সোমবার, ২৫ জুলাই, ২০১১

রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক আসছে: মুহিত



বাংলাদেশ ব্যাংকের আপত্তি থাকা সত্ত্বেও রাজনৈতিক সিদ্ধান্তের অংশ হিসেবে নতুন কয়েকটি ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকাররোববার দুপুরে ইকোনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারের এই মনোভাবের কথা জানান
সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের আপত্তির ব্যাপারে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ধরে নিতে পারেন এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তনতুন ব্যাংকের অনুমোদন দেওয়ার ফলে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি অর্থনৈতিক সেবা আরো ব্যাপক পরিসরে সাধারণ মানুষের দ্বারে পৌঁছবে বলে আশা প্রকাশ করেন মুহিত২০০৬ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নতুন কোনো ব্যাংকের অনুমোদন দিচ্ছে নাবাংলাদেশ ব্যাংকের মতে, এতে করে বাজারে বিশৃঙ্খলা বাড়তে পারেবর্তমানে নতুন ব্যাংকের অনুমোদন না দেয়ার পক্ষে বাংলাদেশ ব্যাংক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ