শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১

রেলসচিব সহ ওএসডি ২৫ কর্মকর্তা

যোগাযোগ মন্ত্রণালয়ের রেল বিভাগের ভারপ্রাপ্ত সচিব ইবাদত আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সড়ক ওজনপথ ও বিআরটিএর ২৫ কর্মকর্তা রয়েছেন । সূত্র জানায়, দুর্নীতির আভিযোগে তাদের ওএসডি করা হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাদের ওএসডি করা হয়। ওএসডি অবস্থায় তিনি অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মারুফ জামান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মহাপরিচালক হাসিব আজিজ ও আশরাফ উদ্দিনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি করা হয়েছে।বিলুপ্ত কর ন্যায়পাল কার্যালয়ের পরিচালক পদে সংযুক্ত উপসচিব হাবিবুর রহমানকে অর্থ বিভাগে পদায়ন এবং সেকেন্ডারি অ্যাডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রকল্পের (সেকায়েপ) উপ-পরিচালক ফারুক আহমেদকেও ওএসডি করা হয়েছে।এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর উপপরিচালক জাহেদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক খুলনার সহকারী পরিচালক আবু সাইদ আহমেদ, সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস সেরনিয়াবাত, জনতা ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা রওশন আলম, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোকারম আলী মিয়া, ঢাকা কর অঞ্চলের-৭ উপ-কর কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনকে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ