সোমবার, ২৫ জুলাই, ২০১১

বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনার পানি, নিম্নাঞ্চল প্লাবিত


সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছেপানি বৃদ্ধিতে কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের নিম্নাঞ্চল তলিয়ে গেছেএদিকে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে ভাঙনও তীব্র আকার ধারণ করেছেঅন্যদিকে, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের আরেকটি স্থানে নতুন করে ধসের আশঙ্কা দেখা দিয়েছেপানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধসের স্থানে জিওব্যাগ ও সিসি ব্লক ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছেউজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও প্রবল বর্ষণে কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচিতল, কুনকুনিয়া, পলাশপুর, মেঘাই, সিরাজগঞ্জ সদরের কাওয়াকোলা, চর মালসাপাড়া, বিয়াড়া, ছোটপিয়ার, রানীগ্রাম, খোকশাবাড়ী, শাহজাদপুরে কৈজুরীসহ চরে অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছেএসব অঞ্চলের উঠতি ফসলি জমি তলিয়ে গেছেনিম্নাঞ্চলের মানুষগুলো বাঁধ ও উঁচু এলাকগুলোতে আশ্রয়ের জন্য ছুটছেপানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার উপ-নির্বাহী প্রকৌশলী আনোয়ার শাদাত জানান, রবিবার সকালে যমুনা নদীর পানি বিপদসীমার ১৩ দশমিক ৩৫ সে. মি. অতিক্রম করে ৩ সে. মি. ওপর দিয়ে (১৩ দশমিক ৩৮) প্রবাহিত হচ্ছে
তিনি আরো বলেন, বাঁধের ঘুড়কা শশ্মান ঘাটের সামনে বাঁধের ওপরিভাগ থেকে ৪৫ মিটার নদীর তলদেশে ৩০ মিটার ধস দেখা দিয়েছিলসেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে বালি ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছেবর্তমানে ওই স্থানের ধস নিয়ন্ত্রণে রয়েছেরবিবার সকালে গিয়ে দেখা যায় পূর্ণাঙ্গ বাঁধ এলাকায় লাল নিশান টাঙ্গিয়ে ধসে যাওয়া স্থানগুলোতে বালিভর্তি জিওব্যাগ ও সিসি ব্লক ফেলে সংস্কার কাজ করা হচ্ছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ