রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১

জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানালেন নাসিম

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম জাতীয় সংসদে আইন পাস করে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানালেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও এ দাবিকে সমর্থন জানান। আজ শনিবার বেলা সাড়ে এগারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি-জামায়াতের গণবিরোধী হরতাল, সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুরের প্রতিবাদে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জামায়াত-শিবির পুলিশের ওপর কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা আফগানিস্তানে ট্রেনিংপ্রাপ্ত- এই অভিযোগ করেন মোহাম্মদ নাসিম।
জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করার জোরালো দাবি করে নাসিম বলেন, একাত্তরের ঘাতকদের চেহারা বাংলার জনগণ গত ১৯ সেপ্টেম্বর নতুন করে দেখেছে। সুতরাং বাংলার মাটিতে রাজনীতি করার তাদের কোনও অধিকার নেই।
সম্মিলিত আওয়ামী লীগ জোটের আহ্বায়ক আব্দলি হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিতি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কৃষকলীগ নেতা আব্দুল করিম খান প্রমুখ। সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে মিছিল বের করা হয়। মিছিলটি প্রেস ক্লাব থেকে পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে গিয়ে শেষ হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ