বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২

শচীনের অবসর নেয়া উচিত: ইমরান খান

ভারতের কলকাতা শহরে পা দিয়েই শচীনের অবসর নিয়ে কথা তুললেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। ইমরানের মতে, শচীনের স্বসম্মানে অবসর নেয়ার সময় আগেই পার হয়ে গেছে। বিশ্বকাপের পরেই শচীনের অবসর নেয়ার উপযুক্ত সময় ছিল। অনেক ক্রিকেটারই জানেন না তাদের কখন অবসর নেওয়া উচিত। তিনি আরো বলেন, সমস্যাটা শুধু একজনকে নিয়ে নয়। তিন চারজন ক্রিকেটারের অবসরের প্রশ্ন সামনে। আমার সময় দল এত খারাপ পারফর্ম করলে আমি অনেক আগেই অবসরের সিদ্ধান্ত নিতাম। ‘ভারতীয় ক্রিকেট দল একটা অনন্য রেকর্ড গড়েছে।’ বলেও ব্যঙ্গ করেন ইমরান খান। ইমরান বলেন, টানা আট ম্যাচে হারার রেকর্ড সত্যি আলাদা। এই নজির গড়াটা খুব সহজ নয়। ধোনি, শচীনদের দলে এখনও একজন সুনীল গাভাসকারের প্রয়োজন। সাবেক পাক অধিনায়কের মতে, আমার দেখা সেরা ডিফেন্সিভ টেকনিক ব্যাটসম্যান হলেন গাভাসকার। সাগরপারে ভারতীয় দল পরপর টেস্ট ম্যাচ হেরেছে। ভারতীয় বোলারদের উইকেট নেয়ার অক্ষমতাই এর কারণ। কলকাতা বিমানবন্দরে পা রেখে ইমরান খান বলেন, টেস্ট ম্যাচ জিততে হলে বিপক্ষ দলের ২০ উইকেট নিতে হয়। ভারতীয় বোলারদের কুড়িটা উইকেট নেওয়ার ক্ষমতা নেই। তাই দলটার এই অবস্থা। ভারত-পাকিস্তান বিবাদ মেটানোর জন্য কাশ্মীর সমস্যা সমাধান করা উচিত মনে করেন ইমরান। (ওয়েবসাইট)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ