শনিবার, ২৩ জুলাই, ২০১১

শনিবার লেবাননের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের অ্যাওয়ে ম্যাচে শনিবার লেবাননের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ।লেবাননের রাজধানী বৈরুতে এই খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। অবশ্য এর আগে দুদল কোনো প্রতিযোগিতায় মুখোমুখি হয়নি।বাংলাদেশের চেয়ে র্যাং কিংয়ে ১৪ ধাপ পিছিয়ে আছে লেবানন। এই ম্যাচে বাংলাদেশ জিততে পারলে ঘরের মাঠে পরবর্তী ম্যাচে জেতার কাজটা সহজ হবে বলে মনে করছেন এমিলি-বিপ্লবরা।বাংলাদেশ দলের কোচ নিকোলা ইলিয়েভস্কি লেবাননের বিপক্ষে জিততে আশাবাদী। তিনি বলেন, ‘আমরা জেতার জন্য মাঠে নামবো। আর অন্য কিছু ভাবনা আমাদের মাথায় নেই।’লেবাননের সঙ্গে জিততে পারলে এশিয়ার সেরা ২০ দলের একটি হবে বাংলাদেশ। এর ফলে পরবর্তী রাউন্ডে অন্য তিন দেশের সাথে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।বাংলাদেশ ফুটবল দল ইতিমধ্যে লেবাননে অবস্থান করছে। গত বুধবার ২৬ সদস্যের বাংলাদেশ দল বৈরুতে পৌঁছায়। দলের মধ্যে ২০ জন খেলোয়াড় ও ৬ জন কর্মকর্তা রয়েছেন।বাংলাদেশ দল: বিপ্লব ভট্টাচার্য (অধিনায়ক), জিয়াউর রহমান, মামুন খান, মামুন মিয়া, মোহাম্মদ লিঙ্কন, মোহাম্মদ সুজন, আরিফুল ইসলাম, রেজাউল করিম, নাসিরুল ইসলাম, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, প্রাণতোষ কুমার দাস, মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, শাকিল আহমেদ, আবদুল বাতেন কোমল, মিথুন চৌধুরী, হেদায়েতুল্লাহ রবিন ও জাহিদ হাসান এমিলি।আগামী ২৮ জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ