আগামীকাল শনিবার কুড়িগ্রামের রাজিবপুর সীমান্তে বর্ডারহাটের উদ্বোধন হচ্ছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত গোটা রাজিবপুর উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। বর্ডারহাট সংলগ্ন ভারতের গারো হিল পাহাড় থাকায় এখানে বিনা পূর্বাভাসে যখন তখন বৃষ্টি ঝরে।এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলার জন্য স্থানীয় প্রশাসন বাড়তি কোনো ব্যবস্থা নেয়নি। ফলে বর্ডারহাট উদ্বোধনী অনুষ্ঠানটি নিয়ে নানা শঙ্কা দেখা দিয়েছে।অন্যদিকে জিঞ্জিরাম নদী বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বর্ডারহাটকে বিচ্ছিন্ন করে রাখায় এ হাট নিয়ে স্থানীয় মানুষের মাঝে তেমন কোন উৎসাহ-উদ্দীপনা নেই। স্থানীয় বাসিন্দারা জানান, যেকোন ঘটনাকে কেন্দ্র করে বর্ডারহাটে সমস্যা দেখা দিলে বাংলাদেশিরা বড় ধরনের সমস্যার মুখে পড়বে। তখন বর্ডারহাটের পুরো কর্তৃত্ব চলে যাবে ভারতীয়দের হাতে।এছাড়া শুক্রবার দিনের বেলায় বর্ডারহাটের ভিতর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এবং সেখানকার নাগরিকদের কাজ করতে দেখা গেছে। আর নদীর এপারে শুধু কয়েকজন বিজিবি সদস্যকে সীমান্ত পাহারা দিতে দেখা যায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার সকালে হেলিকপ্টারযোগে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান রাজিবপুর উপজেলার স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজে অবতরণ করবেন।এখান থেকে তিনি রাজিবপুর উপজেলা পরিষদে আসবেন। এরপর বাণিজ্যমন্ত্রী বর্ডারহাটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন। অন্যদিকে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা একই সময়ে বর্ডারহাটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।সব মিলিয়ে বলা যায়, আগামীকাল শনিবার রাজিবপুর সীমান্তে অবস্থিত বর্ডারহাটের উদ্বোধনী অনুষ্ঠানে সীমান্তের এপার-ওপারের সাধারণ নাগরিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের মিলন মেলায় পরিণত হবে।শুক্রবার বিকেলে রাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদেরের কাছ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলায় বিশেষ কোনো ব্যবস্থা রয়েছে কি না- জানতে চাওয়া হলে তিনি জানান- ‘আবহাওয়া এমন বিরূপ হতে পারে আমাদের ধারণা ছিল না। আর এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বাড়তি কোনো ব্যবস্থাও রাখা হয়নি।’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন