শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশী শ্রমিক বৈধ হচ্ছে

মালয়েশিয়ায় কর্মরত অবৈধ বিদেশী শ্রমিক বৈধকরণ কার্যক্রমের প্রথম ধাপে দুই লাখ ৬৭ হাজার ৮০৩ জন অবৈধ বাংলাদেশী শ্রমিক রেজিস্ট্রেশনভুক্ত হয়েছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার এই খবর দিয়েছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএমইটি জানায়, তবে এ বৈধকরণ কার্যক্রমে যেসব অবৈধ বাংলাদেশী শ্রমিক এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের আগে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং-এ (ফোন: ০৩-২১৪১৯৫২৮/০৩-২১৪১৭৭২০/০৩-২১৪১৫৮৭৫) যোগাযোগ করতে দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।রেজিস্ট্রেশনবিহীন এসব বাংলাদেশী কর্মীর বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনকে মালয়েশিয়ায় কর্মরত কর্মীকে বিষয়টি অবহিত করার জন্য বিএমইটি’র পক্ষ থেকেও অনুরোধ করা যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ