রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১

অ্যাশ-অভি দম্পতি জমজ সন্তানের জন্ম দিচ্ছেন

একটি নয়, জমজ সন্তানের জন্য অপেক্ষা করছেন বচ্চন পরিবারের সদস্যরা। ঐশ্বর্য রাই বচ্চন জমজ সন্তানের জন্ম দেবেন-এমনটাই পরিবারের সদস্যরা জানতে পেরেছেন চিকিৎসক সূত্রে। একে তো প্রথম সন্তান, তার ওপর জমজ। সত্যিই ত্বর সইছে না আর। এখন তারা প্রার্থনা করছেন জমজ যেন মেয়ে হয়। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশ হয়েছে এ খবর। কেবল ব্যক্তিগত চিকিৎসক নয়, অ্যাশ-অভি দম্পতির জমজ সন্তানের ব্যাপারে আগাম বার্তা দিয়েছেন দেশটির খ্যাতনামা জ্যোতিষী বিবেক সাংভি। এ বিষয়ে শতভাগ নিশ্চয়তাও দিয়েছেন তিনি। বলেছেন, চলতি বছরের নভেম্বরে জমজ সন্তান জন্ম দেবেন ঐশ্বর্য রাই বচ্চন। এদিকে অ্যাশ-অভি’র অনাগত জমজ সন্তানের খবরে আনন্দের বন্যা বইছে বচ্চন পরিবারে। পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, বিষয়টি একেবারেই ব্যক্তিগত। তারপরও বলতেই হচ্ছে, জমজ অতিথিদের জন্য ব্যাকুল হয়ে আছেন পুরো বচ্চন পরিবার। সিনেমায় নয়, এবার বাস্তবেই জমজ সন্তান জন্ম দিতে যাচ্ছে অ্যশ-অভি দম্পতি। মনি রত্নমের ‘গুরু’তে জমজ সন্তানের মা হয়েছিলেন ঐশ্বর্য রাই। ‘গুরু’তেও ঐশ্বর্যর স্বামী চরিত্রে ছিলেন অভিষেক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ