শনিবার, ২৩ জুলাই, ২০১১

সবচাইতে ছোট ত্রিমাত্রিক প্রিন্টার

ত্রিমাত্রিক প্রিন্ট করার প্রযুক্তি এখন আর স্বপ্ন নেই। বিজ্ঞানীরা বেশ কিছুদিন হল ত্রিমাত্রিক প্রিন্টার আবিষ্কার করে ফেলেছেন। কিন্তু ত্রিমাত্রিক এই প্রিন্টারগুলোতে প্রিন্ট করার পদ্ধতিটি যেমন জটিল তেমনিভাবে এর খরচটাও অনেক বেশি। সম্প্রতি ভিয়েনার দুইজন তরুণ বিজ্ঞানী সবচাইতে ছোট ত্রিমাত্রিক প্রিন্টার আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। প্রথম প্রজন্মের ত্রিমাত্রিক প্রিন্টারগুলো সাধারণভাবে বলতে গেলে বাসার ফ্রিজের সমান। অথবা তার থেকেও বড় ছিল কোনও কোনও ক্ষেত্রে। কিন্তু নতুন উদ্ভাবিত এই প্রিন্টারটির আকার একটি দুধের কার্টনের থেকে কোন অংশেই বড় নয়। আর এতে প্রিন্ট করার খরচটাও অনেক কম। সবচাইতে ছোট ত্রিমাত্রিক এই প্রিন্টার আবিষ্কারের ফলে অনেকেই ঘরে বসেই ত্রিমাত্রিক জিনিস প্রিন্ট করার ইচ্ছেটা বাস্তবে রূপদান করতে পারবেন। প্রিন্টারটির দাম পড়বে আনুমানিক ১৭০০ মার্কিন ডলার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ