বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে
তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়াররা
এক্স-৫৪ তৈরিতে সফল হলে একবারও না থেমে মাত্র ৪ ঘণ্টায় লন্ডন থেকে সিডনিতে
পৌঁছাতে পারবে প্লেনটি। খবর গিজম্যাগ-এর।অল্প সময়ে দূরের পথ পাড়ি
দিতে অনেকেরই প্রথম পছন্দ ছিলো সুপারসনিক প্যাসেঞ্জার জেট প্লেন কনকর্ড।
কিন্তু ২০০৩ সালে অবসরে যায় কনকর্ডের সবগুলো পুরোনো প্লেন। কনকর্ডের নতুন
মডেল এক্স-৫৪ তৈরি হলে এটি হবে পৃথিবীর দ্রুততম প্যাসেঞ্জার জেট প্লেন।
এটির গতি হবে প্রতি ঘণ্টায় ৪০০০ কিলোমিটার। এর ফলে মাত্র ৪ ঘণ্টায় লন্ডন
থেকে সিডনিতে পৌছাতে পারবে প্লেনটি।কনকর্ড এক্স-৫৪ নিয়ে বোয়িং ও
লকহিড মার্টিন ছাড়াও কাজ করছে প্যাসেঞ্জার জেট স্পেশালিস্ট গালফস্ট্রিম। এ
কাজেই অ্যারোনটিক্স কোম্পানিগুলো নাসার কাছ থেকেও সহযোগিতা পাচ্ছে।
বোয়িং এবং লকহিড মার্টিন কর্তৃপক্ষ এতোদিন কনকর্ড এক্স-৫৪ নিয়ে গোপনীয়তা রক্ষা করেই এসেছে। তবে ফার্নবোরো এয়ার শোতে বোয়িং, লকহিড মার্টিন এবং গালফস্ট্রিম কর্তৃপক্ষের একসঙ্গে কনকর্ডের নতুন মডেলটির ঘোষণা দেবার সম্ভাবনা আছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন