বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১২

পাকিস্তানে আবারো মার্কিন ড্রোন হামলা, নিহত ৮

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের অজ্ঞাতনামা একটি ড্রোন থেকে আজ বুধবার মিসাইল হামলা করা হলে তাতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তবে হতাহতদের কোনো পরিচয় উদ্ধার করা যায়নি। ওই কর্মকর্তা বলেন, আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্পালগা গ্রামের একটি ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। এর আগে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ব্যাপারে পাকিস্তান প্রতিবাদ জানিয়ে বলেছিল, এ ধরনের হামলা দেশটির সাবভৌমত্বের লঙ্ঘন। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে আলকায়েদা ও তালেবানদের প্রতিহত করতেই এ ধরনের হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র সাধারণত এ ধরনের হামলার ব্যাপারে কোনো প্রকার মন্তব্য করা থেকে বিরত থাকে। গত বছর এ ধরনের হামলায় কয়েকশ’ লোক নিহত হয়। এর মধ্যে জ্যেষ্ঠ আল কায়েদা ও তালেবানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন ছিলেন বলেও জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ