সোমবার, ২২ আগস্ট, ২০১১

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ব্রাজিলের ঘরে

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে গতকাল ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল ব্রাজিল। কিন্তু পর্তুগালকে হারিয়ে শিরোপা জেতার কাজটা খুব একটা সহজ ছিল না তাদের জন্য। তবে শেষপর্যন্ত চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে আরেক ‘ব্রাজিল’ পর্তুগালকে ৩-২ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা জিতেছে সাম্বারা। ব্রাজিলের তিনটি গোলই এসেছে স্ট্রাইকার অস্কারের পা থেকে। প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় দূরপাল্লার শট থেকে চমত্কার এক গোল করে ব্রাজিলকে প্রথম গোলটি এনে দেন অস্কার। কিন্তু তাদের খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে দেননি অ্যালেক্স। ৯ মিনিটের মাথায় ব্রাজিলের জালে বল জড়িয়ে খেলায় সমতা আনেন এই পর্তুগিজ স্ট্রাইকার। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে পর্তুগালকে চালকের আসনে বসান নেলসন অলিভেরা। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্রাজিলকে খেলায় ফেরান অ্যালেক্স। ২-২ গোলে সমতা নিয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১১ মিনিটে আরও একটি দৃষ্টিনন্দন গোল করে ব্রাজিলকে শিরোপা জয়ের আনন্দে ভাসান অ্যালেক্স। পূর্ণ করেন নিজের হ্যাটট্রিকটাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ