বাংলাদেশের রাজনীতি। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের রাজনীতি
এখন ফরমালিনের মতো বিষাক্ত হয়ে গেছে বলে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের
সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। সোমবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স
ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।বঙ্গবন্ধু মঞ্চের উদ্যোগে ‘বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা গণতন্ত্রের
জন্য অপরিহার্য’ শীর্ষক ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। এই সময়
তিনি বিরোধী দলকে নিয়ে তীব্র সমালোচনা করেন । তিনি বলেন বিরোধী দর তর্জন-
গর্জন করে সরকারীদলকে আন্দোলনের হুমকি দিচ্ছে । বিরোধী দলকে সংসদে আসার
আহবান জানান ও দায়িত্বশীলতার পরিচয় দিতে বলেন।
বঙ্গবন্ধু মঞ্চের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মাদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির হোসেন, আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস বিন হেলালী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
বঙ্গবন্ধু মঞ্চের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মাদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির হোসেন, আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস বিন হেলালী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫০
রোববারের ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভারত, নেপাল ও তিব্বতে
নিহতের সংখ্যা বেড়ে ৫০-এ দাঁড়িয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। তবে
ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো না পাওয়া যাওয়ায় নিহত মানুষের
সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ভারতের
উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে সবেচেয়ে বেশি ২৫ জন নিহত হয়েছে। এ ছাড়া,
ভারতের বিহার রাজ্যে মারা গেছে ১১ জন এবং সাতজন নিহত হয়েছে নেপালে। চীনা
সরকারি বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, তিব্বতে মারা গেছে সাতজন।
ভূমিকম্পের পর বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টি ও ভূমিধ্বসের কারণে উদ্ধার
তৎপরতা ব্যাহত হওয়ায় এখনো হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। এ ছাড়া,বহু
এলাকা দুর্গম হওয়ায় সেসব জায়গায় এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি।গতকাল বাংলাদেশ, নেপাল, তিব্বত ও ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোয়
রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়া ভূকম্পন হয়
ভুটানেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হিমালয় পর্বতমালার পাদদেশের সিকিম ও
নেপাল সীমান্তবর্তী এলাকায়। এ স্থানটি বাংলাদেশের উত্তরাঞ্চলের নিকটবর্তী।
ভূগর্ভের ২০ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পনের উত্পত্তিস্থল। বার্তা
সংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ঘর-বাড়ি
ধ্বসে। প্রবল মৌসুমী বৃষ্টিতে ভূমিকম্পের আগেই এসব এলাকার ঘর-বাড়ি দুর্বল
হয়ে গিয়েছিল।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান ইউএসজিএস এবং বাংলাদেশ ও
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হিমালয়
পর্বতমালার পাদদেশের সিকিম ও নেপাল সীমান্তবর্তী এলাকায়। জায়গাটি
বাংলাদেশের উত্তরাঞ্চলের কাছাকাছি। ইউএসজিএস-এর মতে, ভূকম্পন সবচেয়ে বেশি
অনুভূত হয়েছে ভারতের সিকিমের গ্যাংটক ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে। ঢাকায়
ভূমিকম্পের তীব্রতা চার মাত্রার ছিল বলে মনে করছে সংস্থাটি। তবে, ঢাকার
আবহাওয়াবিদরা বলছেন, রিখটার স্কেলে তারা সর্বোচ্চ ৬.৮ মাত্রার ভূকম্পন
রেকর্ড করেছেন। বাংলাদেশের ইতিহাসে এটা ছিল সবচেয়ে তীব্র মাত্রার ভূমিকম্প।
ভূমিকম্পের ঝাঁকুনিতে বাংলাদেশ, ভারত ও নেপালে অনেক দালান ও বহুতল ভবন
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দার্জিলিং ও কালিম্পঙের বিদ্যুৎ ব্যবস্থা
ভেঙে পড়েছে। সিকিমের কিছু অংশে টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া
ভূমিকম্পের পর পশ্চিমবঙ্গে ফোন লাইনে ব্যাপক জ্যাম তৈরি হয়। ভারতীয়
বিমানবাহিনীর পাঁচটি বিমান এবং সেনাবাহিনীর একটি টিম উদ্ধার তৎপরতা চালাতে
সেখানে গেছে।
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১
বিএনপির যৌথসভা : আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ
আন্দোলনের প্রস্ত্ততি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। একই সঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করার ব্যাপারেও নির্দেশ দেয়া হয়। শনিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এ নির্দেশ দেয়া হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা উপস্থিত হলেও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি। সভায় উপস্থিত ছিলেন, এমন কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ২৭ সেপ্টেম্বর পল্টন ময়দানে জনসভার জন্য মহানগরের পক্ষ থেকে জাতীয় ক্রীড়াপরিষদের কাছে আবেদন করা হয়েছে। যদি অনুমতি পাওয়া যায় তাহলে পল্টন ময়দানেই এ যাবৎকালের সবচেয়ে বড় সমাবেশ করবে দলটি। এজন্য দলীয় নেতাকর্মীদের প্রস্ত্ততি নেয়ার জন্যই যৌথসভা করা হয়। পল্টন ময়দানে সমাবেশের অনুমতি না পেলে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহাসমাবেশ করবে বিএনপি। সেক্ষেত্রে ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল কাকরাইল হয়ে সমাবেশ শান্তিনগর পর্যন্ত বিস্তৃত হবে বলে জানান একজন নেতা। ওই জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। একই এজেন্ডা নিয়ে বিকাল তিনটায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাসহ পাশ্ববর্তী জেলাসমূহের নেতাদের নিয়ে বৈঠক করবেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীর। ওই বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হবে না। অবশ্য দু’একদিন পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শনিবারের যৌথসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, সালাহউদ্দিন আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব হোসেন, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন। যৌথসভায় কী নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, আন্দোলন কর্মসূচি দেয়া হবে। ওই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্ত্ততি নিতে বলা হয়েছে। তিনি বলেন, সভার সিদ্ধান্ত শিগগিরই সাংবাদিকদের জানানো হবে।
শনিবারের যৌথসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, সালাহউদ্দিন আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব হোসেন, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন। যৌথসভায় কী নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, আন্দোলন কর্মসূচি দেয়া হবে। ওই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্ত্ততি নিতে বলা হয়েছে। তিনি বলেন, সভার সিদ্ধান্ত শিগগিরই সাংবাদিকদের জানানো হবে।
ইয়াবাসহ ধরা খেলেন যোগাযোগ মন্ত্রীর ভাতিজি
মাদারীপুরের কালকিনিতে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের চাচাতো ভাইয়ের মেয়ে ঝুমা (১৯)। তার নিজ বাড়ি থেকে ৭০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি ডিবি পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টায় যোগাযোগমন্ত্রীর ভাস্তি ঝুমার বাবার বাড়ি বেতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। এই সময় তার ঘরের ঔষধ কৌটায় ৭০ পিস ইয়াবা পাওয়া যায়।
সূত্র জানায়, গোপন খবর পেয়ে ঝুমার বাবার বাড়িতে অভিযান চালানো হয়। তিনি ইয়াবা কেনা-বেচার সঙ্গে জড়িত। ঝুমা বিবাহিত এবং তার স্বামী খালেক মাহমুদ ওমান প্রবাসী। তার বাবা সৈয়দ জালাল উদ্দিন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের একটি ফার্মে চাকরি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এই দিকে ঝুমা বলে, কে বা কারা আমার বিরুদ্ধে শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে।
সূত্র জানায়, গোপন খবর পেয়ে ঝুমার বাবার বাড়িতে অভিযান চালানো হয়। তিনি ইয়াবা কেনা-বেচার সঙ্গে জড়িত। ঝুমা বিবাহিত এবং তার স্বামী খালেক মাহমুদ ওমান প্রবাসী। তার বাবা সৈয়দ জালাল উদ্দিন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের একটি ফার্মে চাকরি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এই দিকে ঝুমা বলে, কে বা কারা আমার বিরুদ্ধে শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে।
টেস্টের পর ওয়ানডে সিরিজ হারালো ভারত
টেস্ট, টি-টোয়েন্টির পর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও হারলো ভারত। ইংল্যান্ড আগেই সিরিজের ২টি ম্যাচ জিতে নেওয়ায় শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়ম রক্ষার। কার্ডিফে পঞ্চম ও শেষ এক দিনের এই ম্যাচে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতকে ৬ উইকেটে পরাজিত করে ইংল্যান্ড। স্বাগতিক ইংল্যান্ড ৩-০ ব্যবধানে জিতে নিল ওয়ানডে সিরিজ। আর ভারতীয় ক্রিকেট থেকে এই হার ম্যাচের মধ্য দিয়েই বিদায় নিলেন রাহুল দ্রাবিড়, যে ঘোষণা তার আগেই দেওয়া ছিলো। শেষ ম্যাচে জয়ের জন্য ভারত ৩০৪ রানের পাহাড় গড়ে। তবুও পায়নি জয়ের দেখা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক। ৬ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে ধোনির দল। ১৭০ রানের জুটি গড়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কোহলি ১০৭ এবং দ্রাবিড় ৬৯। এদিকে ৩০৫ রানের লক্ষ্য নিয়ে শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকার পর ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৪ ওভারে ২৪১ রানের টার্গেট দেওয়া হয়। আর এই টার্গেট নিয়ে সিরিজ জয়ের মুখ দেখে ইংলিশরা। পাঁচ ম্যাচ সিরিজের বাকি দুটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
উইকিলিকসের তথ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধের বিচার চান না
উইকিলিকসের তথ্যে এবার উঠে এসেছে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া। এতে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে এই ইস্যুকে ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটির গোপন তার বার্তায় এই বিষয়টি ওঠে আসে । তিনি তাতে বলেন বাংলাদেশের যুদ্ধাপরাধ ইস্যু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করা হচ্ছে। জামায়াত ইসলামীকে রাজনীতির ময়দান থেকে দূরে রাখার জন্য এই বিচার শূরু । এর মাধ্যমে জাতিকে দ্বিধাবিভক্ত করা হচ্ছে। আপর দিকে সরকারি দলের অনেকেই মনে করেন, যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দিতে পারবে।উইকিলিকসের তথ্যে ফ্রান্সের রাষ্ট্রদূতের বরাত দিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যুদ্ধাপরাধের বিচার চান না।মরিয়ার্টি উল্লেখ করেন, ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যে বিচার প্রক্রিয়া চলছে, তা আন্তর্জাতিক মান বজায় রাখতে পারেনি। যদি বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখতে হয় তাহলে এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘের সম্পৃক্ততা দরকার। আর জাতিসংঘকে জড়ানো না হলে ইস্যুটি পুরোপুরি রাজনীতিকীকরণ হয়ে যাবে। এক্ষেত্রে তিনি সেক্টর কমান্ডারস ফোরামের প্রধান একে খন্দকারের বক্তব্য তুলে ধরেন। যেখানে তিনি বিচার প্রক্রিয়া গ্রহণযোগ্য করার জন্য জাতিসংঘের সম্পৃক্ততা দাবি করেন।মরিয়ার্টি তার বার্তায় বলেন, অনেক বাংলাদেশী মনে করে, ১৯৭২ সালে সিমলা চুক্তির পর বাংলাদেশ এখন যুদ্ধাপরাধের বিচার করার ব্যাপারে নৈতিক শক্তি হারিয়েছে। তারবার্তায় বলা হয়, এটা এই দশকের এমন একটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু, যাকে অতিমাত্রায় রাজনীতিকীকরণ করা হয়েছে। এ ব্যাপারে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্ধকারে রাখা হয়েছে।তারবার্তায় বলা হয়, যুদ্ধাপরাধের বিচারের জন্য বাংলাদেশ সরকার ১৯৭৩ সালের জুলাই মাসে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট করে। সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষাবাহিনী ও সহযোগী বাহিনীর লোকদের মধ্যে যারা মানবতাবিরোধী, গণহত্যা ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার করার জন্য আইনটি তৈরি করা হয়। ১৯৭৫ সাল পর্যন্ত এই আইনের অধীনে ৩৭ হাজার মানুষ আটক করা হয়। আওয়ামী লীগ সরকার অপরাধ সামান্য হওয়ার কারণে প্রায় ২৬ হাজার মানুষকে ক্ষমা করে দেয়। ১১ হাজারের ব্যাপারে হত্যা, ধর্ষণের মতো অভিযোগ আনা হয়। এর মধ্যে ৭৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হয়। এতে আরো বলা হয়, ১৯৭৫ সালে আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর কলাবরেটর অ্যাক্ট বাতিল হয় এবং আইনে যারা জেলে রয়েছে তাদের ক্ষমা করে দেয়া হয়।তারবার্তায় বলা হয়, জামায়াতে ইসলামীর প্রধান মতিউর রহমান নিজামী সম্প্রতি এক রিপোর্টারকে তাদের ভুলের কথা উল্লেখ করে বলেছেন, ‘রাজনৈতিক সিদ্ধান্তটি ছিল ভুল এবং তা বাস্তবসম্মত ছিল না। কিন্তু আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না।’তারবার্তায় বলা হয়, সেক্টর কমান্ডারস ফোরাম ও তাদের সমর্থকদের পক্ষে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যমান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীনে। এখন তাদের প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা (বিশেষ করে জাতিসংঘ), যাতে বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও রাজনীতিমুক্ত হয়।সেক্টর কমান্ডারস ফোরামের প্রধান একে খন্দকার বলেছেন, ‘যদি বিচার প্রক্রিয়ায় জাতিসংঘ সম্পৃক্ত হয় তাহলে বিচারটা হবে সর্বগ্রহণযোগ্য। আর যদি জাতিসংঘ এই প্রক্রিয়ায় যুক্ত হয়, তাহলে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তা বন্ধ করতে পারবে না।’কিন্তু এ ব্যাপারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বাংলাদেশের। তা ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম অ্যাক্ট অনুযায়ী হবে। তবে জাতিসংঘ চাইলে বিচার প্রক্রিয়া মনিটর করার জন্য পর্যবেক্ষক পাঠাতে পারে। আপর দিকে জামায়াতে ইসলামী বলছে, বিচার প্রক্রিয়া শুরু হলে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার দাবি জানাবে।মরিয়ার্টি তার বার্তায় মন্তব্য করেন, আওয়ামী লীগ তাদের ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা ১৯৭১ সালের যুদ্ধাপরাধ ইস্যুতে ফিরে যাচ্ছে। তারবার্তায় বলা হয়, এই দশকে যুদ্ধাপরাধ বাংলাদেশের জন্য অতিমাত্রায় রাজনীতিপূর্ণ ইস্যু।গত ৩০ আগস্ট এই গোপন তারবার্তা প্রকাশ করে উইকিলিকস।
আয়কর মেলা ২০১১ উদ্বোধন
সবাই মিলে দিব কর দেশ হবে স্বনির্ভর’ এ স্লোগান নিয়ে সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০১১ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম। আজ সকাল সাড়ে ১০ টায় অফিসার্স ক্লাবে তিনি এ মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এইচ টি ইমাম বলেন, কর প্রদানের ক্ষেত্রে গণসচেতনতাই সবচেয়ে বেশি প্রয়োজন তার জন্য আয়কর কর্মকর্তা ও কর্মচারীদের আরও ভালো আচরণ করা দরকার। কর দাতার যেন না মনে করেন, তাদের উপর জোড় করে কর আদায় করা হচ্ছে। বর্তমান সরকারের মূল উদ্দেশ্য দেশকে ডিজিটাইজ করে তোলা উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে রাজস্ব বোর্ডকেও ডিজিটাইজড করতে হবে। পাশাপাশি ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আরও সহজ উপায় বের করতে হবে যাতে করে করদাতারা হয়রানির শিকার না হন। উল্লেখ্য: সপ্তাহব্যাপী কর মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে। এ মেলায় মোট ৮৭টি স্টল রয়েছে। ৮৭টির স্টলকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে এয়ার শোতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩, আহত ৮০
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরের কাছে একটি এয়ার শোতে দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার একটি বিমান দর্শকদের ওপর বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত: তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৮০ জন আহত হয়েছে। এরমধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলে ওই শহরের জরুরি চিকিৎসা বিভাগ থেকে জানানো হয়েছে। পি-৫১ মাসটাং বিমানটি উড্ডয়নরত অবস্থায় ঘুরপাক খাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের গ্যালারিতে গিয়ে পড়ে। মার্কিন বিমান বাহিনীর সাবেক সদস্য মার্ক হাসারা এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের অন্যতম। তিনি বলেছেন, ঘুরপাক খাওয়ার জন্য বিমানটির নাক যখন ভূমি বরাবর করা হয় তখনই তিনি বুঝতে পারেন পাইলট বিমানটি আর সামাল দিতে পারবেন না। ইউ টিউবে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি বিমান তীব্র বেগে দর্শকদের ওপর নেমে আসছে এবং আতঙ্কিত দর্শকরা হায় ইশ্বর বলে চিৎকার করছেন। রেনো শহরে প্রতিবছর সেপ্টেম্বর মাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতা উপভোগ করতে হাজার হাজার দর্শক জড়ো হয়।
জনপ্রিয় গায়িকা মমতাজ আবার বিয়ে করলেন
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পুরো নাম ডা. মো. মঈন হাসান চঞ্চল। তিনি মানিকগঞ্জ সদরের মমতাজ চক্ষু হাসপাতালের আবাসিক চিকিৎসক। চঞ্চলের বাবা ডা. মোস্তাফিজুর রহমান ও মা ডা. জাহানারা বেগম যশোর শহরে লালদিঘীর পাড়ে অবস্থিত সালেহা ক্লিনিকের মালিক। চঞ্চলের বাবা-মা’র সম্মতিতে আয়োজন করেই এ বিয়ে হয়েছে। আজ এই খবর দিয়েছে দৈনিক মানবজমিন।জানা গেছে, মমতাজের প্রথম স্বামী ছিল বিখ্যাত গায়ক রশিদ বয়াতি। এরপর মানিকগঞ্জ পৌরসভা চেয়ারম্যান রমজান আলীর সঙ্গে বিয়ে হয় মমতাজের। চঞ্চলেরও এটা দ্বিতীয় বিয়ে। চঞ্চলের ছোট দুই বোন চৈতি ও চন্দ্রা ঢাকার উত্তরার একটি বেসরকারি মেডিকেলে পড়াশোনা করতেন। গত বছর নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত চৈতির বিয়েতে নিমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন মমতাজ। চঞ্চলের পূর্ব পরিচিত ও দীর্ঘদিনের বান্ধবী মমতাজের সঙ্গে ওই বিয়ের দিনগুলোতে অতিমাত্রায় ঘোরাঘুরি করেছিলেন দুজন। একপর্যায়ে চঞ্চলের বাবা বলেন ‘তোমরা যে দুজন খুব বেশি ঘোরাঘুরি করছো তাতে লোকজন কানাঘুষা করছে। তোমরা বিয়ে করবে কিনা বলো?” ভাবেই কথাবার্তার শুরু তারপর বিয়ে।উল্লেখ্য: পশ্চিমবঙ্গের বহরমপুরের আদালতে মমতাজের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা চলছে। ভারতে গান গাওয়ার জন্য তিনি জনৈক শক্তিশঙ্কর বাগচীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তার কাছ থেকে কয়েক দফায় দুই লাখ রুপিও নিয়েছিলেন। কিন্তু শর্ত অনুযায়ী তিনি কোন অনুষ্ঠানে অংশ না নেয়ায় তার বিরুদ্ধে মামলা করেন শক্তিশঙ্কর বাগচী। তবে নিম্ন আদালত থেকেই ২০১০ সালে মমতাজ জামিনের আবেদন করেন। এই সময় তার সঙ্গে বহরমপুর গিয়েছিলেন ডা. মঈন। তিনিই মমতাজের হয়ে আইনজীবী নিয়োগ করেছিলেন এবং সমস্ত বিষয়টি তদারক করেন। এরপর কলকাতা হাইকোর্ট তার জামিন খারিজ করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়। সম্প্রতি কলকাতা হাইকোর্ট মমতাজের নামে ভারতে আসার মালটিপল ভিসা বাতিল করার নির্দেশ দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। একমাত্র মামলায় হাজিরা দেয়ার শর্তেই তার নতুন করে ভিসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোয়াইন ফ্লু ভাইরাস বিশ্বে ছড়িয়েছে বিমানযাত্রীদের মাধ্যমে
সোয়াইন ফ্লুর এইচ১এন১ ভাইরাস মূলত বিমানযাত্রীদের মাধ্যমেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন কানাডার গবেষকরা। এদিকে লিথুয়ানিয়া, মোনাকো এবং ইরাকেও প্রথমবারের মতো সোয়াইন ফ্লু ভাইরাস ধরা পড়েছে। এর আগে ভারত-নেপালেও এ ভাইরাস শনাক্ত হয়েছে। সূত্র : ডিডাব্লিউ নিউজ, বিবিসি, এএফপিকানাডার টরোন্টো শহরের সেন্ট মাইকেলস হাসপাতালের গবেষকরা তাদের সদ্য প্রকাশিত এক রিপোর্টে জানিয়েছেন, সোয়াইন ফ্লুর ভাইরাস প্রথম এবং সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আমেরিকা আর কানাডায় মার্চ আর এপ্রিল মাসে। গবেষকরা তাদের গবেষণায় দেখেছেন, এ দুটি দেশে বিমানযাত্রীদের ৮০ শতাংশই যাত্রা করেছিল ২০০৯ সালের মার্চ-এপ্রিলে। কানাডিয়ান গবেষকদের রিপোর্টটি প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে। কানাডার টরোন্টোর সেন্ট মাইকেলস হাসপাতালের ড. কামরাম খান ও তার সহকর্মীরা জানিয়েছেন, তাদের গবেষণা কাজের জন্য তারা আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার তথ্য ব্যবহার করেছেন। বলা হচ্ছে, এ গবেষণার ফল থেকে বিশ্বে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ব্যাপারে জোরালো এক সতর্ক সঙ্কেত ব্যবস্থা পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, কয়েক দশকের মধ্যে সোয়াইন ফ্লু হচ্ছে এমন একটি ভয়াবহ ভাইরাস, যা খুব দ্রুত এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়েছে। সংস্থাটি একটি পর্যায়ে ছয় মাত্রার সতর্কতা জারি করে এবং বিশ্বে এটিকে মহামারী হিসেবে ঘোষণা করে। প্রসঙ্গত, কোনো রোগ অন্তত বিশ্বের দুটি বৃহৎ অঞ্চলের (মহাদেশের) মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে তাকে মহামারী (এপিডেমিক) বলা হয়। সবশেষ ১৯৬৮ সালে ছড়িয়ে পড়া হংকং ফ্লু (ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস-এইচ৩এন২) মহামারীতে বিশ্বে ১০ লাখের বেশি মানুষ মারা যায়। ড. খান বলছেন, তাদের গবেষণায় দেখা গেছে, ২০০৯ সালের এপ্রিলে ২.৩৫ মিলিয়ন বিমানযাত্রী মেক্সিকো থেকে বিশ্বের ১৬৪ দেশের ১০ হাজার ১৮টি শহরে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি যাত্রী আসে আমেরিকার লস এঞ্জেলেস শহরে। ২০০৯ সালের মার্চ থেকে এপ্রিলে ২২ লাখ ১৪ হাজার ৯৪ জন যাত্রী মেক্সিকো থেকে লস এঞ্জেলেসে আসে। আর নিউইয়র্কে গেছে ১২ লাখ ৬ হাজার ৩৪৫ জন। গবেষণায় আরো দেখা গেছে, আমেরিকায় প্রতিবছর ৭৬ মিলিয়ন লোক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে। আর আমেরিকা এবং কানাডাতেই বিশ্বের সব বিমানের ছয় ভাগের এক ভাগ ওঠানামা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত প্রায় ৭১ হাজার লোকের এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করেছে। এ ভাইরাসে এরই মধ্যে মারা গেছে ৩১১ জন। আর শুধু আমেরিকায় আক্রান্তের সংখ্যা সম্ভবত এক মিলিয়নের বেশি বলে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন। ড. কামরান খান বলছেন, তাদের গবেষণা থেকে এ ধারণাই পাওয়া যায়Ñ পৃথিবীর যেসব দেশে বিমানে চলাচল করা মানুষের সংখ্যা বেশি সেই দেশে এ ভাইরাস বেশি ছড়িয়েছে।
শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১
শনিবার থেকে আয়কর মেলা শুরু হচ্ছে
ছয়দিন ব্যাপী দ্বিতীয় আয়কর মেলা আগমীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। প্রতিদিন
সকাল ১০টা থেকে মেলা শুরু হয়ে চলবে বিকাল ৬টা পর্যন্ত। জনগণকে কর প্রদানে
উদ্বুদ্ধ করতে গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আয়কর মেলা। মেলা উদ্বোধন
করবেন অর্থমন্ত্রী। ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে একই সঙ্গে এ মেলা শুরু
হবে। ঢাকা বিভাগের মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব
প্রাঙ্গণে।
ঢাকা ছাড়া অন্যান্য বিভাগের যেসব স্থানে মেলা অনুষ্ঠিত হবে- চট্টগ্রামের এম
এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম, রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্স,
খুলনার কর ভবন চত্ত্বর, সিলেটের সিলেট স্টেডিয়াম জিমনেসিয়াম, বরিশাল ক্লাব
অডিটরিয়াম এবং রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টার।
ইসলামী জাগরণের কারণে একনায়কদের পতন হচ্ছে: আয়াতুল্লাহ খাতামি
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন,
ইসলামী জাগরণের কারণেই তিউনিশিয়া, মিশর, এবং লিবিয়ার একনায়কদের পতন হয়েছে। এ
ছাড়া, পতনের মুখে রয়েছেন ইয়েমেনের স্বৈরশাসক আলী আব্দুল্লাহ সালেহ এবং আরো
কয়েকজন আরব শাসক।
তিনি আজ তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুমা নামাজের খোতবায় এসব কথা
বলেছেন। তিনি আরো বলেন, ইসলামী জাগরণের কারণে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে
বলদর্পী শক্তি বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। মধ্যপ্রাচ্যে এক সময় মার্কিন
যুক্তরাষ্ট্র নতুন মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল কিন্তু এখন সেই
যুক্তরাষ্ট্রের পাতাকায় এ অঞ্চলের জনগণ আগুন দিচ্ছে এবং মার্কিন বিরোধী
শ্লোগান দিচ্ছে। এ সবই ইসলামী জাগরণের ফসল বলে উল্লেখ করেন আয়াতুল্লাহ
আহমাদ খাতামি।
বাকৃবিতে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক ছাত্রীর ময়মনসিংহ কমিউনিটি
বেজড মেডিকেল কলেজের এক চিকিৎসকের সাথে দীর্ঘ দিনের প্রেমের সর্ম্পকের পর
শারীরিক সর্ম্পকের দৃশ্য মোবাইলে ধারণ করে প্রতারিত ও যৌন হয়রানির অভিযোগে
ওই চিকিৎসককে গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ময়মনসিংহ শহরের রোম থ্রি
রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
সংশ্লিষ্ট ও বিশ্বস্তসূত্রে জানা গেছে, বাকৃবির কৃষি অনুষদের লেভেল-২,
সেমিস্টার-২ এর মাইমুনা মোশরেফা আলম যুথির সাথে ময়মনসিংহের বেসরকারী
কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজের চিকিৎসক প্রভাষক ডা. নূরুল আফসার শিমুলের
প্রেমের সর্ম্পক গড়ে উঠে। সর্ম্পকের এক পর্যায়ে তাদের মাঝে শারীরিক সর্ম্পক
গড়ে ওঠে এবং তা মোবাইলে ধারণ করেন। অন্যদিকে ছাত্রীর পরিবার থেকে এক
ম্যাজিস্টেটের সাথে তার বিয়ে ঠিক করা হয়। পারিবারিক ভাবে বিয়ে ঠিক হওয়ায়
ছাত্রীর সাথে ওই ম্যাজিস্ট্রেটের আলাপচারিতা হয়। এবং আলাপচারিতার এক
পর্যায়ে ওই ম্যাজিস্টেটের প্রেমে পড়ে যায় মেয়েটি। এদিকে মেয়ের পূর্বপ্রেমিক
চিকিৎসক শিমুল ঘটনাটি জানতে পেয়ে তাদের শারীরিক দৃশ্যের ভিডিও চিত্র তার
নতুন প্রেমিকের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দেয় । পরে এ ঘটনার একপর্যায়ে গত
বৃহস্পতিবার মেয়ের নতুন প্রেমিক ওই ম্যাজিস্ট্রেটের কথামত বাদী হয়ে নারী
নির্যাতন আইনে চিকিৎসক ডা. নূরুল আফসার শিমুলকে আসামী করে ময়মনসিংহ
কোতোয়ালী থানায় একটি মামলা [মামলা নং-৪৬(৯)১১] দায়ের করেন। পরবর্তীতে
অভিযোগকৃত চিকিৎসক প্রেমিক শিমুলকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য মেয়েটি তাকে
গত বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের রোম থ্রি রেস্টুরেন্টে দেখা করার জন্য
ডাকেন। শিমুল সেখানে মেয়েটির সাথে দেখা করতে আসলে রাত ১১ টার দিকে তাকে ওই
স্থান থেকে গ্রেফতার করে র্যাব-২। পরে তাকে ময়মনসিংহ কোতোয়ালী থানায়
সোর্পদ করা হয়। এদিকে নির্যাতিত ছাত্রীর বাড়ি বগুড়া জেলায় এবং চিকিৎসক
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার নূরুল হুদার ছেলে বলে জানা গেলেও মেয়ের
নতুন প্রেমিক ওই ম্যাজিস্ট্রেটের কোন পরিচয় জানা যায়নি। এদিকে ঘটনার সত্যতা
জানতে অভিযুক্ত শিমুলের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকে পাওয়া
যায়নি।এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা জানিয়ে
বলেন, ভুক্তভোগী মেয়ের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহের র্যাব-২
এর সাহায্যে অভিযুক্ত শিমুলকে গ্রেফতার করে আদালতে চালান করা হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক
সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় রাতভর ভারী
বর্ষণে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর
সঞ্চালনশীল মেঘের কারণে বৃষ্টি আরও একদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর
সূত্রে জানা গেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর
১২টা পর্যন্ত চট্টগ্রাম ও আশপাশে ১৬০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে এই বৃষ্টি শুরু হয়। আজও থেমে থেমে বৃষ্টি অব্যাহত
আছে। গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে দুই সমুদ্রবন্দর, কক্সবাজার ও
তদ্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া
অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ফলে তিন নম্বর স্থানীয়
সতর্ক সংকেতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও
ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে
চলাচল করতে বলা হয়েছে।
ডিভির সুযোগ হারালো বাংলাদেশিরা
স্বপ্নের দেশ আমেরিকায় যাওয়ার পথ বন্ধ হয়ে গেলো বাংলাদেশের জন্য। ২০১৩
সালের ডিভি লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না এদেশের কেউ। আগামী ৪ঠা
অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ লটারিতে বাংলাদেশ ছাড়া আরো ১৮টি দেশের
নাগরিকরা অংশ নিতে পারবে না বলে আজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের
ওয়েবসাইটে জানানো হয়। ২০১৩ সালের ডিভি ভিসার জন্য আবেদনের নিয়ামাবলীতে বলা
হয়েছে, ডিভি ভিসার মাধ্যমে বিগত পাঁচ বছরে যেসব দেশের ৫০ হাজার নাগরিক
যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন, সে সব দেশের নাগরিকরা লটারিতে অংশ নিতে
পারবেন না। এ নিয়মের কারণেই ওই বছরের ডিভি ভিসার জন্য অযোগ্য বিবেচিত
হচ্ছেন বাংলাদেশিরা। ডাইভার্সিটি ভিসা (ডিভি) প্রোগ্রামের আওতায়
যুক্তরাষ্ট্রে যে সব দেশের অভিবাসী কম সে সব দেশ থেকে প্রতি বছর ৫০ হাজার
জনকে স্থায়ী অধিবাসী ভিসা দেওয়া হয়।
তবে এবার দক্ষিণ সুদান ও পোল্যান্ডের নাগরিকরা ডিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ম্যাকাও ও তাইওয়ানে জন্মগ্রহণকারীরাও যোগ্য বলে বিবেচিত হবেন। ডিভি ভিসা প্রক্রিয়া ‘কার্যকর ও নিরাপদ’ করতে ২০০৫ সাল থেকে ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক আবেদন পদ্ধতি চালু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে যে সব দেশের অভিবাসী কম সেসব দেশের ৫০ হাজার নাগরিকককে এবার স্থায়ী অধিবাসী ভিসা দেওয়া হবে। বিশ্বকে ছয়টি ভৌগলিক অঞ্চলে ভাগ করে কম্পিউটারভিত্তিক দৈবচয়নের মাধ্যমে মনোনয়নের কাজটি করা হবে। প্রতিটি অঞ্চলের অন্তর্ভুক্ত কোনো দেশ সর্বোচ্চ ৭ শতাংশ ভিসা পাবে।
তবে এবার দক্ষিণ সুদান ও পোল্যান্ডের নাগরিকরা ডিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ম্যাকাও ও তাইওয়ানে জন্মগ্রহণকারীরাও যোগ্য বলে বিবেচিত হবেন। ডিভি ভিসা প্রক্রিয়া ‘কার্যকর ও নিরাপদ’ করতে ২০০৫ সাল থেকে ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক আবেদন পদ্ধতি চালু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে যে সব দেশের অভিবাসী কম সেসব দেশের ৫০ হাজার নাগরিকককে এবার স্থায়ী অধিবাসী ভিসা দেওয়া হবে। বিশ্বকে ছয়টি ভৌগলিক অঞ্চলে ভাগ করে কম্পিউটারভিত্তিক দৈবচয়নের মাধ্যমে মনোনয়নের কাজটি করা হবে। প্রতিটি অঞ্চলের অন্তর্ভুক্ত কোনো দেশ সর্বোচ্চ ৭ শতাংশ ভিসা পাবে।
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১
ছয়টি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবলের লাইসেন্স পাচ্ছে
সরকারিভাবে ছয়টি ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল-আইটিসি-এর
লাইসেন্স দেয়ার বিষয় চূড়ান্ত করা হয়েছে। দু-এক দিনের মধ্যে বিটিআরসি এ
বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে। মঙ্গলবার সন্ধ্যায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
রাজিউদ্দিন আহমেদ রাজু সাংবাদিকদের এ তথ্য জানান।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু গত রাতে গণমাধ্যমকে এ
খবর নিশ্চিত করে জানান, তবে এখানে কোনো রকমের অনিয়ম হয়নি বলে দাবি করে
তিনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে এটি সহায়ক হবে।
চলতি বছরের ৩১ মার্চ টেরিট্রিয়াল ট্রান্সমিশন ক্যাবল লাইসেন্স দেয়ার জন্য
বিটিআরসি যে নীতিমালা প্রকাশ করেছিল তাতে বলা হয়েছিল, মাত্র তিনটি
কোম্পানিকে লাইসেন্স দেয়া হবে। সে সময় এটিও বলা হয়েছিল যে, প্রয়োজনে এ
লাইসেন্সের সংখ্যা কমানো হবে। বাড়ানোর কোনো কথাই ছিল না।
কিন্তু চূড়ান্তভাবে বিটিআরসির ওই নির্দেশনা অমান্য করে সংশোধিত টেলিযোগাযোগ
আইনে পাওয়া ক্ষমতাবলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় রাজনৈতিক বিবেচনায়
ছয়টি লাইসেন্স দিয়েছে বলে জানা গেছে। লাইসেন্সের জন্য মোট ৯টি কোম্পানি
আবেদন দাখিল করেছিল। বিটিআরসি এর মধ্যে ৮ সেপ্টেম্বর ওই ছয়টি কোম্পানিকে
লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়।মন্ত্রণালয়ের নথিতে বলা হয়, প্রতিযোগিতার পরিবেশ তৈরির মাধ্যমে
ইন্টারনেট সংযোগ সুবিধা বাড়ানো এবং ব্যান্ডউইডথের দাম কমানোর জন্যই বেশি
লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হয়েছে।আগামী দুই-এক দিনের মধ্যে লাইসেন্স প্রদানের বিষয়টি বিটিআরসি চূড়ান্ত করে ঘোষণা দেবে বলে জানান টেলিযোগাযোগ মন্ত্রী। মন্ত্রনালয়ের নথি থেকে জানা যায়, ১০০ নম্বরের ভিত্তিতে ১ম স্থানে রয়েছে
নভোকম লিমিটেড (প্রাপ্ত নম্বর ৯১.৩৬), ২য় স্থানে ওয়ান এশিয়া-এএইচজেভি
(৮৮.০৬), ৩য় স্থানে বিডি লিংক কমিউনিকেশন লিমিটেড (৮৭.৮৫), ৪র্থ স্থানে
ম্যাংগো টেলিসার্ভিসেস লিমিটেড (৮২.৮৪), ৫ম স্থানে সামিট কমিউনিকেশন
লিমিটেড (প্রাপ্ত নম্বর ৮১.৮৩) এবং ৬ষ্ঠ স্থানে ফাইবার অ্যাট হোম লিমিটেড
(প্রাপ্ত নম্বর ৮০.১৯)।
স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে গ্রামীণফোন
পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন
স্থানীয় ব্যাংকগুলো থেকে এক হাজার ১০২ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ কথা জানানো
হয়েছে।
গ্রামীণফোন জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ লোকাল সিনডিকেটেড টার্ম লোনের বিষয়টি অনুমোদন করেছে।
ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, ঋণ নিয়ে মূলধনী ব্যবস্থাকে কার্যকর করা হবে।
দেশের টেলিকম খাতে প্রথম কোম্পানি হিসেবে গ্রামীণফোন পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে
প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৭৬ কোটি ৬৪ লাখ টাকা। এর আগের
বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিলো ৪৮৩ কোটি ২৯ লাখ টাকা।
যুক্তরাষ্ট্রের প্রায় ৫ কোটি মানুষই দরিদ্র : সেন্সাস ব্যুরোর বার্ষিক প্রতিবেদন
মার্কিন সেন্সাস ব্যুরোর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জনগোষ্ঠীর
মধ্যে প্রায় ৪ কোটি ৬২ লাখ মানুষই দরিদ্র এবং এ হিসেব অনুযায়ী দেশটিতে
প্রতি ৬ জনের মধ্যে ১ জন দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। এ প্রতিবেদনে আরো
বলা হয়েছে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে দারিদ্রের হার ছিল ১৪.৩ শতাংশ। ২০১০
সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫.১ শতাংশে। ১৯৮৩ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রে
সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। গত চার বছর ধরে
দেশটিতে অব্যাহতভাবে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে এবং সাধারণ মার্কিনীদের
তুলনায় দেশটির কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের মধ্যে এ হার সবচেয়ে বেশি।
এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার ১৬.৩ শতাংশ দেশটির স্বাস্থ্য বীমার বাইরে রয়েছেন।
যুক্তরাষ্ট্রে চার সদস্যের একটি পরিবারের বার্ষিক আয় ২২ হাজার ৩১৪ মার্কিন
ডলার অথবা তার কম হলে সেই পরিবারটিকে দরিদ্র বলে বিবেচনা করা হয়।
সুত্র রেডিও তেহরান
সুত্র রেডিও তেহরান
বাহরাইনে বিক্ষোভ যুবক নিহত
বাহরাইনে বেশ কয়েক দিন যাবত সরকার বিরোধী আন্দোলন চলছে। আর এরই মধ্যে
বাহরাইনে পুলিশের টিয়ারসেলের আঘাতে আহত হওয়া এক যুবক গতকাল মারা গেছে।
দু’দিন আগে জাওয়াদ আহমাদ হাশেম নামে ২৭ বছরের ওই যুবক বাহরাইনের সিতরা শহরে
বিক্ষোভের সময় আহত হয়েছিল। জাওয়াদ মারা যাওয়ার পর বহু মানুষ বিক্ষোভের
জন্য তার বাড়িতে সমবেত হয়েছে। এবং তারা বিক্ষোভে ফুসে ওঠে।বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আলে খলিফার শাসন অবসানের দাবিতে দেশটিতে
গত মধ্য ফেব্রুয়ারি থেকে ব্যাপক বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। সরকারবিরোধী
আন্দোলনে এ পর্যন্ত বহু মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে। এ ছাড়া,
রাজার বিরুদ্ধে আন্দোলনে সমর্থন দেয়ার অভিযোগে বাহরাইনের কয়েক হাজার
পেশাজীবীর বিরুদ্ধে নেয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। সরকারি নিপীড়ন থেকে
দেশটির মানবাধিকার কর্মীরাও রেহাই পাচ্ছে না।
রাজস্থানে জমি নিয়ে সংঘর্ষ নিহত : ৯
ভারতের রাজস্থান প্রদেশের জয়পুর জেলার ভরাতপুরে জমিজমা নিয়ে গুজ্জার ও
মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। পরিস্থিতি
নিয়ন্ত্রণে অন্ততঃ ছয়টি থানায় কারফিউ জারি করা হয়েছে এবং সেখানকার অব্স্থা
এখনো উত্তেজনাপূর্ণ। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন
জয়পুর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক নবদ্বীপ সিং। ভারতের জি নিউজ টেলিভিশন
চ্যানেল এ খবর দিয়েছে।
পুলিশ জানায়, একটি কবরস্থানে গুজ্জার সম্প্রদায়ের লোকজন পুকুর কাটতে গেলে গোলোযোগের সূত্রপাত হয়। মুসলমান সম্প্রদায় এতে বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের তরুণ ও যুবকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গতকাল দু’জন আহত হয়। এর জের ধরে আজ সকালে দু’পক্ষ আবার আগ্নেয়াস্ত্র ও পাথর নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নিহতরা কোন সম্প্রদায়ের তা জানা যায়নি।
পুলিশ জানায়, একটি কবরস্থানে গুজ্জার সম্প্রদায়ের লোকজন পুকুর কাটতে গেলে গোলোযোগের সূত্রপাত হয়। মুসলমান সম্প্রদায় এতে বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের তরুণ ও যুবকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গতকাল দু’জন আহত হয়। এর জের ধরে আজ সকালে দু’পক্ষ আবার আগ্নেয়াস্ত্র ও পাথর নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নিহতরা কোন সম্প্রদায়ের তা জানা যায়নি।
এখনও তিস্তা চুক্তির ব্যাপারে আর্শাবাদী : দীপু মনি
তিস্তা চুক্তি প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি
বলেছেন, ‘‘বাংলাদেশের মানুষের যে ন্যায্য পাওনা তারচেয়ে কম কিছুতে আমরা
সম্মত হবো না’’৷ বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্র সীমান্ত বিষয়ক বিরোধ নিয়ে
বর্তমানে শুনানি চলছে হামবুর্গে অবস্থিত আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক
ট্রাইবুনাল( ইটলস) এ৷ দীপু মনি সেই শুনানিতে অংশ নিয়েছেন এবং এখন জামানিতে
আবস্থান করছেন । তাই জামানির রেডিও ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষা॥তে এই কথা
বলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফরের আগ মুহূর্ত অবধি তিস্তা চুক্তি সম্পাদনের ব্যাপারে আশাবাদী ছিলেন দীপু মনি৷ কিন্তু শেষ অবধি সেই চুক্তি না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘একেবারে শেষ মুহূর্তেও আনুষ্ঠানিক যে তথ্য ভারত সরকার আমাদেরকে দিয়েছিল, সে অনুযায়ী চুক্তি হবার কথা ছিল৷ সেকারণেই আমরা খুব আশাবাদী ছিলাম এবং ভারত সরকারও আশাবাদী ছিল৷”সোমবার হামবুর্গের আদালতে শুনানির ফাঁকেই ডয়চে ভেলেকে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী’র সর্বশেষ সফরে তিস্তা চুক্তি স্বাক্ষর হয়নি, তারমানে এই নয় যে এই চুক্তি হবে না৷ তিনি বলেন, “আমি আশা করছি, অদূর ভবিষ্যতে অবশ্যই তিস্তা চুক্তি হবে৷ এই বিষয়ে উভয় দেশের মধ্যে একটি ‘সম্মত অবস্থান আছে উভয় দেশ এই ব্যাপারে কাজ কওে যাচ্ছি।এক প্রশ্নউত্তেরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা অবশ্যই চাইবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বাংলাদেশ সফরে আসুন৷ এবং তার জন্য আমরা অপেক্ষাই করছিলাম৷ তিনি আসতে পারেননি, কেননা এই মাসেই তার নির্বাচন আছে৷ তবে তিনিও নিশ্চয়ই খুব শিগগিরই আসবেন৷ তখনও যদি চুক্তিটি স্বাক্ষরিত হয়৷”
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফরের আগ মুহূর্ত অবধি তিস্তা চুক্তি সম্পাদনের ব্যাপারে আশাবাদী ছিলেন দীপু মনি৷ কিন্তু শেষ অবধি সেই চুক্তি না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘একেবারে শেষ মুহূর্তেও আনুষ্ঠানিক যে তথ্য ভারত সরকার আমাদেরকে দিয়েছিল, সে অনুযায়ী চুক্তি হবার কথা ছিল৷ সেকারণেই আমরা খুব আশাবাদী ছিলাম এবং ভারত সরকারও আশাবাদী ছিল৷”সোমবার হামবুর্গের আদালতে শুনানির ফাঁকেই ডয়চে ভেলেকে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী’র সর্বশেষ সফরে তিস্তা চুক্তি স্বাক্ষর হয়নি, তারমানে এই নয় যে এই চুক্তি হবে না৷ তিনি বলেন, “আমি আশা করছি, অদূর ভবিষ্যতে অবশ্যই তিস্তা চুক্তি হবে৷ এই বিষয়ে উভয় দেশের মধ্যে একটি ‘সম্মত অবস্থান আছে উভয় দেশ এই ব্যাপারে কাজ কওে যাচ্ছি।এক প্রশ্নউত্তেরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা অবশ্যই চাইবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বাংলাদেশ সফরে আসুন৷ এবং তার জন্য আমরা অপেক্ষাই করছিলাম৷ তিনি আসতে পারেননি, কেননা এই মাসেই তার নির্বাচন আছে৷ তবে তিনিও নিশ্চয়ই খুব শিগগিরই আসবেন৷ তখনও যদি চুক্তিটি স্বাক্ষরিত হয়৷”
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশী শ্রমিক বৈধ হচ্ছে
মালয়েশিয়ায় কর্মরত অবৈধ বিদেশী শ্রমিক বৈধকরণ কার্যক্রমের প্রথম ধাপে
দুই লাখ ৬৭ হাজার ৮০৩ জন অবৈধ বাংলাদেশী শ্রমিক রেজিস্ট্রেশনভুক্ত হয়েছেন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার এই
খবর দিয়েছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএমইটি জানায়, তবে এ বৈধকরণ কার্যক্রমে যেসব অবৈধ
বাংলাদেশী শ্রমিক এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের আগামী ৩০
সেপ্টেম্বরের আগে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং-এ (ফোন:
০৩-২১৪১৯৫২৮/০৩-২১৪১৭৭২০/০৩-২১৪১৫৮৭৫) যোগাযোগ করতে দূতাবাসের পক্ষ থেকে
অনুরোধ জানানো হয়েছে।রেজিস্ট্রেশনবিহীন এসব বাংলাদেশী কর্মীর বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন ও
আত্মীয়-স্বজনকে মালয়েশিয়ায় কর্মরত কর্মীকে বিষয়টি অবহিত করার জন্য
বিএমইটি’র পক্ষ থেকেও অনুরোধ করা যাচ্ছে।
রেলসচিব সহ ওএসডি ২৫ কর্মকর্তা
যোগাযোগ মন্ত্রণালয়ের রেল বিভাগের ভারপ্রাপ্ত সচিব ইবাদত আলীকে
প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)
করা হয়েছে। সড়ক ওজনপথ ও বিআরটিএর ২৫ কর্মকর্তা রয়েছেন । সূত্র জানায়,
দুর্নীতির আভিযোগে তাদের ওএসডি করা হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাদের ওএসডি করা হয়। ওএসডি অবস্থায় তিনি অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মারুফ জামান এবং পররাষ্ট্র
মন্ত্রণালয়ের দুই মহাপরিচালক হাসিব আজিজ ও আশরাফ উদ্দিনকে প্রত্যাহার করে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি করা হয়েছে।বিলুপ্ত কর ন্যায়পাল কার্যালয়ের পরিচালক পদে সংযুক্ত উপসচিব হাবিবুর
রহমানকে অর্থ বিভাগে পদায়ন এবং সেকেন্ডারি অ্যাডুকেশন কোয়ালিটি অ্যান্ড
অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রকল্পের (সেকায়েপ) উপ-পরিচালক ফারুক আহমেদকেও
ওএসডি করা হয়েছে।এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর উপপরিচালক জাহেদুল
ইসলাম, বাংলাদেশ ব্যাংক খুলনার সহকারী পরিচালক আবু সাইদ আহমেদ, সোনালী
ব্যাংক প্রধান কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস সেরনিয়াবাত,
জনতা ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা রওশন আলম, অগ্রণী ব্যাংকের
প্রিন্সিপাল অফিসার মোকারম আলী মিয়া, ঢাকা কর অঞ্চলের-৭ উপ-কর কর্মকর্তা
মোহাম্মদ শাহাদাত হোসেনকে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক
পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ কোন নতুন ব্যাংকের পক্ষে নয় আইএমএফ
আর কোন নতুন ব্যাংক প্রযোজন নেই বলে মত দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা
তহবিল (আইএমএফ)। কারণ এতগুলো ব্যাংক সামলানোর সামর্থ্য কেন্দ্রীয় ব্যাংকের
নেই। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ভবনে আইএমএফ’র অফিসের কনফারেন্স কক্ষে
সাংবাদিকদের কাছে এই মত দেন প্রতিষ্ঠানের মিশন প্রধান ডেভিড কোয়েন।
ডেভিড কোয়েন বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের উচিত হবে নতুন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত স্থগিত রাখা। কেন্দ্রীয় ব্যাংক দেশের ৪৭টি তফসিলি ব্যাংকের সঙ্গে নতুন আরো কয়েকটি যোগ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরদিনই আইএমএফ এ মত দিলো।
তিনি এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতের তিনটি সমস্যা এবং সুপারিশ তুলে ধরেন।
কোয়েন বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে সীমাহীন তারল্য সংকট রয়েছে। এই সংকটের সমাধান না করে নতুন ব্যাংক করলে সমস্যার মাত্রা আরো বাড়বে। তিনি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজিং সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন। কোয়েন ব্যাংক কোম্পানির নীতিমালার সংশোধনীর সুপারিশ করেন। আইএমএফ মিশন প্রধান সীমাহীন মূল্যস্ফীতিকে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি বলে উল্লেখ করেন।
ডেভিড কোয়েন বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের উচিত হবে নতুন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত স্থগিত রাখা। কেন্দ্রীয় ব্যাংক দেশের ৪৭টি তফসিলি ব্যাংকের সঙ্গে নতুন আরো কয়েকটি যোগ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরদিনই আইএমএফ এ মত দিলো।
তিনি এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতের তিনটি সমস্যা এবং সুপারিশ তুলে ধরেন।
কোয়েন বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে সীমাহীন তারল্য সংকট রয়েছে। এই সংকটের সমাধান না করে নতুন ব্যাংক করলে সমস্যার মাত্রা আরো বাড়বে। তিনি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজিং সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন। কোয়েন ব্যাংক কোম্পানির নীতিমালার সংশোধনীর সুপারিশ করেন। আইএমএফ মিশন প্রধান সীমাহীন মূল্যস্ফীতিকে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি বলে উল্লেখ করেন।
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১
মননের মুকুরে হিজাব
যতো ধর্ম আর মতবাদ রয়েছে,সকল মতবাদেরই বা ধর্মেরই একটা নির্দিষ্ট
চিন্তাধারা আছে। ইসলাম একটা ঐশী ধর্ম,তাই ইসলামের চিন্তাধারাগুলো সবই
নির্ভুল এবং মানুষের কল্যাণকামী। নৈতিক ও চারিত্র্যিক সুষমা এবং সামাজিক
সুস্থতা সুরক্ষার স্বার্থে ইসলাম মুসলমান নর ও নারীর ওপর অবশ্য পালনীয়
কর্তব্য হিসেবে এই হিজাবের বিধান দিয়েছে। আধুনিক এই বিশ্বের বহু মনীষীও
ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্ক বা যোগাযোগের ক্ষেত্রে সচ্চরিত্র ও আবরণ তথা
হিজাবের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁরা সমাজে নারী-পুরুষের উপস্থিতির উপায়
নিয়ে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন,কখনো কখনো তাদের দৃষ্টিভঙ্গি
প্রায় কাছাকাছি পরিলক্ষিত হয়েছে। আমরা এ রকম মনীষী ও মনোবিজ্ঞানীদের
দৃষ্টিভঙ্গি এ আসরে তুলে ধরার চেষ্টা করবো।বিশ্ববাসীর সামনে আজ এ প্রশ্নটি উঠে এসেছে,তা হলো হিজাবের দর্শনটা আসলে
কী এবং কেন মেয়েদের সমাজে উপস্থিত হবার জন্যে এই সীমাবদ্ধতাটি মেনে চলতে
হয়? একজন মহিলা হিজাব নির্বাচন করে নিজেকে কি ঘরে বন্দী করে ফেলে? নাকি
হিজাব নারীদের বিরুদ্ধে একধরনের অন্যায়-বৈষম্য? এইসব প্রশ্নের জবাবের জন্যে
প্রয়োজন হিজাবের প্রতি আজকের নারীদের আকৃষ্ট হবার নেপথ্য কারণগুলোর দিকে
নজর দেওয়া।মনোবিজ্ঞানীদের নতুন নতুন গবেষণায় দেখো গেছে, পর্দার প্রতি নারীদের
ঝোঁকের প্রকৃতিগত কারণ তো রয়েছেই, মানসিক কারণও রয়েছে।তাদের মানসিক এবং
আত্মিক বিকাশের জন্যে এই ঝোঁক-প্রবণতা খুবই জরুরি। বিশিষ্ট লেখক ও
মনোবিজ্ঞানী ডক্টর শাহরিয়ার রুহানী বলেছেন ‘নারী-পুরুষের পোশাকের পার্থক্য
থেকে অনেকেই নারীদের ওপর পুরুষের শ্রেষ্ঠত্ব খোঁজার চেষ্টা করেন,অনেকে
আবার নারী-পুরুষের অধিকারে বৈষম্য খোজেঁন কেউবা আবার মনে করেন এটা নারীদের
বন্দিত্ব এবং তুচ্ছতার শামিল। তারা এই সত্যটির ব্যাপারে উদাসীন যে,ছেলে এবং
মেয়ের বেড়ে ওঠা এবং তাদের মানসিক পরিপক্কতার পথটি সম্পূর্ণ পৃথক। আর
নারীদের জন্যে উপযুক্ত হিজাব তাদের মানসিক বিকাশের সময়ের সাথেই সংশ্লিষ্ট
এবং মানুষের মনস্তত্ত্বের গভীরে তার শেঁকড় প্রোথিত।’রুহুল কাওয়ানিন নামক গ্রন্থে লেখক মুন্তেসকিউ বলেছেন, প্রকৃতির নিয়মই
আদেশ করে যে নারীর আত্মযত্নশীল হওয়া উচিত,কেননা পুরুষকে দুঃসাহস দিয়ে
সৃষ্টি করা হয়েছে।কিন্তু নারীকে নিজের যত্ন নিজেকে নেওয়ার শক্তি দেওয়া
হয়েছে। সেজন্যে হিজাবের সাহায্যে নারী এবং পুরুষের মাঝে এক ধরনের ভারসাম্য
সৃষ্টি করা যায়। এই নীতির ভিত্তিতে বিশ্বের সকল জাতি বিশ্বাস করে যে,নারীর
উচিত লজ্জাশীলা ও হিজাবধারী হওয়া।
ইসলামে হিজাবের যে বিধান তা নারী-পুরুষের আত্মিক ও মানসিক দিক বিবেচনা করেই দেওয়া হয়েছে। নারীরা হলো সৌন্দর্য এবং কমনীয়তার প্রতীক। তাদের এই সৌন্দর্যের কারণে তাদের অনেকেই নিজেকে প্রদর্শনী করতে চায়। আত্মপ্রদর্শনের এই প্রবণতা তাদের অনেকের মাঝেই রয়েছে। ইসলাম নারীদের মেধা ও শক্তিকে নষ্ট হবার হাত থেকে রক্ষা করার স্বার্থে এবং নিজেকে কেবল আত্মসজ্জার মধ্যে কেন্দ্রীভূত না রাখার লক্ষ্যে মানব মর্যাদার এক উচ্চাসনের দিকে তার দৃষ্টি আকর্ষণ করে। ইসলামের দৃষ্টিতে যথাযথ পোশাক পরিধান নারীর এই মর্যাদাটি রক্ষা করার উপযুক্ত পন্থা। এ বিষয়টি মনোবিজ্ঞানীরাও সমর্থন করেন।অধিকাংশ মনোবিজ্ঞানীর মতে মানুষের বিকাশ বহু পর্বে বিভক্ত। ব্যক্তির প্রতিটি বিকাশ পর্বেই তার কিছু প্রয়োজনীয়তার বিষয় উপলব্ধি করে। এই প্রয়োজনীয়তা যদি যথাযথভাবে না মেটে তাহলে ব্যক্তি দুর্ঘটনার সম্মুখিন হয় এবং তার ব্যক্তিত্বের বিকাশ স্তব্ধ হয়ে পড়ে। অর্থাৎ তার ব্যক্তিত্ব বিকাশের একটা পর্যায়ে গিয়ে থেমে যায় এবং সেখানেই পড়ে থাকে। যদিও তার বয়স বাড়ে,শারীরিক বিকাশও ঘটে,কিন্তু মানসিকতার ঐ পর্যায় সে আর অতিক্রম করতে পারে না,সেখানেই সে ঘুরপাক খেতে থাকে।
এটা স্পষ্ট যে, ছেলেদের এবং মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের এই পর্বে তাদের ব্যবহারে,আচার-আচরণে পরস্পরের মধ্যে পার্থক্য রয়েছে। ছেলেরা এ সময় নিজেদেরকে অন্যদের ওপর প্রভাবশালী ভাবতে থাকে এবং সে অনুযায়ী তারা উগ্র এবং অশালীন আচরণও করে। কিন্তু মেয়েরা ছেলেদের ঠিক বিপরীতে আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তাদের প্রতি অন্যদের আকর্ষণও বৃদ্ধি পাবার মতো রূপ ধারণ করে। সুন্দর সুন্দর জামাকাপড় পরা,সাজগোজ করা ইত্যাদি প্রবণতা মেয়েদের এ বয়সের বৈশিষ্ট্য। মনোবিজ্ঞানীদের মতে এই সময় যেসব মেয়ের বিকাশ রুদ্ধ হয়ে যায় তারা আসলে এক ধরনের ব্যাধিতে ভোগে যা তাদের উন্নতির পথ রোধ করে দাঁড়ায়। যার ফলে তারা তাদের প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে তাদের সকল মেধা কেবল নিজেদেরকে সাজানো গোজানোর কাজেই ব্যয় করে। বহু ক্ষেত্রে এই ঘটনা মেয়েদের হতাশা ও বিষন্নতার কারণ হয়ে দাঁড়ায়। মেয়েদের বিকাশের এ পর্যায়ে যদি স্তব্ধতা আসে তাহলে তারা মায়ের ভূমিকায় কিংবা স্বামী-সন্তানের প্রতি ভালোবাসার ভূমিকায় অবতীর্ণ হবার সুযোগ থেকে বঞ্চিত হয়। অবশ্য অনেক মেয়েই এবং নারীরা এই পর্যায়টি অতিক্রম করে পরবর্তী পর্যায়ে অর্থাৎ প্রাপ্ত বয়স্কে পৌঁছে মানবীয় পরিচয় লাভ করে। এ সময় তারা নিজেদের সাজানোর কাজে শক্তি সামর্থ ব্যয় করার পরিবর্তে তাদের শারীরিক এবং মানসিক শক্তি-সামর্থকে কেবলমাত্র ব্যক্তি-সমাজ এবং পরিবারের উন্নতির কাজে লাগায়।
ইসলামে হিজাবের যে বিধান তা নারী-পুরুষের আত্মিক ও মানসিক দিক বিবেচনা করেই দেওয়া হয়েছে। নারীরা হলো সৌন্দর্য এবং কমনীয়তার প্রতীক। তাদের এই সৌন্দর্যের কারণে তাদের অনেকেই নিজেকে প্রদর্শনী করতে চায়। আত্মপ্রদর্শনের এই প্রবণতা তাদের অনেকের মাঝেই রয়েছে। ইসলাম নারীদের মেধা ও শক্তিকে নষ্ট হবার হাত থেকে রক্ষা করার স্বার্থে এবং নিজেকে কেবল আত্মসজ্জার মধ্যে কেন্দ্রীভূত না রাখার লক্ষ্যে মানব মর্যাদার এক উচ্চাসনের দিকে তার দৃষ্টি আকর্ষণ করে। ইসলামের দৃষ্টিতে যথাযথ পোশাক পরিধান নারীর এই মর্যাদাটি রক্ষা করার উপযুক্ত পন্থা। এ বিষয়টি মনোবিজ্ঞানীরাও সমর্থন করেন।অধিকাংশ মনোবিজ্ঞানীর মতে মানুষের বিকাশ বহু পর্বে বিভক্ত। ব্যক্তির প্রতিটি বিকাশ পর্বেই তার কিছু প্রয়োজনীয়তার বিষয় উপলব্ধি করে। এই প্রয়োজনীয়তা যদি যথাযথভাবে না মেটে তাহলে ব্যক্তি দুর্ঘটনার সম্মুখিন হয় এবং তার ব্যক্তিত্বের বিকাশ স্তব্ধ হয়ে পড়ে। অর্থাৎ তার ব্যক্তিত্ব বিকাশের একটা পর্যায়ে গিয়ে থেমে যায় এবং সেখানেই পড়ে থাকে। যদিও তার বয়স বাড়ে,শারীরিক বিকাশও ঘটে,কিন্তু মানসিকতার ঐ পর্যায় সে আর অতিক্রম করতে পারে না,সেখানেই সে ঘুরপাক খেতে থাকে।
এটা স্পষ্ট যে, ছেলেদের এবং মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের এই পর্বে তাদের ব্যবহারে,আচার-আচরণে পরস্পরের মধ্যে পার্থক্য রয়েছে। ছেলেরা এ সময় নিজেদেরকে অন্যদের ওপর প্রভাবশালী ভাবতে থাকে এবং সে অনুযায়ী তারা উগ্র এবং অশালীন আচরণও করে। কিন্তু মেয়েরা ছেলেদের ঠিক বিপরীতে আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তাদের প্রতি অন্যদের আকর্ষণও বৃদ্ধি পাবার মতো রূপ ধারণ করে। সুন্দর সুন্দর জামাকাপড় পরা,সাজগোজ করা ইত্যাদি প্রবণতা মেয়েদের এ বয়সের বৈশিষ্ট্য। মনোবিজ্ঞানীদের মতে এই সময় যেসব মেয়ের বিকাশ রুদ্ধ হয়ে যায় তারা আসলে এক ধরনের ব্যাধিতে ভোগে যা তাদের উন্নতির পথ রোধ করে দাঁড়ায়। যার ফলে তারা তাদের প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে তাদের সকল মেধা কেবল নিজেদেরকে সাজানো গোজানোর কাজেই ব্যয় করে। বহু ক্ষেত্রে এই ঘটনা মেয়েদের হতাশা ও বিষন্নতার কারণ হয়ে দাঁড়ায়। মেয়েদের বিকাশের এ পর্যায়ে যদি স্তব্ধতা আসে তাহলে তারা মায়ের ভূমিকায় কিংবা স্বামী-সন্তানের প্রতি ভালোবাসার ভূমিকায় অবতীর্ণ হবার সুযোগ থেকে বঞ্চিত হয়। অবশ্য অনেক মেয়েই এবং নারীরা এই পর্যায়টি অতিক্রম করে পরবর্তী পর্যায়ে অর্থাৎ প্রাপ্ত বয়স্কে পৌঁছে মানবীয় পরিচয় লাভ করে। এ সময় তারা নিজেদের সাজানোর কাজে শক্তি সামর্থ ব্যয় করার পরিবর্তে তাদের শারীরিক এবং মানসিক শক্তি-সামর্থকে কেবলমাত্র ব্যক্তি-সমাজ এবং পরিবারের উন্নতির কাজে লাগায়।
শরতের সাজ

প্রকৃতিতে লেগেছে শরতের ছোঁয়া। প্রচ- খরতাপে থেমে থেমে শান্তির সুবাতাস বইয়ে দিচ্ছে এক পসলা বৃষ্টি। প্রকৃতির এই বিচিত্র খেলায় জীবনকে আরও আনন্দময় সুন্দর ও সতেজ এবং পোশাকেও আনতে পারেন বৈচিত্র। আবার সাজগোজ করে বাইরে বেরিয়ে হঠাৎ বৃষ্টির ঝাপটায় যেন পুরোটাই ম্লান না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে। তাই আপনার সাজ হতে হবে সময়োপযোগী।ঋতুভেদে সাজগোজের পরিবর্তন হয়। এই পরিবর্তনটা নির্ভর করে নিজস্ব রুচির ও চিন্তার ওপর। ওমেন্স ওয়াল্ডের কর্ণধার কণা আলম বলেন, এখন যেহেতু বাইরে রোদ বৃষ্টির খেলা, তাই সাজের ক্ষেত্রে উপকরণটি অবশ্যই যেন পানিরোধক হয়। এ সময়ে দিনের বেলা আপনার গাঢ় সাজ যেমন গরমে মানানসই নয়, তেমনি অন্যদের চোখেও তা দৃষ্টিকটু লাগে। এই সময়ে সাজে সব মিলিয়ে স্নিগ্ধভাব থাকা চাই। হালকা মেকআপই তাই ভালো। দিনের বেলায় ফাউন্ডেশন না লাগিয়ে হালকা কোন ফেস পাউডার লাগিয়ে দেখতে পারেন। এতে ত্বক অনেক বেশি মসৃণ ও সুন্দর দেখাবে। আবার যদি আপনি ফাউন্ডেশন ব্যবহার করতেই চান, ম্যাটিফায়িং ফাউন্ডেশন লাগান। এতে ত্বক কম ঘামবে এবং কম তৈলাক্ত হবে। এর ওপরে প্রয়োজনে পাউডার ব্যবহার করতে পারেন। বিশেষ করে মুখের যেখানে সাধারণত বেশি ঘাম হয়। এবার পোশাকের সঙ্গে মেকআপে মিল রেখে লাইট-ব্রাউন কালারের আইশ্যাডো লাগিয়ে নিলে অনেক বেশি ন্যাচারাল দেখাবে। তবে রাতের বেলায় একটু গাঢ় করেই চোখটা সাজাতে পারেন। সে ক্ষেত্রে মেরুন, কফি, সবুজ, নীলচে শেডগুলো ব্যবহার করতে পারেন। এ সময় অবশ্যই ওয়াটারপ্রুফ মাশকারা এবং পেনসিল আইলাইনার ব্যবহার করুন। দিনের সাজে চোখের নিচের পাতায় আইলাইনার অথবা মাশকারা না লাগানোই ভালো। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বেছে নিতে পারেন রঙিন কাজল। নীল, সবুজ, গোলাপি, লাল কাজলের রেখা টেনে নিতে পারেন চোখের কোণে। যারা রঙটা একটু বেশিই পছন্দ করেন, তারা পোশাকের রঙের বিপরীত রঙটিও বেছে নিতে পারেন। এটি চোখের কাজল, শ্যাডো, লিপস্টিকথ সব ক্ষেত্রেই প্রযোজ্য। দিনের বেলা বস্নাশ-অন এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। পোশাকের সঙ্গে মিলিয়ে কপালে টিপ দিতে পারেন।ত্বকের যতœ : সকালে, দিনের যে কোন সময় আর রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। যত নরম সাবানই হোক, তাতে ত্বকের জন্য ক্ষতিকর নানা উপাদান থাকে। নিয়মিত সাবান ব্যবহারে মুখের ত্বকে বলিরেখা পড়তে পারে। মুখের ত্বকে তাই সাবান ব্যবহার না করাই ভালো। সপ্তাহে এক দিন যে কোন স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। ত্বকে যাতে তেল না জমে থাকে সেদিকে খেয়াল রাখুন। নইলে তেল আর ময়লা জমে ব্রণ হতে পারে। ত্বকের তেলতেলে ভাব কাটাতে কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে পারেন। বরফ দিয়ে ম্যাসেজ করলেও উপকার পাবেন। রাতে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঘুমালে অবশ্যই ত্বকে ময়েশ্চারাইজার লাগাতে হবে। যে প্রসাধনীই ব্যবহার করবেন, খেয়াল রাখবেন, তা যেন নামি কোন কোম্পানির তৈরি হয়। চুলের যতœ : এ সময় প্রতিদিন চুল ধুতে হবে। যারা বাইরে বেশি কাজ করেন, তারা সম্ভব হলে প্রতিদিনই চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগান। সপ্তাহে অন্তত দুই দিন গরম তেল ম্যাসেজ করুন। নারকেল তেলই চুলের জন্য সবচেয়ে ভালো। সারা রাত লাগিয়ে রেখে পরদিন শ্যাম্পু করুন। এতে ঘুমও ভালো হবে। তলের সঙ্গে যে কোন প্রটিনসমৃদ্ধ প্যাকও লাগাতে পারেন। ডিম, আমলা, টকদই, এসব দিয়ে তৈরি প্যাক লাগাতে পারেন। রাতে ঘুমানোর আগে চুল ভালো করে আঁচড়ে নিন। লম্বা চুল হলে পাতলা স্কার্ফ দিয়ে মুড়িয়ে ঘুমাতে পারেন। চুলের ডগা ফেটে যাওয়ার ভয় থাকবে না। দিনে চলাফেরার সময় চুল বেঁধে রাখলে কম ময়লা হবে। খুশকি থেকে বাঁচতে চুল সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন। চুল ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। প্রয়োজনীয় কিছু কথা এ সময়ে হঠাৎ বৃষ্টিতে পোশাক ভিজতেই পারে। তবে ভিজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে নিতে হবে। স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে অনেক সময় দীর্ঘদিন তুলে রাখা কাপড়ে ফাঙ্গাশ দেখা যায়। তাই মাঝেমধ্যে পোশাক রোদে দেয়া ভালো। আলমারিতে রাখার সময় ভাঁজে ভাঁজে ন্যাপথলিন গুঁজে দিতে পারেন। বর্ষার দিনে কর্মজীবীরা ব্যাগে সবসময় ছোট তোয়ালে আর লিপস্টিক, চিরুনি রাখুন। চোখের কালি ঢাকতে ভ্রুর কাছে লাগান সামান্য পলহায়াইট হাইলাইটার। খুব বেশি ফ্যাকাসে লাগলে চোখে লাগান বস্ন্যাক মাশকারা। গালে দিন সামান্য বাদামি হালকা বস্ন্যাশ অন। গালটা তাহলে আর ভারি ভারি দেখাবে না। চুলটা খোলা রাখতে পারেন। এই গরমে ঢাউস ব্যাগ না নিয়ে ছোট মানানসই ব্যাগে সানগ্লাস, পেন, পার্ম ইত্যাদি দরকারি জিনিস ভরে নিতে পারেন। এ সময়ে দিনের বেলা যত নিমন্ত্রণই থাকুক না কেন, ভারি সোনার গহনা মোটেই নয় এবং অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে ভুলবেন না। বর্ষায় পাতলা কোটা শাড়ি এড়িয়ে চলুন। সাদা কাপড় যেমন বৃষ্টির দিনে মানানসই নয়, কালো কাপড়ও তেমনি পরা উচিত নয়। কারণ, কালো কাপড় ভিজে গেলে ছাপছাপ দাগ হতে পারে। কামিজ পরুন একটু খাটো, কাদায় ময়লা হওয়ার আশঙ্কা যাতে না থাকে। আর সালোয়ারও আঁটসাঁট হওয়া চাই। তবে পোশাক যাই পরুন না কেন ছাতাকে সঙ্গী করতে ভুলবেন না যেন। ঝমঝম কিংবা ইলশেগুঁড়ি যেমনই হোক, বৃষ্টির ছাঁট আপনার সাজ পোশাক নষ্ট করতে পারবে না একদমই।
রাজধানীতে ৫০টি বোমা উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ির মীরহাজিরবাগ এলাকার একটি বাড়ির পাশ থেকে ৫০টি বোমা
উদ্ধার করেছে পুলিশ। সকাল ১০টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগের
৩৬৪ নম্বর বাড়ির বালির স্তূপের নিচ থেকে বোমাগুলো উদ্ধার করে বলে পুলিশ।
জানা যায়, বাড়িটিতে বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের ঘনিষ্টজন বলে পরিচিত লিটু থাকেন।
জানা যায়, বাড়িটিতে বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের ঘনিষ্টজন বলে পরিচিত লিটু থাকেন।
আমরা চাই পদ্মা সেতুর কাজ দ্রুত শুরু হোক : এডিবি
ঢাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি থেবাকুমার কান্দিয়াহ বুধবার
এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা চাই না, কারো কারণে এ প্রকল্পের কাজে দেরি
হোক। তদারকির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
দুর্নীতির অভিযোগ ওঠায় পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে জটিলতার মধ্যে দাতা সংস্খা
এডিবি বলেছে, এ সেতুর কাজে দেরি তাদের চাওয়া নয়। তবে বাংলাদেশের বৃহত্তম এ
নির্মাণ প্রকল্পের কাজে কারো কারণে দেরি হচ্ছে কি না, তা বলেননি তিনি। এর
আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দাতাদের সমন্বয়হীনতার জন্য
পদ্মা সেতু নির্মাণে দেরি হচ্ছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু
নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে এডিবি দিচ্ছে ৬১
কোটি ডলার। এছাড়া বিশ্ব ব্যাংক ১২০ কোটি, জাইকা ৪০ কোটি ও ইসলামী উন্নয়ন
ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে।
গণতন্ত্রের জন্য পশ্চিমাদের অঙ্গীকার মিথ্যা : আহমাদিনেজাদ
ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, পশ্চিমারা নিজেদেরকে
গণতন্ত্রের পৃষ্ঠপোষক বলে যে দাবি করে থাকে তা ডাহা মিথ্যা ছাড়া আর কিছু
নয়। তেহরান সফরকারী কঙ্গোর যোগাযোগমন্ত্রী লাম্বার্ট মেনডে ওমালাংগাকে দেয়া
সাক্ষাতে তিনি এ মন্তব্য করেছেন। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন,
স্বাধীনচেতা কোনো দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক শত্রুরা তা
চায় না। এরপরেও যখন তারা গণতন্ত্রের কথা বলে তখন তাকে মিথ্যা ছাড়া আর কিছু
বলা যায় না।
ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত ইমাম খোমেনী (রহ.) এবং কঙ্গোর নেতা
প্যাট্রিক লুম্বুবা নিজ নিজ দেশের স্বাধীনতা এবং সম্মান রক্ষায় যে ভূমিকা
পালন করেছেন এ প্রসঙ্গে তা তুলে ধরেন ড. আহমাদিনেজাদ। তিনি বলেন, বলদর্পী
শক্তিগুলোর নিপীড়নের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে দু’নেতা ইরান ও কঙ্গোর
জনগণকে তার পথ দেখিয়েছেন। তারা সব সময় বলেছেন, জনগণের ইচ্ছা শক্তি নিয়ে
ঐক্যবদ্ধভাবে দাঁড়ালে শত্রু যত শক্তিশালীই হোক না কেন- পরাজয় তাদের
অনিবার্য। বলদর্পী শক্তির মোকাবেলায় ইরান ও কঙ্গো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ
করে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...












































