সোমবার, ২২ আগস্ট, ২০১১

হিযবুত তাহরীরের ১৫ কর্মী ৪ দিনের রিমান্ডে

নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের ১৩ আগস্ট পল্টন থেকে আটক ১৫ কর্মীকে দ্ইু মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ রায় দেন।
আদালতে পল্টন থানা পুলিশ পৃথক দুই মামলায় ১০ দিন করে তাঁদের ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আসামিদের আইনজীবী দুটি মামলায়ই রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম কেশব রায় চৌধুরী রিমান্ড জামিনের আবেদন নামঞ্জুর করে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার মামলায় ১ দিন ও সন্ত্রাস নিরোধ আইনের মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- রাদি শফিক, মনিরুল ইসলাম পিয়াস, জামিলুর রহমান, সাব্বির আহমেদ ওরফে আকাশ, শাহাবুদ্দীন, শরীফ শাহ মিরাজ, আসিফ রহমান, সৈয়দ জাইম আব্দুল্লাহ, সাইদুল ইসলাম, আহম্মেদ নিজাম, সাফায়েত উল্যাহ শাওন, হাবিবুর রহমান, ফয়সল, আশিকুর রহমান ও কদর জামিল খন্দকার। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকী ৫ জন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। উল্লেখ্য, ১৩ আগস্ট রাজধানীর পুরানা পল্টনে হিযবুত তাহরীরের নেতা-কর্মীরা বিক্ষোভ-মিছিল বের করেন। এ সময় মিছিলে বাধা দিতে গেলে পুলিশের ওপর হামলা চালান হিযবুতের কর্মীরা। এতে দুই কর্মকর্তাসহ পুলিশের সাত সদস্য আহত হন। পুলিশ বিক্ষোভ মিছিল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ