শনিবার, ২৩ জুলাই, ২০১১

বোমা হামলায় নরওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষতিগ্রস্ত

নরওয়ের সরকারি ভবনের কাছে বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ওই ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: বিবিসি ও আল-জাজিরা অনলাইন।বিস্ফোরণে রাজধানী অসলোর কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের আঘাতে ভবনের জানালার কাঁচগুলো ভেঙে পড়ে। ভবনের কিছু অংশ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
হামলায় প্রাথমিকভাবে একজন নিহত ও কমপক্ষে আট জন আহত হয়েছে বলে জানা গেছে। আহত বেশ কয়েকজনকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে হতাহতের সঠিক পরিসংখ্যান জানতে স্থানীয় সময় দুপুর পর্যন্ত সময় লাগবে বলে পুলিশ জানিয়েছে।তবে এখনো বোমা হামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে অসলো আক্রান্ত হওয়ার ঘটনায় বিস্মিত হয়েছে নরওয়ের জনগণ।বিস্ফোরণে প্রধানমন্ত্রী জেনস স্টোলটেনবার্গ-এর কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি সরকারি কার্যালয় এতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ট্যাবলয়েড প্রত্রিকা ভিজি’র কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ