আর কোন নতুন ব্যাংক প্রযোজন নেই বলে মত দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা
তহবিল (আইএমএফ)। কারণ এতগুলো ব্যাংক সামলানোর সামর্থ্য কেন্দ্রীয় ব্যাংকের
নেই। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ভবনে আইএমএফ’র অফিসের কনফারেন্স কক্ষে
সাংবাদিকদের কাছে এই মত দেন প্রতিষ্ঠানের মিশন প্রধান ডেভিড কোয়েন।
ডেভিড কোয়েন বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের উচিত হবে নতুন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত স্থগিত রাখা। কেন্দ্রীয় ব্যাংক দেশের ৪৭টি তফসিলি ব্যাংকের সঙ্গে নতুন আরো কয়েকটি যোগ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরদিনই আইএমএফ এ মত দিলো।
তিনি এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতের তিনটি সমস্যা এবং সুপারিশ তুলে ধরেন।
কোয়েন বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে সীমাহীন তারল্য সংকট রয়েছে। এই সংকটের সমাধান না করে নতুন ব্যাংক করলে সমস্যার মাত্রা আরো বাড়বে। তিনি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজিং সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন। কোয়েন ব্যাংক কোম্পানির নীতিমালার সংশোধনীর সুপারিশ করেন। আইএমএফ মিশন প্রধান সীমাহীন মূল্যস্ফীতিকে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি বলে উল্লেখ করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন