শনিবার, ২৩ জুলাই, ২০১১

টাঙ্গাইলের ধনবাড়ীর নওয়াব মঞ্জিলে ইত্যাদি

ইত্যাদি’র আগামী পর্ব ধারণ করা হয়েছে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধনবাড়ীর নওয়াব মঞ্জিলে। ধনবাড়ীতে ইত্যাদি ধারণ উপলক্ষে স্থানীয় জনসাধারণের মধ্যে এক উত্সবের আমেজ সৃষ্টি হয়েছিল। ধনবাড়ী ছাড়াও জামালপুর, মধুপুর, মুক্তাগাছা, ঘাটাইল, কালিহাতী থেকেও প্রচুর দর্শক অনুষ্ঠান দেখতে আসেন। নওয়াব মঞ্জিলকে আলোকিত করার জন্য সাময়িকভাবে একটি আলাদা ট্রান্সফর্মার বসানো হয়। বর্ণিল আলোয় নওয়াব মঞ্জিল যেন নতুন সাজে সেজেছিল। ইত্যাদির আগামী পর্ব প্রচারিত হবে ২৯ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ