কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি ছাত্র সংগঠনের মধ্যে সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে ছাত্র সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় বহিরাগত কাউকে ক্যাম্পাসে দেখা গেলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আজ বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২
৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে ছয় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্য থেকে বিএসএফের নির্যাতনের শিকার হাবিবুর রহমান ওরফে হারান কৌশলে পালিয়ে এসেছেন। তাকে মুমুর্ষু অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অপর এক কৃষককে বিএসএফ ও ভারতীয় নাগরিকেরা ধরে নির্যাতন করে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। বেনীপুর সীমান্ত থেকে আটকৃতরা হলেন, জীবননগর উপজেলার কয়া গ্রামের খায়রুল ইসলাস, সুমন, লাল্টু , সাইফুল, এবং ধানখোলা গ্রামের ইসাহক আলী।আর জীবননগরের গয়েশপুর সীমান্তে রবিউল নামে এক কৃষককে কয়েকজন ভারতীয় নাগরিক ও বিএসএফ ধরে নিয়ে নির্যাতন শেষে দেশে ফেরত পাঠিয়েছে। তাকেও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার কয়া গ্রামের খায়রুল ইসলাস, সুমন, লাল্টু , সাইফুল, হারান এবং ধানখোলা গ্রামের ইসাহক আলী মঙ্গলবার ভোরে বেনীপুর সীমান্ত দিয়ে গরু আনার জন্য ভারতের সীমান্তের কাছে যায়।এ সময় ভারতীয় নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের জোর করে ধরে ক্যাম্পে নিয়ে যায় নির্যাতন চালায়। এদের মধ্যে নির্যাতনের শিকার হারান কৌশলে দেশে পালিয়ে আসেন। এ ব্যাপারে চুয়াডাঙ্গা ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুলতান আহম্মেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করে কোন মন্তব্য পাওয়া যায়নি।
সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন চলবে : খালেদা
প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এক অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আরও বলেন, আমরা হরতাল করতে চাই না। কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে মানুষ হত্যা করা হয়। কুকুর কামড়ালে যেমন জলাতঙ্ক হয়, সরকারের তেমন এখন মানুষাতঙ্ক হয়েছে। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে যে রকম নৃশংস আন্দোলন করেছে আমাদের আন্দোলন সে রকম হবে না। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ঊনসত্তরে যে রকম গণ-অভ্যুত্থান হয়েছিল, সে রকম একটি গণ-অভ্যুত্থান ঘটাব।
সিইসি কাজী রকিবসহ ৩ কমিশনার শপথ নিলেন
সদ্য নিয়োগ পাওয়া ১১তম প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন ও তিন কমিশনার শপথ নিলেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাদের শপথবাক্য পাঠ করান। প্রধান বিচারপতি প্রথমেই প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমদকে শপথ পাঠ করান। পরে পর্যায়ক্রমে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোবারক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাভেদ আলীকে শপথবাক্য পাঠ করেন। তবে কমিশনারদের মধ্যে একজন কমিশনারের মেয়াদ শেষ না হওয়ায় সদ্য নিয়োগ পাওয়া মো. শাহনেওয়াজকে শপথ দেয়া হয়নি।
কাজের মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণ করবো: সিইসি
সদ্য নিয়োগ পাওয়া ১১তম প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন বলেন, কথায় নয় কাজের মাধ্যমে সব রাজনৈতিক দলের জবাব দেয়া হবে। আজ বৃহস্পতিবার বিকালে শপথ নেয়ার পর সুপ্রিমকোর্ট আপিল বিভাগের জাজেজ লাউঞ্জে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি নতুন নির্বাচন কমিশনকে অবৈধ ঘোষণা করেছে এমন প্রশ্নের জবাবে সদ্য নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনার রকিবউদ্দিন বলেন, আমরা কথায় নয় কাজের মাধ্যমে আমাদের নিরপেক্ষতা প্রমাণ করবো। রকিবউদ্দিন আহমদ বলেন, আমরা সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করে যাব। আমরা আমাদেরকে কাজের মাধ্যমেই দেশবাসী ও রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে পারবো।
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১২
পাকিস্তানে আবারো মার্কিন ড্রোন হামলা, নিহত ৮
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের অজ্ঞাতনামা একটি ড্রোন থেকে আজ বুধবার মিসাইল হামলা করা হলে তাতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তবে হতাহতদের কোনো পরিচয় উদ্ধার করা যায়নি। ওই কর্মকর্তা বলেন, আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্পালগা গ্রামের একটি ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। এর আগে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ব্যাপারে পাকিস্তান প্রতিবাদ জানিয়ে বলেছিল, এ ধরনের হামলা দেশটির সাবভৌমত্বের লঙ্ঘন। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে আলকায়েদা ও তালেবানদের প্রতিহত করতেই এ ধরনের হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র সাধারণত এ ধরনের হামলার ব্যাপারে কোনো প্রকার মন্তব্য করা থেকে বিরত থাকে। গত বছর এ ধরনের হামলায় কয়েকশ’ লোক নিহত হয়। এর মধ্যে জ্যেষ্ঠ আল কায়েদা ও তালেবানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন ছিলেন বলেও জানা গেছে।
নতুন সিইসি অসাংবিধানিক ও অবৈধ মানার প্রশ্নই আসে না: ফখরুল
বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক সচিব কাজী রকিব উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগের বিষয়ে বলেন এ নিয়োগ অসাংবিধানিক ও অবৈধ মানার প্রশ্নই আসে না। দলটি সেইসঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠনের পুরো প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছে। কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের পুরো প্রক্রিয়াটি অসাংবিধানিক ও অবৈধ। তিনি বলেন, এই সিইসির অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা এই সিইসিকে প্রত্যাখান করছি।
ছাত্রলীগের হামলায় ২ শিবিরকর্মী নিহত চবি বন্ধ ঘোষণা
ছাত্রলীগের হামলায় দুই শিবিরকর্মীর নিহত হবার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের রাত ৭টার মধ্যে হল ছেড়ে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশ দিয়েছে। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবিরকর্মীদের মধ্যে দফায় দফায় তুমুল গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় ২ শিবিরকর্মী নিহত হয়েছেন। এতে উভয় সংগঠনের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ পর্যন্ত পুলিশ তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চকসু’র সামনে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শিবিরের দুজন এবং ছাত্রলীগের এক কর্মী আহত হন। পরে ছাত্রলীগের কর্মীরা দুই শিবিরকর্মীকে ধরে কুপিয়ে জখম করে। তাদের একজন মুজাহিদ পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা মারা যান। বিকেলে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রলীগ ও শিবির মুখোমুখি অবস্থানে রয়েছে। আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চকসু’র সামনে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শিবিরের দুজন এবং ছাত্রলীগের এক কর্মী আহত হন। পরে ছাত্রলীগের কর্মীরা দুই শিবিরকর্মীকে ধরে কুপিয়ে জখম করে। তাদের একজন মুজাহিদ পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা মারা যান। বিকেলে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রলীগ ও শিবির মুখোমুখি অবস্থানে রয়েছে। আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২
চারদলের কর্মীদের হত্যাকাণ্ড সরকারের পুরিকল্পিত: ফখরুল
সরকার ক্ষমতায় টিকে থাকতে গুলির আশ্রয় নিয়ে বিএনপি ও চারদলীয় জোটের নেতাকর্মীদের হত্যা করছে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ জন্য তাদের একদিন জবাবদিহি করতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন ফখরুল। গত দুই দিনে পুলিশের গুলিতে চাঁদপুর, লক্ষ্মীপুর ও রাজশাহীতে বিএনপি ও জামায়াত-শিবিরের পাঁচজন নিহতের ঘটনার প্রতিবাদে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের এসব হত্যাকাণ্ড সরকারের সুপরিকল্পিত ও সাজানো ঘটনা। তিনি আরো বলেন, শেয়ারবাজারের বিনিয়োগকারীর আত্মহত্যার ঘটনা থেকেই বোঝা যায়, সরকার কতটা ব্যর্থ। আত্মহত্যার জন্য সরকারকেই দায়ী করেন মির্জা আলমগীর।
ফখরুল বলেন, বিএনপি সরকারের কাজের প্রতিবাদ করছে গ্রহণযোগ্য পদ্ধতিতে। তারা শান্তি বিঘিœত করছে না। তিনি আরো বলেন, সরকার বিএনপির বিরুদ্ধে সেনা-অভ্যুত্থানের যে অভিযোগ করেছে, তা তাদের মিথ্যাচার।
ফখরুল বলেন, বিএনপি সরকারের কাজের প্রতিবাদ করছে গ্রহণযোগ্য পদ্ধতিতে। তারা শান্তি বিঘিœত করছে না। তিনি আরো বলেন, সরকার বিএনপির বিরুদ্ধে সেনা-অভ্যুত্থানের যে অভিযোগ করেছে, তা তাদের মিথ্যাচার।
শচীনের অবসর নেয়া উচিত: ইমরান খান
ভারতের কলকাতা শহরে পা দিয়েই শচীনের অবসর নিয়ে কথা তুললেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। ইমরানের মতে, শচীনের স্বসম্মানে অবসর নেয়ার সময় আগেই পার হয়ে গেছে। বিশ্বকাপের পরেই শচীনের অবসর নেয়ার উপযুক্ত সময় ছিল। অনেক ক্রিকেটারই জানেন না তাদের কখন অবসর নেওয়া উচিত। তিনি আরো বলেন, সমস্যাটা শুধু একজনকে নিয়ে নয়। তিন চারজন ক্রিকেটারের অবসরের প্রশ্ন সামনে। আমার সময় দল এত খারাপ পারফর্ম করলে আমি অনেক আগেই অবসরের সিদ্ধান্ত নিতাম। ‘ভারতীয় ক্রিকেট দল একটা অনন্য রেকর্ড গড়েছে।’ বলেও ব্যঙ্গ করেন ইমরান খান। ইমরান বলেন, টানা আট ম্যাচে হারার রেকর্ড সত্যি আলাদা। এই নজির গড়াটা খুব সহজ নয়। ধোনি, শচীনদের দলে এখনও একজন সুনীল গাভাসকারের প্রয়োজন। সাবেক পাক অধিনায়কের মতে, আমার দেখা সেরা ডিফেন্সিভ টেকনিক ব্যাটসম্যান হলেন গাভাসকার। সাগরপারে ভারতীয় দল পরপর টেস্ট ম্যাচ হেরেছে। ভারতীয় বোলারদের উইকেট নেয়ার অক্ষমতাই এর কারণ। কলকাতা বিমানবন্দরে পা রেখে ইমরান খান বলেন, টেস্ট ম্যাচ জিততে হলে বিপক্ষ দলের ২০ উইকেট নিতে হয়। ভারতীয় বোলারদের কুড়িটা উইকেট নেওয়ার ক্ষমতা নেই। তাই দলটার এই অবস্থা। ভারত-পাকিস্তান বিবাদ মেটানোর জন্য কাশ্মীর সমস্যা সমাধান করা উচিত মনে করেন ইমরান। (ওয়েবসাইট)
সরকার দেশে বাকশাল কায়েম করতে চাচ্ছে: রফিকুল
বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে সরকার দেশে বাকশাল কায়েম করতে চাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এ ধরনের স্বৈরাচারী আচরণের ফলে গণতন্ত্র ব্যাহত হলে তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ কথা বলেন রফিকুল ইসলাম। শান্তিপূর্ণ গণমিছিলে পুলিশি হামলায় বিরোধী দলের নেতাকর্মী হত্যার প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি-এনডিপি এ সমাবেশের আয়োজন করে। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি উচ্চারণ করে রফিকুল ইসলাম বলেন, জনগণকে সাথে নিয়ে সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বাধ্য করা হবে। তিনি অভিযোগ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে জয়ী হতে পারবে না জেনেই সরকার জনমত উপেক্ষা করে এ ব্যবস্থা বাতিল করেছে। ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, এর সঙ্গে বিরোধী দলকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য তদন্ত কাজ বিঘিœত করবে। এসময় চারদলীয় জোটের শান্তিপূর্ণ গণমিছিলে পুলিশি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সংগঠনের মহাসচিব গোলাম মর্তুজার সভাপতিত্বে আরো বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির নিবার্হী কমিটির সদস্য রফিক শিকদার, জিয়া সেনার সভাপতি মঞ্জুর হোসেন প্রমুখ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...