রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১

সরকার জনগণকে বিভ্রান্ত করছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ভারতকে ট্রানজিট দিতে শুধু সম্মতিপত্র সই ছাড়া বাকি সব কাজই হয়ে গেছে। তিস্তার পানি বণ্টন চুক্তি হয়নি বলে আমরা ট্রানজিট দেইনি-এ কথা বলে সরকার জনগণকে বিভ্রান্ত করছে। জনগণকে বোকা বানিয়েছে।” শনিবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান গ্রুপ-২০০৯ (জি-নাইন)-এর উদ্যোগে ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে বাংলাদেশ জাতীয় স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে’ শীর্ষক এ আলোচনা সভা হয়।দেশের মানুষকে বিভ্রান্তিতে রেখে সরকার ভারতকে ট্রানজিট দিতে চায় বলে অভিযোগ করে ফখরুল বলেন, ভারতকে ট্রানজিট দিলে দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে পণ্য পরিবহনের জন্য ভারত এই ট্রানজিট নিচ্ছে। কিন্তু তখন সেইসব রাজ্যের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের টার্গেট করবে। সে ক্ষেত্রে আমাদের জাতীয় নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে?”তিস্তা চুক্তি পানি বণ্টন চুক্তি না হওয়ার জন্য সরকারে নতজানু পররাষ্ট্র নীতিকে দায়ী করে ফখরুল বলেন, “যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর বক্তব্যেই প্রকাশ পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের ঢাকা সফর সফল হয়নি, ব্যর্থ হয়েছে।”সভায় বক্তব্য রাখেন জি-নাইন এর সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সাংবাদিক শফিক রেহমান, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সরোয়ার হোসেন, জি- নাইন এর সহ-সভাপতি মহসিন কবির, সাখাওয়াত হোসেন সায়ন্থ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ