শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১

এখনও তিস্তা চুক্তির ব্যাপারে আর্শাবাদী : দীপু মনি

তিস্তা চুক্তি প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘‘বাংলাদেশের মানুষের যে ন্যায্য পাওনা তারচেয়ে কম কিছুতে আমরা সম্মত হবো না’’৷ বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্র সীমান্ত বিষয়ক বিরোধ নিয়ে বর্তমানে শুনানি চলছে হামবুর্গে অবস্থিত আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক ট্রাইবুনাল( ইটলস) এ৷ দীপু মনি সেই শুনানিতে অংশ নিয়েছেন এবং এখন জামানিতে আবস্থান করছেন । তাই জামানির রেডিও ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষা॥তে এই কথা বলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফরের আগ মুহূর্ত অবধি তিস্তা চুক্তি সম্পাদনের ব্যাপারে আশাবাদী ছিলেন দীপু মনি৷ কিন্তু শেষ অবধি সেই চুক্তি না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘একেবারে শেষ মুহূর্তেও আনুষ্ঠানিক যে তথ্য ভারত সরকার আমাদেরকে দিয়েছিল, সে অনুযায়ী চুক্তি হবার কথা ছিল৷ সেকারণেই আমরা খুব আশাবাদী ছিলাম এবং ভারত সরকারও আশাবাদী ছিল৷”সোমবার হামবুর্গের আদালতে শুনানির ফাঁকেই ডয়চে ভেলেকে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী’র সর্বশেষ সফরে তিস্তা চুক্তি স্বাক্ষর হয়নি, তারমানে এই নয় যে এই চুক্তি হবে না৷ তিনি বলেন, “আমি আশা করছি, অদূর ভবিষ্যতে অবশ্যই তিস্তা চুক্তি হবে৷ এই বিষয়ে উভয় দেশের মধ্যে একটি ‘সম্মত অবস্থান আছে উভয় দেশ এই ব্যাপারে কাজ কওে যাচ্ছি।এক প্রশ্নউত্তেরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা অবশ্যই চাইবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বাংলাদেশ সফরে আসুন৷ এবং তার জন্য আমরা অপেক্ষাই করছিলাম৷ তিনি আসতে পারেননি, কেননা এই মাসেই তার নির্বাচন আছে৷ তবে তিনিও নিশ্চয়ই খুব শিগগিরই আসবেন৷ তখনও যদি চুক্তিটি স্বাক্ষরিত হয়৷”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ