ভিয়েতনামে একটি জুতা তৈরির কারখানায় আগুনে পুড়ে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে ১০ জন নারী রয়েছে। এ ঘটনায়র আরও ২১জন আহত হয়েছে। পুলিশ এবং স্থানীয় গণমাধ্যমের সূত্র দিয়ে এ খবর দিয়েছে বিবিসি অনলাইন।দক্ষিণ ভিয়েতনামের হাই পং শহরে অবস্থিত কারখানাটির আগুনে অন্তত ২১ জনের শরীর ঝলসে যায়। নিহতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ ঘটনায় থেকে বেঁচে যাওয়া বাই থি থেম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ভবনের ছাদ থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে আগুন নির্বাপণের যন্ত্রটি কাজ না করায় আগুনের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে।থেম জানান, আগুনের সময় ভবন থেকে বের হওয়ার প্রধান ফটক বন্ধ হয়ে যায়। ফলে সেখান থেকে বের হতে না পারায় আটকে পড়ে হতাহতের ঘটনা বৃদ্ধি পায়।
রবিবার, ৩১ জুলাই, ২০১১
রমজানে সৌদির কাতিফ শহরে তালাক নিষিদ্ধ
পবিত্র রমজান মাসে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ শহরে তালাক (ডিভোর্স) নিষিদ্ধ করেছে সরকার। এনডোমেন্টস অ্যান্ড হ্যারিটেজ ডিপার্টমেন্টে এই নিষেধাজ্ঞা জারি করে।স্থানীয় আল-রিয়াদ পত্রিকায় বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজ ডটকম এ তথ্য জানায়।এনডোমেন্টস অ্যান্ড হ্যারিটেজ ডিপার্টমেন্টের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, বিয়ে সংক্রান্ত দাপ্তরিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হয়েছে এবং সাধনার মাস রমজানে কোন তালাকের অনুমোদন না দিতে তাদেরকে বলা হয়েছে।সংশ্লিষ্ট বিচারক শেখ মুহাম্মদ আল-জিরানি বলেন, ‘এ উদ্যোগ বিবাদে জড়িয়ে পড়া দম্পতিদের চূড়ান্তভাবে তালাক দেয়ার আগে সম্পর্ক পুনঃস্থাপনের একটি সুযোগ করে দেবে।’
সরকারই তথ্য অধিকার থেকে জনগণকে বঞ্চিত করছে: সুলতানা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, কোন দেশের সরকার গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রের দিকে অগ্রসর হলে, জনগনের তথ্য জানার অধিকার কেড়ে নেয়া হয়।
শনিবার সকালে সিরডাপ মিলনায়তনে ‘তথ্য অধিকার আইনের বাস্তবায়ন: প্রায়োগিক নির্দেশিকা’ শীর্ষক টিআইবির গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।তথ্য অধিকার আইন থাকা সত্ত্বেও সরকার সব ধরনের তথ্য দিচ্ছে না অভিযোগ করে সুলতানা কামাল বলেন, একটি গণতান্ত্রিক সরকার জনগণকে সব ধরনের তথ্য দিতে বাধ্য। কিন্তু সরকার সেই তথ্য জানার অধিকার থেকে জনগণকে বঞ্চিত করছে। স্বৈরতান্ত্রিক সরকারের কাজই হচ্ছে, তথ্য জনগণকে না জানানো।তিনি বলেন, দেশের মালিক জনগণ। সুতরাং সরকার নিজ থেকেই এই সব তথ্য জনগণকে জানাবে। জাতীয় স্বার্থবিরোধী না হলে সরকার যে সব কাজ করবে, তার সবই জনগণকে জানাতে হবে।তিনি আরো বলেন, তথ্য জানার জন্য জনগনের ইচ্ছা থাকার পাশাপাশি অধিকার আদায় করে নেয়ারও মনমানসিকতা থাকতে হবে।অনুষ্ঠানে তথ্য কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ জমির বলেন, বিচারিক প্রক্রিয়াকে তথ্য অধিকার আইনের আওতাভুক্ত করতে হবে। এর সঙ্গে সকল রাজনৈতিক দলের থেকে তথ্য অধিকার বাস্তবায়নের অঙ্গীকার নেয়া প্রয়োজন।তিনি প্রিন্ট মিডিয়াতে তথ্য অধিকার বিষয়ক নিবন্ধন প্রকাশেরও আহবান জানান।তথ্য কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, তথ্য অধিকার কমিশন আইন অনুযায়ী স্বাধীন হলেও বাস্তবে তা নয়। আমাদের একার পক্ষে দেশের সকল তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া সম্ভব নয়।তিনি বলেন, এজন্য সরকারের সদিচ্ছা এবং আন্তঃমন্তণালয়ের সভায় এ আইন বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সকল রাজনৈতিক দলকেও এই প্লাটফর্মে আসার আহবান জানান সাদেকা হালিম।গোলটেবিল বৈঠকে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ- এর পরিচালক মাজা দারুওয়ালা, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কোয়েটায় বন্দুকধারীর গুলিতে ১১ শিয়া সদস্য নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের শহর কোয়েটায় বন্দুকধারীর গুলিতে শিয়া মুসলিম সম্প্রদায়ের ১১জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫জন আহত হয়েছে। খবর: বিবিসি অনলাইন।পুলিশ জানায়, শনিবার কোয়েটা বাস স্টেশনের নিকটবর্তী স্থানে অজ্ঞাত এক বন্দুকধারী বাসের মধ্যে গুলি করতে থাকে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।আফগানিস্তান সীমান্তের বেলুচিস্তানের প্রধান শহর কোয়েটা। গত ২০ বছর ধরে এই অঞ্চলে মুসলিম ধর্মের ‘শিয়া’ এবং ‘সুন্নি’ সম্প্রদায়ভুক্ত চরমপন্থীরা বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হয়ে আসছে।এর আগে গতকাল শুক্রবার কোয়েটার বাইরে এক বাসস্টেশনে বন্দুকধারীরা শিয়া সম্প্রদায়ের ৭ অনুসারীকে হত্যা করে। ওই ঘটনায় পুলিশ জানিয়েছিল যে, নিহতরা পার্শ্ববর্তী দেশ ইরান ভ্রমণে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন।
জনগণের কাছে আ.লীগকে ছোট করবেন না: ওবায়দুল
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই মধ্যবর্তী তামাশা করুক এতে লাভ হবে না। আরব বিপ্লবের ট্রেন এখানে থামবে না।শনিবার কুমিল্লা তথ্য অফিস পরিদর্শনের সময় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বেগম জিয়ার উপদেষ্টারা তাকে সঠিক পরামর্শ দেন না দাবি করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে প্রতিষ্ঠিত গণতন্ত্র আর মধ্যপ্রাচ্যের গণতন্ত্রহীন এক ব্যক্তির স্বৈরাচারের তুলনা চলে না। এদেশ মিশরও নয়, তিউনিসিয়াও নয়।
এ সময় উপস্থিত কুমিল্লা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উদ্দেশে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কোন জটিলতা বা সমস্যা তৈরি হলে কেন্দ্রীয় নেতাদের জানাবেন।সভাপতিমণ্ডলীর এ নেতা বলেন, ‘জনগণের কাছে আওয়ামী লীগকে ছোট করবেন না। দলকে জনগণের কাছে ছোট করলে আপনারা প্রত্যেকেই ছোট হয়ে যাবেন। এর প্রভাব পড়বে ভোটের সময়। মানুষ অসন্তুষ্ট হলে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিবে।মূলতঃ কুমিল্লা জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধ মীমাংসা করার জন্য ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেয়া হয়। তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন হয়ে যাওয়ায় মহানগর কমিটি হবে। তখন নেতৃত্বের ট্রাফিক জ্যাম কমে নতুন নেতৃত্ব গড়ে উঠবে।এ সময় জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক মুজিব, সদর আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সার্ক সম্মেলনের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
সপ্তদশ সার্ক সম্মেলনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ ও ১১ সভেম্বর মালদ্বীপে বসবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের এই সম্মেলন।শনিবার সকালে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিশেষ দূত ইব্রাহিম হোসেন জাকি গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।মালদ্বীপের প্রেসিডেন্টের দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে সার্কের বিষয়াদি ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।এ নিয়ে তৃতীয়বারের মতো সার্ক সম্মেলনের আয়োজন করছে মালদ্বীপ। এর আগে ১৯৯০ ও ১৯৯৭ সালে দেশটিতে এ সম্মেলন হয়েছিল।এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে- সেতুবন্ধন রচনা।প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রথমে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ সাতটি দেশ নিয়ে এ আঞ্চলিক জোট গঠিত হলেও পরে আফগানিস্তান যোগ হয়েছে এ জোটের সঙ্গে।
সৈয়দ আশরাফের বক্তব্যের ব্যাখ্যা দাবি ফখরুলের
অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো সামরিক গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করেছিল- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের এমন বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, যদি সৈয়দ আশরাফের বক্তব্য সত্য হয়, তাহলে ২০০৮ সালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ কি জনগনের ভোটে নির্বাচিত হয়েছে নাকি অন্যভাবে ক্ষমতায় এসেছে সে হিসাব নেওয়ার সময় এসেছে।শনিবার রাজধানীর লালবাগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দলের যুগ্ম-আহ্বায়ক নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।লালবাগ, হাজারীবাগ, চকবাজার, বংশাল এবং কোতয়ালি থানা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, অত্যাচার-নিপীড়ন করে অতীতে কেউ বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না।
ঢাকা সিটি করপোরেশনের ৬৭ নং ওয়ার্ডের কমিশনার আজিজুল্লাহ আজিজের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা প্রমুখ।প্রসঙ্গত, গতকাল শুক্রবার ময়মনসিংহে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক জনসভায় বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। কারণ, অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো নিয়ন্ত্রণ করেছিল সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা।

‘সীমান্তের হত্যা বন্ধে আবারো ভারতের আশ্বাস’
সীমান্তে কোন অবস্থাতেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশিদের ওপর গুলি চালাবে না বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম। বলেছেন, এ বিষয়ে সীমান্ত রক্ষী বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনও উপস্থিত ছিলেন।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সীমান্তে গোলযোগ কমাতে ‘সীমান্ত ব্যবস্থাপনা’ বা ‘বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান’ চুক্তি সই করে বাংলাদেশ ও ভারত।বৈঠকে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চিদাম্বরম। এর মধ্যে বিএসএফ প্রধান রমন শ্রীবাস্তবও ছিলেন। আর ১৭ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভোকেট সাহারা খাতুন।পরে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, মৃত্যুদণ্ড পাওয়া বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ ও রিসালদার মোসলেহ উদ্দিন ভারতে অবস্থান করছেন কিনা, তা খুঁজে বের করবে ভারত।দীর্ঘদিন ধরে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হয়ে আসছে। এ ঘটনায় মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন গোষ্ঠী সোচ্চার হলেও বন্ধ হয়নি সীমান্ত হত্যা। আর বারবার ভারতের পক্ষ থেকে এই হত্যা বন্ধে আশ্বাস দেয়া হলেও তার বাস্তবায়ন হয়নি।এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতের পক্ষ থেকে বলা হয়, সীমান্তে বাংলাদেশি হত্যা অন্য যে কোন সময়ের চেয়ে অনেক কম। ভবিষ্যতে এই হত্যার সংখ্যা শূন্যে নামানোর সর্বোচ্চ চেষ্টা করবে দেশটি।অমীমাংসিত সীমান্ত নির্ধারণ, অপদখলীয় জমি উদ্ধার, সিটমহল বিনিময়সহ বিভিন্ন ইস্যুতে শনিবার সকালে সচিবালয়ে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন বাংলাদেশ ও ভারতের দুই স্বরাষ্ট্রমন্ত্রী।পরে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে যৌথ সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি সই করেন বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ও বিএসএফের মহাপরিচালক। দুই স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই চুক্তির ফলে সীমান্তের উত্তেজনা অনেকটাই কমে আসবে।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরাম বলেন, ‘সীমান্তে হত্যা বন্ধ ইস্যুতে বিএসএফ-কে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। কোন অবস্থাতেই সীমান্তে বিএসএফ গুলি কিংবা ক্রসফায়ারের ঘটনা ঘটাবে না।’তিনি বলেন, ‘কোন অবস্থাতেই পরিস্থিতির বিচার-বিবেচনা না করে গুলির ঘটনা ঘটবে না। বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় কাউকেই লক্ষ্য করে গুলি করা যাবে না। এটা স্পষ্ট ঘোষণা।’তবে বিজিবি এবং বিএসএস সদস্যদের নিজেদের জীবন রক্ষার অধিকার এ নির্দেশের আওতায় থাকবে না বলেও জানান চিদাম্বরাম।সংবাদ সম্মলনে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচারের রায়ে সাজাপ্রাপ্ত খুনিদের মধ্যে ক্যাপ্টেন মাজেদ এবং রিসালাদার মোসলেহ উদ্দিন ভারতের কোথাও আত্মগোপন করে আছে কিনা- তা খুঁজে দেখার জন্য আমরা অনুরোধ করেছি।’এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ধারণা করা হচ্ছে, ভারতে তারা আত্মগোপন করে থাকতে পারেন। বাংলাদেশ সরকার এ বিষয়ে গোয়েন্দা তথ্য সহকারে আমাদের সঙ্গে আলোচনা করলে ভারত সরকার তার সামর্থ অনুযায়ী সবকিছুই করবে।’সন্ত্রাসবা ও জঙ্গিবাদ দমনে দুই দেশ একমত হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং- এর ঢাকা সফরের আগেই সীমান্ত নিয়ে বিরাজমান সব সমস্যার সমাধান হবে।চিদাম্বরাম বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী এবং এই আত্মবিশ্বাসের আলোকেই সংবাদ সম্মেলনে বলতে পারছি, দুদেশের সরকারই সীমান্ত সমস্যা মাধানে আন্তরিক। আশা করছি, সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আগেই এই ইস্যুতে আমরা সমাধানে পৌঁছাতে সক্ষম হবো।’বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১১
‘তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের ফলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা বাতিল করে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।বৃহস্পতিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে সুশীল ফোরাম আয়োজিত ‘সাংবিধানিক সঙ্কট, রাজনৈতিক অস্থিতিশীলতা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।দেশে সাংবিধানিক সঙ্কট বিরাজ করছে উল্লেখ করে মোশাররফ বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে দেশে সঙ্ঘাত সৃষ্টির জন্য সব উপকরণ রয়েছে। এর মাধ্যমে সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে।তিনি বলেন, সরকারের পুঁজিবাজার কেলেঙ্কারি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানবাধিকার লঙ্ঘন এবং জিয়া পরিবার ধ্বংসের অপচেষ্টায় জনগণ এখন বিক্ষুব্ধ। দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থায় জনগণ উদ্বিগ্ন।বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, দেশে উদ্ভুত অরাজক পরিস্থিতিতে বিরোধী দল আন্দোলন শুরু করলে সরকার পতন ঘটবে। তাই জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরাতে সরকার নতুন নতুন ইস্যু সৃষ্টি করছে।তিনি বলেন, সরকারের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করা জাতীয়তাবাদী শক্তির একটি ঈমানি দায়িত্ব। তাই দেশের জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।
জিম্বাবুয়ের উদ্দেশ্যে টাইগারদের ঢাকা ত্যাগ
প্রায় এক মাসের সফরে জিম্বাবুয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে টাইগাররা একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। বাংলাদেশ দলের নতুন কোচ স্টুয়ার্ট লর প্রথম মিশন এটি।বুধবার সকাল সোয়া নয়টার দিকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সাকিব বাহিনী।সফর শুরু হবে ৩০ জুলাই তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে।আগামী ৪ আগস্ট শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১২ আগস্ট থেকে শুরু হবে একদিনের ম্যাচ। এই খেলাটি হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। দ্বিতীয় ও তৃতীয় খেলাও হবে একই মাঠে ১৪ ও ১৬ অগাস্ট। প্রথম ও তৃতীয় খেলাটি হবে দিবা-রাত্রির।চতুর্থ ও পঞ্চম একদিনের খেলা হবে যথাক্রমে ১৯ ও ২১ আগস্ট বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে।বিমানবন্দরে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান জানান, স্পিনারদের পাশাপাশি পেসাররা দায়িত্বশীল হলে জিম্বাবুয়ের বিপক্ষে ফেভারিট দল হিসেবে লড়াই করতে পারবেন তারা।সহ-অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, নিজেদের ফেভারিটের চাপ কাটিয়ে ভাল খেলতে হবে সবাইকে।বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন, শাহরিয়ার নাফীস, রবিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী (উইকেটরক্ষক) ও নাসির হোসেন।স্ট্যান্ড বাই: নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, অলক কাপালী, সৈয়দ রাসেল ও সগির হোসেন পাভেল (উইকেটরক্ষক)।
মরোক্কোয় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৭৮ জনের প্রাণহানি
মরোক্কোর দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছে। মারাত্মক আহত হয়েছেন বিমানের অপর তিন যাত্রী। সামরিক বাহিনী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র: বিবিসি অনলাইন।
দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে খারাপ আবহাওয়াকে দায়ী করছে সেনা কর্তৃপক্ষ।
দ্য রয়াল আর্মড ফোর্সেস সি-১৩০ মডেলের জেট বিমানটি গুয়েলমিন সামরিক ঘাঁটিতে অবতরণ করার সময় ঘন কুয়াশার কারণে বিধ্বস্ত হয়। বিমানটি ডাখলা থেকে উত্তরাঞ্চলীয় কিনিত্রা শহরে যাচ্ছিল।স্থানীয় সময় সকাল নয়টার দিকে যখন বিমানটি অবতরণ করছিল, তখনই আকস্মিক এই দুর্ঘটনার কবলে পড়ে।
বিমানে থাকা ৮১ জনের মধ্যে ৯ জন ক্রু, ৬০ জন্য সেনাসদস্য এবং ১২ জন ছিলেন সাধারণ নাগরিক।

ক্যাটরিনাকে নিয়ে রাজনীতি
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলিউডের চিত্রনায়িকা ক্যাটরিনা কাইফকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। তবে রাজনীতি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ক্যাটরিনা কাইফ। ক্যাট বলেছেন সবই সময়ের ব্যাপার। সময়ই বলে তেবে সবকিছু। যদিও মুম্বাই শাখা বিজেপির সভাপতি রাজ পুরোহিত বলেছেন, তার দল আসন্ন নির্বাচনে জনসমর্থন আদায়ে ক্যাটরিনাকে দলে ভেড়াতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। সম্প্রতি ক্যাটরিনা কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে অর্ধ ভারতীয় ও অর্ধ ইতালীয় হিসেবে আখ্যায়িত করায় ভারতীয় রাজনীতিতে ফের জন্মসূত্র একটি ইস্যুতে পরিণত হয়েছে। তাই বিজেপি বলছে, কোটি কোটি ভারতীয়ের অন্তরে যে কথার অনুরণন চলছে, ক্যাটরিনা কাইফ তাই উচ্চারণ করার সাহস দেখিয়েছেন।
কৃষ্ণা-হিনা ঐকমত্য : ভারত ও পাকিস্তানের সম্পর্কে নতুন যুগের সূচনা
ভারত ও পাকিস্তানের সম্পর্কে নতুন যুগের সূচনা হয়েছে। গতকাল বুধবার নয়াদিল্লিতে শান্তি আলোচনা শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে প্রতিবেশী দুই দেশের বৈরি সম্পর্ক নিরসন করাই তাদের দায়িত্ব। বহুল প্রতীক্ষিত বৈঠক শেষে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা বলেন, সঠিক পথেই এগুচ্ছে দুই দেশের সম্পর্ক। তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, আমরা সফল হয়েছি। তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। আমরা আমাদের চলমান সব সমস্যা ও সঙ্কট মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ এবং আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করব। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ভারত সফরে হিনা রব্বানি খার স্বভাবসুলভ হাসি দিয়েই বলেছেন, এ বৈঠকের মাধ্যমে আমরা পাকিস্তান-ভারত সম্পর্কের নতুন যুগ শুরু করতে যাচ্ছি। গত দুই দশক ধরে চলে আসা বিবাদ তারা কাটিয়ে উঠতে পারবেন বলেই তিনি আশা করেন। তিনি আরও বলেন, পাকিস্তান-ভারতের নতুন প্রজন্ম সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পাবে।বৈঠক শুরু হওয়ার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খারের সঙ্গে উষ্ণ করমর্দন করেন। বৈঠকে উভয় পক্ষ কাশ্মীর প্রশ্নে আস্থা সৃষ্টিকারী পদক্ষেপ গ্রহণে সম্মত হন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী তাদের নিজ নিজ দেশের মধ্যে সহযোগিতার নতুন চেতনা গড়ে তোলার আহ্বান জানান। তবে মঙ্গলবার নয়াদিল্লি পৌঁছার পর পরই খার কাশ্মীরের স্বাধীনতাকামী নেতাদের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেয়ায় বৈঠক শুরুর আগেই পরিবেশ পরিস্থিতি কিছুটা তিক্ত হয়ে ওঠে।বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা, নিরাপত্তা ও আন্তঃসীমান্ত বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। চলতি বৈঠকের কর্মসূচিতে কাশ্মীর ইস্যু ঠাঁই পায়নি কিংবা কাশ্মীরি প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি।
মরমী গানের শিল্পী আবদুল আলীমের জন্মদিন আজ
ফোক ও মরমী গানের এক কিংবদন্তি শিল্পী আবদুল আলীম। আজ তাঁর ৮০তম জন্মদিন। দেশ বিভাগের সময় তরুণ বয়সে তিনি ঢাকায় চলে আসেন। কণ্ঠশিল্পী হিসেবে যোগ দেন ঢাকাস্থ পাকিস্তান রেডিওতে। মাত্র ১৪ বছর বয়সে তার দুটি গানের রেকর্ড প্রকাশ করে গ্রামোফোন কোম্পানি। একই সময়ে তিনি গান শিক্ষার জন্য সংস্পর্শ পান মুমতাজ আলী খান এবং মোহাম্মদ হোসাইন খসরুর মতো উপমহাদেশের প্রখ্যাত সংগীতবিদদের। এরপর তিনি সুকণ্ঠের জন্য অল্প সময়ে খুব কাছাকাছি চলে যান পল্লী কবি জসীম উদদীন, কানাই লাল শীল, এম ওসমান খান, আবদুল লতিফ, সমশের আলীসহ প্রমুখ বিখ্যাত মানুষের। তার সংগীত জীবনে প্রায় ৩০০ গ্রামোফোন রেকর্ড এবং ১০০টি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেন। ১৯৭৪ সালে তিনি জাতীয় পুরস্কার পান খান আতাউর রহমান পরিচালিত সুজন সখি চলচ্চিত্রে প্লে-ব্যাকের জন্য। এছাড়াও তিনি দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার এবং পাঁচটি গোল্ড মেডেল অর্জন করেন গানের জন্য। তাঁর গাওয়া অন্যতম জনপ্রিয় গানের মধ্যে রয়েছে প্রেমের মরা জলে ডুবে না, হলুদিয়া পাখি, আমারে সাজাইয়া দিও, মনে বড় আশা ছিল, সর্বনাশা পদ্মা নদী, বাবু সালাম বারে বার, সব সখিরে পার করিতে, উজান গাঙ্গের নাইয়া ।আবদুল আলীমের জন্ম ১৯৩১ সালের ২৭ জুলাই। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই আলীম সঙ্গীতের প্রবল অনুরাগী ছিলেন। অর্থনৈতিক অনটনের কারণে কোন শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য তাঁর হয়নি। তিনি অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন। আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন। এভাবে পালা পার্বণে গান গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন।
পল্লী ও মরমী গানের এই কিংবদন্তি শিল্পী ১৯৭৪ সালের ৫ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি চলে গেলেও তাঁর গান এখনও অমলিন রয়ে গেছে। সমানভাবে সমাদৃত হচ্ছে বাংলা গানের মূল শ্রোতাদের কাছে।
পল্লী ও মরমী গানের এই কিংবদন্তি শিল্পী ১৯৭৪ সালের ৫ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি চলে গেলেও তাঁর গান এখনও অমলিন রয়ে গেছে। সমানভাবে সমাদৃত হচ্ছে বাংলা গানের মূল শ্রোতাদের কাছে।
খালেদাকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন হাসিনা
বুটের নিচে সংবিধান পিষ্ঠ করা, ভোট চুরি করে ক্ষমতায় আসা এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করাকে বিএনপির সহজাত স্বভাব বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আর এসব কারণেই আজ তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায়।২০০৮ সালের নির্বাচন অবাধ এবং এতে জনরায়ের প্রতিফলন হয়েছে- বলে বিএনপি আজ দেশবিরোধী চক্রান্তে মরিয়া বলেও মন্তব্য করেন তিনি।আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বঙ্গভবনে সংগঠনটির নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে আসলে শেখ হাসিনা এসব কথা বলেন।তিনি বলেন, ‘যারা এই সংবিধান সঙ্গীনের খোঁচায় ক্ষত-বিক্ষত করেছে, বুটের তলায় পিষ্ঠ করেছে তারাই সংবিধান ছুঁড়ে ফেলার মতো ধৃষ্ঠতা দেখায়। খালেদা জিয়াকে এর জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’তিনি আরো বলেন, ‘যে বিষবৃক্ষ জিয়া রোপণ করেছিল তাকে আবার পানি দিয়ে, যত্ন করে লালন-পালন করেছিল জেনারেল এরশাদ। আর পরে একে আরও ফুলে-ফলে ভরে দিল জিয়ার স্ত্রী খালেদা জিয়া।’২০০৮ সালের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ফলাফল আগে তৈরি করে নির্বাচনের কালচার জিয়া (জিয়াউর রহমান) শুরু করে।’খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘উনি তত্ত্বাবধায়ক নিয়ে এত কেঁদে ফিরছেন। ওনাকে প্রথম স্বীকার করতে হবে, ২০০৮ সালের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আর তত্ত্বাবধায়ক সরকারের সময় ওনার ও ওনার ছেলের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে, তা সঠিক কাজ করেছে।’স্বেচ্ছাসেবক লীগের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেয়ে সায়মা হোসেনের ছেলে জায়িফ ও মেয়ে এলিজাকে নিয়ে কেক কাটেন শেখ হাসিনা।আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে সংগঠনের জাতীয় সম্মেলন করতে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের বলেন আওয়ামী লীগ সভানেত্রী।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আফম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
এইচএসসি ও সমমানে পাসের হার ৭৫.০৮%
সারা দেশে একযোগে বুধবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। এতে ৭৫ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা গতবারের চেয়ে শূন্য দশমিক ৮ ভাগ বেশি। গতবারের চেয়ে এবার ১১ হাজার বেড়ে রেকর্ড জিপিএ-৫ পেয়েছে ৩৯ হাজার ৭৫৯ জন।এ বছর সর্বোচ্চ ৭৯ দশমিক ০১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৭ হাজার ৬৮১ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১ হাজার ৩৭৯ জন। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৮৮ শিক্ষার্থী।তবে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭৬ দশমিক ৮৯ শতাংশ।। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৮ হাজার ১১২ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৭৮৬ জন।চট্টগ্রাম বোর্ডে ৭১ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৭৬৭ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৩৩ হাজার ৯৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৯৫ জন।যশোর বোর্ডে ৮৬ হাজার ৭৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৫৫০ জন। পাসের হার ৬৩ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭০ জন।সিলেট বোর্ডে ৭৫ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩০ হাজার ৮৯৪ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ২৩ হাজার ৩৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৮৭ জন।দিনাজপুর বোর্ডে ৬৬ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৩ হাজার ৫৬৮ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৪৮ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬০ জন।বরিশাল বোর্ডে ৭১ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৮০৩ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ২৫ হাজার ৪৬৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১০ জন। কুমিল্লা বোর্ডে ৬৮ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬২ হাজার ৩৭৫ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৪২ হাজার ৮৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৮৯ জন।এদিকে কারিগরি বোর্ডে এ বছর ৮৪ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬২ হাজার ৬৫৪ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৫২ হাজার ৬৬২ জন। জিপিএ-৫ পেয়েছে ৭২৮ জন।পাশাপাশি চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৯ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬ হাজার ১৫ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৬৮ হাজার ৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৭৬ জন।
মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১
সন্ত্রাসবাদ দমনে হাসিনা-সোনিয়া ঐকমত্য
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ও ভারত সরকারের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভারতের ক্ষমতাসীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।সোমবার দুপুরে হোটেল রূপসী বাংলায় এক বৈঠকে বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং ভারতের কংগ্রেস সভানেত্রী এ অভিন্ন অভিমত ব্যক্ত করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বৈঠকে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সোনিয়া গান্ধী।সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুদেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে কংগ্রেস সভানেত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দুই দেশের অবস্থান স্পষ্ট এবং একার পক্ষে এর মূলোৎপাটন কখনোই সম্ভব নয়।সামাজিক খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক খাতে যথেষ্ট অগ্রগতি করেছে যা স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের জন্মের সময় চিন্তা করাও সম্ভব হয়নি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, উভয় নেতা দুদেশের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। এ ছাড়া বৈঠকে দুই দেশের বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতার মতো দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা হয়েছে।
‘বিএনপির অমতে করা পঞ্চদশ সংশোধনী টিকবে না’
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, বিএনপির সঙ্গে আলোচনা না করে পঞ্চদশ সংশোধনী করায় তা বেশি দিন টিকবে না।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, আর বিএনপি নির্বাচনে না গেলে সে নির্বাচন কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জনগণের আকাঙ্ক্ষা ও সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার রফিক এসব কথা বলেন।পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে তিনি বলেন, চতুর্থ সংশোধনী হয়েছিলে ৫ মিনিটে আর পঞ্চদশ সংশোধনী হয়েছে ১০ মিনিটে। এখন দেখা যাক, কতদিন এই সংশোধনী স্থায়ী হয়। তবে বিএনপির সঙ্গে আলোচনা না করে এই সংশোধনী করায় তা বেশি দিন টিকবে না।’
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহালের দাবি জানিয়ে ব্যারিস্টার রফিক বলেন, সংবিধান পবিত্র কোরআন নয় যে, এর আর কোন পরিবর্তন করা যাবে না; আবার এমন নয় যে, ছিড়ে টুকরো টুকরো করা যাবে।তিনি আরো বলেন, উপমহাদেশের মধ্যে বাংলাদেশের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আর একটিও নেই। এদেশের মানুষ চিন্তা-চেতনায়, মন-মানসিকতায় ধর্মনিরেপেক্ষ।বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, সংবিধান নিয়ে কথা বললে রাষ্ট্রদ্রোহীতা হবে বলে যারা মত দেন, তারা অজ্ঞতার মধ্যে বসবাস করছেন। কথা বলতে না পারার বিধান মানুষের প্রাপ্য অধিকারের ওপর হস্তক্ষেপের শামিল।তিনি বলেন, বাংলাদেশে কখনোই ধর্মের কারণে দাঙ্গা হয়নি। বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত ধর্মনিরপেক্ষতার কথা বললেও সে দেশেই বারবার দাঙ্গা হয়েছে ধর্ম নিয়ে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন- তত্ত্বাবধায়ক সরকারের সবেক উপদেষ্টা ড. এমএ মাজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি আফম ইউসুফ হায়দার, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল লতিফ প্রমুখ।বৈঠকে প্রবন্ধ পাঠ করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন ড. বোরহানউদ্দিন খান।

জনকল্যাণে ডিসিদের ‘সেবক’ হতে বললেন প্রধানমন্ত্রী
রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে না বাড়ে এবং সেই সঙ্গে কেউ যাতে মজুতদারি করতে না পারে সেদিকে কঠোর নজর রাখার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এ নির্দেশ দেন।
নিজেদেরকে জনগণের সকল আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও সাত বিভাগীয় কমিশনার অংশ নিচ্ছেন এই সম্মেলনে।সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগনের সেবা আর দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে। সরকারের লক্ষ্য পূরণে জেলা প্রশাসকদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে।তিনি বলেন, ‘আমরা (সরকার) এখানে শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে এসেছি। আর আপনারাও নিজেদেরকে মনে রাখবেন জনগণের সেবক হিসেবে। কারণ জনগণের ট্যাক্সেই আপনাদের বেতন-ভাতা, সবকিছু পেয়ে থাকেন। এজন্য জনগণের সেবা করাটা আপনাদের কর্তব্য।’সরকারের এ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ৪৬ হাজার কোটি টাকা বাজেট রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অনেক সময় প্রকল্প ঠিকই নেয়া হয়, কিন্তু সময় মতো বাস্তবায়ন হয় না। প্রকল্প মূখ্য তত্ত্ববধায়নের দায়িত্ব জেলা প্রশাসকদেরই নিতে হবে।’রমাজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য মানুষের যেন দুর্ভোগ না বাড়ে সে দিকে কঠোর নজরদারির নির্দেশ দিয়ে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যাতে না বাড়ে, কেউ যেন মজুদ করে মানুষের দুর্ভোগ বাড়াতে না পারে, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি সময়োপযোগী যে সব পদক্ষেপ নেয়া দরকার তা নিতে হবে।’তিন দিনের এই সম্মেলনে জেলা প্রশাসকরা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলাদা আলাদা অধিবেশন ছাড়াও বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন।

সোমবার, ২৫ জুলাই, ২০১১
জলবায়ু নিয়ে সরকার-বিরোধী দল এক সঙ্গে কাজ করছে: প্রতিমন্ত্রী
জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা নিয়ে সরকার ও বিরোধী দল একত্রে কাজ করছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ।রবিবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ইক্যুটিবিডি আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন কর্মকৌশল-২০০৯: জনঅংশগ্রহণ ও সমন্বয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দল-মত নির্বিশেষে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সমালোচনার দৃষ্টিতে কোন কাজতে মূল্যায়ন করলে কাজের গতিতে বিরূপ প্রভাব পড়ে। জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক জাতীয় দুর্যোগ। এটি মোকাবেলায় সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিরোধী দল বিএনপি সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে এক্ষেত্রে অবদান রাখছে। এই সমস্যা মোকাবেলায় এনজিও, সিভিল সোসাইটিকেও সম্পৃক্ত করা হচ্ছে।তিনি বলেন, ইতিমধ্যে নদী খনন কাজ বাস্তবায় করতে প্রায় তিন মিলিয়ন ডলার ব্যয়ে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উপকূলীয় এলাকায় বাঁধ রক্ষা এবং বাঁধের ওপর সবুজ বনায়নের কাজ চলছে। সরকারের এ সকল উদ্যোগ বর্হিবিশ্বে প্রশংসা কুড়িয়েছে।সেমিনারে বক্তারা বলেন, পৃথিবীর জলবায়ুর দ্রুত পরিবর্তন ঘটছে। জলবায়ু ক্রমেই শীতল অবস্থা থেকে গরম হতে শুরু কছে, যা অত্যন্ত বিপজ্জজনক। এই গ্রিন হাউস গ্যাস নিঃসরণের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। সমস্যা মোকাবেলায় এক যোগে কাজ করতে না পারলে দেশকে চরমমূল্য দিতে হবে।সংগঠনের সভাপতি রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান, দৈনিক সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তুজা, বিএনপির নেতা সোহরাব আলী সানা প্রমুখ বক্তৃতা করেন।
ব্যর্থ সরকারের এখনই পদত্যাগ করা উচিত: খালেদা
জনগণের নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতার দায়ে আবারো সরকারের পদত্যাগ দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রয়াত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলামের স্ত্রী ও ছেলে দেখা করতে আসলে তিনি এসব কথা বলেন।সরকারের নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করে খালেদা জিয়া বলেন, সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা করছে। বতর্মান সরকার এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করার মতো সাহসও রাখে না।পরিস্থিতি দেখে দেশে কোনো নির্বাচিত সরকার আছে বলে মনে হয় না মন্তব্য করে তিনি বলেন, দেশে যদি নির্বাচিত সরকার থাকতো, তাহলে সীমান্তে এসব নাগরিক হত্যার প্রতিবাদ করা হতো।বিএনপি চেয়ারপারসন ক্ষোভ প্রকাশ করে বলেন, যেই সরকার নিজ দেশের নাগরিক হত্যার প্রতিবাদ করতে জানে না, তারা ব্যর্থ, অযোগ্য এবং অপদার্থ। এমন সরকারের পদত্যাগ করা উচিত।
সাভারে ছয় ছাত্র হত্যা প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে কোনো কার্যকর সরকার নেই। সরকার থাকলে সাভারের ঘটনার মতো দুঃখজনক ঘটনা ঘটতো না।সন্ত্রাসীদের হাতে নিহত লক্ষ্মীপুরের নূরুল ইসলামের স্ত্রী রাশিদা ইসলাম বলেন, ‘দেশের রাষ্ট্রপতি যদি এত বড় একজন সন্ত্রাসীকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে তার স্ত্রীকে যারা হত্যা করেছে তাদেরও ক্ষমা করে দেয়া হোক।’এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, আ স ম হান্নান শাহ, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভুইয়া এমপি, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি প্রমুখ।

চিনি ও ছোলার মূল্য স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ
চিনি ও ছোলার মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে গণভবনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক তিনি এই নির্দেশ দেন।বৈঠকে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরগুলোর ব্যবসায়ীরা যোগ দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুল করিম উপস্থিত ছিলেন।বৈঠকে আগামীকাল থেকে সরকার নির্ধারিত মূল্যেই চিনি বিক্রি করা হবে বলে প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা।প্রসঙ্গত, রমজান উপলক্ষে চিনিসহ নিত্যপ্রয়োজনী দ্রব্যের মূল্য হঠাৎ অস্থিতিশীল হয়ে যাওয়ার পর সরকারের মন্ত্রী ও সচিবরা গত কয়েক দিনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন।ব্যবসায়ীদের কাছ থেকে বার বার প্রতিশ্রুতি আদায় করেও বাজার ব্যবস্থা স্থিতিশীল করতে তারা ব্যর্থ হন। এর পরিপ্রেক্ষিতে আজ সারা দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী নিজেই বৈঠকে বসেন।
এবার আসছে কৃত্রিম মাংস
সারাবিশ্বের জনসংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মাংসের চাহিদা। কারণ, মাংস পৃথিবীর প্রায় সব দেশের মানুষের কাছেই অতি প্রিয় একটি খাবার। নানা ধরনের পশুই এই চাহিদা মিটিয়ে আসছে। কিন্তু একটা সময় আসবে যখন চাহিদা অনুযায়ী পশু হয়তো পাওয়া যাবেনা। তখনকার পরিস্থিতি আঁচ করে বিজ্ঞানীরা এখনই নেমে পড়েছেন গবেষণায়। তারা চেষ্টা করছেন কৃত্রিম মাংস তৈরির। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানীরা বলেছেন, মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ল্যাবরেটরিতে কৃত্রিম মাংস তৈরির গবেষণা চালাচ্ছেন তারা। শেষ পর্যন্ত গবেষণায় সফলতা এলে বেঁচে যাবে অনেক প্রাণীর জীবন। বিশ্ববিদ্যালয়টির বিশিষ্ট বিজ্ঞানী এবং টিস্যু বিশেষজ্ঞ ড.ভ্লাদিমির মিরোনভ জানান, তিনি ল্যাবরেটরিতে কৃত্রিম মাংস বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি একটি জটিল প্রক্রিয়া এবং এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। মার্কিন সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাহায্য না পাওয়ায় গবেষণার গতি খুবই ধীর। শুধু সাউথ ক্যারোলাইনাতেই নয়, নেদারল্যান্ডসেও এ ধরণের গবেষণা শুরু হয়েছে বলে জানা গেছে। বলা হচ্ছে, এ গবেষণা সফল হলে খাদ্য সমস্যার সমাধানের পাশাপাশি মানব শরীরের ক্ষতিগ্রস্থ টিস্যু চিকিৎসাতেও অভাবনীয় সাফল্য আসবে।
বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধিতে কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে ভাঙনও তীব্র আকার ধারণ করেছে।অন্যদিকে, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের আরেকটি স্থানে নতুন করে ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধসের স্থানে জিওব্যাগ ও সিসি ব্লক ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও প্রবল বর্ষণে কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচিতল, কুনকুনিয়া, পলাশপুর, মেঘাই, সিরাজগঞ্জ সদরের কাওয়াকোলা, চর মালসাপাড়া, বিয়াড়া, ছোটপিয়ার, রানীগ্রাম, খোকশাবাড়ী, শাহজাদপুরে কৈজুরীসহ চরে অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।এসব অঞ্চলের উঠতি ফসলি জমি তলিয়ে গেছে। নিম্নাঞ্চলের মানুষগুলো বাঁধ ও উঁচু এলাকগুলোতে আশ্রয়ের জন্য ছুটছে।পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার উপ-নির্বাহী প্রকৌশলী আনোয়ার শাদাত জানান, রবিবার সকালে যমুনা নদীর পানি বিপদসীমার ১৩ দশমিক ৩৫ সে. মি. অতিক্রম করে ৩ সে. মি. ওপর দিয়ে (১৩ দশমিক ৩৮) প্রবাহিত হচ্ছে।
তিনি আরো বলেন, বাঁধের ঘুড়কা শশ্মান ঘাটের সামনে বাঁধের ওপরিভাগ থেকে ৪৫ মিটার নদীর তলদেশে ৩০ মিটার ধস দেখা দিয়েছিল। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে বালি ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। বর্তমানে ওই স্থানের ধস নিয়ন্ত্রণে রয়েছে।রবিবার সকালে গিয়ে দেখা যায় পূর্ণাঙ্গ বাঁধ এলাকায় লাল নিশান টাঙ্গিয়ে ধসে যাওয়া স্থানগুলোতে বালিভর্তি জিওব্যাগ ও সিসি ব্লক ফেলে সংস্কার কাজ করা হচ্ছে।

চুল থেকে হীরা, ঝিনাইদহে রমরমা বাজার
মাথা থেকে কেটে ফেলার পর চুলের আর কি মূল্যই বা থাকতে পারে? সর্বোচ্চ পরচুলা তৈরির কাজে লাগবে। কিন্তু বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই চুলের রয়েছে যথেষ্ট কদর। কারণ এই চুলকে ল্যাবরেটরিতে নিয়ে তৈরি হচ্ছে মহামূল্যবান হীরা। হীরার এই কাঁচামালকে প্রক্রিয়াজাত করণে কর্মসংস্থান হয়েছে যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা অঞ্চলের শ’ শ’ নারীর।ঝিনাইদহ শহরে গড়ে উঠেছে চুলের বিশাল বাজার ও প্রক্রিয়াকরণ কারখানা। প্রতিদিন লাখ লাখ টাকার চুল বেচাকেনা হচ্ছে সেখানে। রীতিমতো ক্রয় অফিস খুলে তা কিনে নিচ্ছেন বিদেশিরা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫টির বেশি জেলার চুল বিকিকিনি হচ্ছে এখানে। চুল থেকে হীরা তৈরির ব্যাপারটি খুব বেশি জানাজানি না হওয়ায় বিদেশি ক্রেতারা তা কিনছেন নামমাত্র মূল্যে।বিদেশি ক্রেতাদের ভাষ্য, কেনা চুল দিয়ে ফ্যাক্টরিতে বটিচুল, পরচুলা ও অন্যান্য সৌখিন জিনিস তৈরি করে থাকেন তারা।তবে ইন্টারনেট সূত্র ও বৈজ্ঞানিক তথ্যাদি ঘেঁটে পাওয়া যায় অবাক করার মতো তথ্য। তবে অবাক বলাও কেমন যুক্তিযুক্ত নয়। এটা অনেক আগে থেকেই বিশ্বে হয়ে আসছে। মানুষের চুলে থাকা কার্বণ মৌল থেকে ল্যাবরেটরিতে বানানো হচ্ছে মহামূল্যবান হীরা। এতে প্রয়োজন হয় ব্যক্তির দশমিক ৫ থেকে ২ গ্রাম পর্যন্ত চুল। আবার দেহভস্ম দিয়েও এ কাজ করা হচ্ছে। দেহভস্ম হলে প্রয়োজন হয় ১০০ গ্রাম। চুল বা দেহভস্ম থেকে মাইক্রোস্কোপ ব্যবহার করে সেখান থেকে কার্বন কণাকে বের করে নেয়া হয়।পৃথিবীর অভ্যন্তরে যে প্রাকৃতিক হীরা পাওয়া যায়, সেই একই পরিস্থিতি সৃষ্টি করা হয় ল্যাবরেটরিতে। মেশিনের ভিতরে কার্বন কণা দিয়ে সেখানে সৃষ্টি করা হয় অতি উচ্চ চাপ ও তাপ। এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে চুল ও দেহভস্ম থেকে সংগৃহীত কার্বন পরিণত হচ্ছে হীরায়। তবে যে প্রক্রিয়ায় এ হীরা তৈরি করা হয়, তার বিস্তারিত বিবরণ ব্যবসার স্বার্থেই প্রকাশে অনীহা উৎপাদকদের। তবে এটুকু নিশ্চিত, এ উপায়ে উৎপাদিত হীরা হয় অনন্য।একজন ব্যক্তির চুল থেকে যে হীরা তৈরি হয়, তা অন্য ব্যক্তির চুলের হীরার সঙ্গে মেলে না। উৎপাদিত হীরা একজন মানুষের ডিএনএ বহন করে। ফলে মৃত স্বজনের স্মৃতি দরদসহ বহন করার মাধ্যম হিসেবেও কাজে লাগে এই হীরা। এ পদ্ধতিতে হীরা তৈরির জন্য পশ্চিমা বিশ্বে অনেক কোম্পানি গড়ে উঠেছে। তারা এ ব্যবসা করে উপার্জন করছে কোটি কোটি ডলার।
রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক আসছে: মুহিত

বাংলাদেশ ব্যাংকের আপত্তি থাকা সত্ত্বেও রাজনৈতিক সিদ্ধান্তের অংশ হিসেবে নতুন কয়েকটি ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকার।রোববার দুপুরে ইকোনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারের এই মনোভাবের কথা জানান।
সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের আপত্তির ব্যাপারে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ধরে নিতে পারেন এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত।নতুন ব্যাংকের অনুমোদন দেওয়ার ফলে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি অর্থনৈতিক সেবা আরো ব্যাপক পরিসরে সাধারণ মানুষের দ্বারে পৌঁছবে বলে আশা প্রকাশ করেন মুহিত।২০০৬ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নতুন কোনো ব্যাংকের অনুমোদন দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের মতে, এতে করে বাজারে বিশৃঙ্খলা বাড়তে পারে। বর্তমানে নতুন ব্যাংকের অনুমোদন না দেয়ার পক্ষে বাংলাদেশ ব্যাংক।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...