বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

কর্মস্থলে উপস্থিত না থাকায় ৪ চিকিৎসকে চাকরি থেকে বরখাস্ত

অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় চারজন চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত চিকিৎসকরা হলেন, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা খাজা আবদুল বাসেদ আমিনুজ্জামান চৌধুরী, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নুপুর কান্তি দাস, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের রিংকু বিশ্বাস ও স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কাদের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটের বিয়ানিবাজার উপজেলার এমসিএইচ-এফপি’র চিকিৎসা কর্মকর্তা মোশাররফ হোসেনকে দুই বছরের জন্য তার বেতন স্কেল একধাপ অবনমিত এবং আর্থিক জরিমানা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ