মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

ইয়েমেনে সেনাবাহিনীর গুলিতে ৩৫ বিক্ষোভকারী নিহত

ইয়েমেনের রাজধানী সানায় সরকারি সেনাদের গুলিতে ৩৫ জন নিহত ও ৮০০ বেশি বিক্ষোভকারী আহত হয়েছে।হাসপাতাল সূত্র জানিয়েছে, গতকাল সানায় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে হতাহতের ওই ঘটনা ঘটে। স্বৈরশাসক আলী আব্দুল্লাহ সালেহ প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে তার উত্তরাধিকারী নির্ধারিত না হওয়া পর্যন্ত পদত্যাগ করবেন না বলে ঘোষণা দেয়ার পর এ হামলা চালানো হয়। গত শনিবারও নিরাপত্তা বাহিনীর গুলিতে সানা ও তায়েয শহরে ১৩ বিক্ষোভকারী নিহত হয়েছিল। সালেহ’র উপদেষ্টা আহমেদ আল সৌফি গতকাল (রোববার) বলেছেন, নির্ধারিত সময়ের আগেই প্রেসিডেন্ট নির্বাচন দেয়া হবে এবং সে নির্বাচনের মাধ্যমে ইয়েমেনের পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সালেহ ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন না। প্রেসিডেন্ট সালেহ আগামী এক সপ্তাহ’র মধ্যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত প্রস্তাবে স্বাক্ষর করবেন বলে সৌদি আরবের একজন পদস্থ কর্মকর্তা খবর দেয়ার পর সালেহ’র উপদেষ্টা এ কথা জানান। আস সৌফি আরো বলেছেন, প্রেসিডেন্ট সালেহ তার ভাইস প্রেসিডেন্টকে পিজিসিসি’র ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় স্বাক্ষরের ব্যাপারে বিরোধী নেতাদের সঙ্গে আলোচনার ক্ষমতা দিয়েছেন। তবে ইয়েমেনের বিরোধী দলগুলো বলছে, যে কোন আলোচনা শুরুর আগে সালেহকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ