শনিবার, ২৩ জুলাই, ২০১১

মিলন দৃশ্যের ভিডিও, স্বামীর প্রতারণায় দিশেহারা স্ত্রী

স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।আর এলাকার কম্পিউটার দোকানগুলোতে সেই দৃশ্য ডাউনলোডে উঠতি যুবকদের ভিড়ে উদ্বিগ্ন অভিভাবকরা। প্রযুক্তির কল্যাণে ইতিমধ্যে তা পৌঁছে গেছে মোবাইলে মোবাইলে।প্রতারক স্বামী শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিযনের গেরামারা গ্রামের উকিল মিয়ার ছেলে মেহেদি হাসান। আর তার স্ত্রী এক সন্তানের জননী একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের আব্দুর রেজ্জাকের মেয়ে। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, মেহেদি হাসান প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে আরেকটি বিয়ে করলে তাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। এক পর্যায়ে প্রথম স্ত্রীকে বাড়ি থেকে বের দেয় সে। পরে প্রথম স্ত্রী তার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেন।এ মামলায় গ্রেপ্তার হন মেহেদি হাসান। পরে জামিনে বের হয়ে মামলা প্রত্যাহারের শর্তে গ্রাম্য সালিসে সে তার স্ত্রীকে আবার ঘরে তুলে নেয়। পরে কৌশলে মেহেদি মোবাইল সেটের মাধ্যমে তার স্ত্রীর সঙ্গে মিলনের দৃশ্য ভিডিও করে তাকে নানা ভাবে নির্যাতন করতে থাকে।আবার মামলা করলে বা অন্যত্র বিয়ে হলে এই ভিডিও বাজারে দেয়ার হুমকি দিয়ে তাকে ফের তাড়িয়ে দেয় মেহেদি। এ ঘটনার কয়েক মাস পর গত সপ্তাহে পার্শ্ববর্তী মারদহ গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ের সংবাদ পেয়ে মেহেদি চৌরাস্তা বাজারের নিজস্ব কম্পিউটার দোকান থেকে মিলনের ভিডিও দৃশ্য ছড়িয়ে দেয়।ঘটনাটি জানাজানি হলে এলাকার উঠতি বয়সের যুবকরা কম্পিউটার দোকানগুলোতে ভিড় জমায়। এতে করে সর্বত্র ছড়িয়ে পড়ছে এ ভিডিও দৃশ্য। এ ঘটনার খবরে ওই নারী  আত্মগোপন করেছে বলে বিভিন্ন সূত্র জানা গেছে।
এ নিয়ে তার আত্মীয়-স্বজনেরাও চরম বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন। তবে এ প্রতিবেদন পর্যন্ত এ ঘটনা নিয়ে প্রশাসনের তেমন তৎপরতার খবর পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ