সোমবার, ২৫ জুলাই, ২০১১

ব্যর্থ সরকারের এখনই পদত্যাগ করা উচিত: খালেদা


জনগণের নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতার দায়ে আবারো সরকারের পদত্যাগ দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রয়াত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলামের স্ত্রী ও ছেলে দেখা করতে আসলে তিনি এসব কথা বলেনসরকারের নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করে খালেদা জিয়া বলেন, সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা করছে বতর্মান সরকার এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করার মতো সাহসও রাখে নাপরিস্থিতি দেখে দেশে কোনো নির্বাচিত সরকার আছে বলে মনে হয় না মন্তব্য করে তিনি বলেন, দেশে যদি নির্বাচিত সরকার থাকতো, তাহলে সীমান্তে এসব নাগরিক হত্যার প্রতিবাদ করা হতোবিএনপি চেয়ারপারসন ক্ষোভ প্রকাশ করে বলেন, যেই সরকার নিজ দেশের নাগরিক হত্যার প্রতিবাদ করতে জানে না, তারা ব্যর্থ, অযোগ্য এবং অপদার্থএমন সরকারের পদত্যাগ করা উচিত
সাভারে ছয় ছাত্র হত্যা প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে কোনো কার্যকর সরকার নেইসরকার থাকলে সাভারের ঘটনার মতো দুঃখজনক ঘটনা ঘটতো নাসন্ত্রাসীদের হাতে নিহত লক্ষ্মীপুরের নূরুল ইসলামের স্ত্রী রাশিদা ইসলাম বলেন, দেশের রাষ্ট্রপতি যদি এত বড় একজন সন্ত্রাসীকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে তার স্ত্রীকে যারা হত্যা করেছে তাদেরও ক্ষমা করে দেয়া হোক সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, আ স ম হান্নান শাহ, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভুইয়া এমপি, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি প্রমুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ