রবিবার, ২১ আগস্ট, ২০১১

‘ধুম ৩’-এ হলিউডি নায়িকা

‘ধুম ৩’  ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি ক্যাটরিনা কাইফের হাতের মুঠোয় প্রায় চলেও এসেছিলো।
কিন্তু অভিনেত্রীদের হতাশ করে এবারে ছবিটিতে আমিরের বিপরীতে হলিউডি কোনো অভিনেত্রীকে নেওয়ারই পরিকল্পনা করছেন ছবির প্রযোজক আদিত্য চোপড়া এবং পরিচালক বিজয় কৃষ্ণা আচার্য্য। জানা গেছে, এক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় রয়েছেন নাটালি পোর্টম্যান, পেনেলোপে ক্রুজ এবং ইভা লংগোরিয়ার মতো তারকারা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘ধুম ৩’ ছবিতে আমির খানের প্রেমিকার চরিত্রে অভিনয়ের জন্য ক্যাটরিনাকে প্রায় চূড়ান্তই করা হয়ে গিয়েছিলো। কিন্তু চরিত্রটির জন্য সুইমস্যুট পরার পাশাপাশি আমিরের সঙ্গে আবেগঘন চুমুর দৃশ্যে অভিনয়ে অপারগতা প্রকাশ করায় স্বপ্নের চরিত্রটি থেকে বাদ পড়েছেন ক্যাট।জানা গেছে, ‘ধুম ৩’ ছবিকে আন্তর্জাতিক মানের ছবি হিসেবেই নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন যশরাজ। আর এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী পন্থা হলো ছবিতে হলিউডি কোনো তারকার অন্তর্ভুক্তি। যশরাজ এর আগে কোনো আন্তর্জাতিক তারকাকে নিয়ে কাজ না করলেও, এবারে ‘ধুম ৩’ ছবির জন্য এমনটা করার সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ