মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

১৬ কোটি মানুষের আস্থাকে খুন করে চলছি : কাদের

‘আমরা প্রতিনিয়ত ১৬ কোটি মানুষের আস্থাকে খুন করে চলছি। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের রাজনীতি এখন ফরমালিনের মতো বিষাক্ত হয়ে গেছে বলে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। সোমবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।বঙ্গবন্ধু মঞ্চের উদ্যোগে ‘বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা গণতন্ত্রের জন্য অপরিহার্য’ শীর্ষক ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। এই সময় তিনি বিরোধী দলকে নিয়ে তীব্র সমালোচনা করেন । তিনি বলেন বিরোধী দর তর্জন- গর্জন করে সরকারীদলকে আন্দোলনের হুমকি দিচ্ছে । বিরোধী দলকে সংসদে আসার আহবান জানান ও দায়িত্বশীলতার পরিচয় দিতে বলেন।
বঙ্গবন্ধু মঞ্চের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মাদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির হোসেন, আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস বিন হেলালী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ