ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার ছাত্রী ধর্ষণের প্রমাণ পেয়েছে ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি। এছাড়া পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের সব শাখায় বিশৃঙ্খলা ঠেকাতে তৎকালীন অধ্যক্ষ হোসনে আরা ও পরিচালনা পর্ষদের ব্যর্থতা ও গাফিলতিকে দায়ী করা হয়েছে। আজ রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এরআগে বৃস্পতিবার ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুনের কাছে রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। গতকাল ঢাকা বোর্ড চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেয়ার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ঘটনায় ছাত্রী ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, পরিমল নামে একজন পাষণ্ড এ কাজ করেছে। তবে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা চাই এ পাষণ্ড শিক্ষকের চরম বিচার হোক। এজন্য আমাদের যা যা করার তাই করব। প্রতিবেদনের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ ঘটনার সঙ্গে সঙ্গে তাত্ক্ষণিকভাবে অধ্যক্ষ হোসনে আরা ব্যবস্থা নিতে দেরি করেছেন। এতে কিছুটা জটিলতা দেখা দেয়। তা ছাড়া পরিস্থিতি সামাল দিতে পরিচালনা কমিটিও উদ্যোগ নিতে পারেনি। তিনি বলেন, প্রতিবেদনটি ২৪ পৃষ্ঠার। মন্ত্রী বলেন, প্রতিবেদনটি মাত্র আমরা হাতে পেয়েছি। ভালো করে দেখিনি। দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উল্লেখ্য, ভিকারুননিসার ওই ঘটনার পর ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। গতকাল রিপোর্ট জমা দেয়ার সময় ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন ,কমিটির প্রধান অধ্যাপক ওয়াহিদুজ্জামান ও শিক্ষা সচিব কামাল আবদুস নাসের চৌধুরী এতে উপস্থিত ছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন