বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

সরকার বিরোধী দলের রাজনৈতিক অধিকার হরণ করেছে : রফিকুল ইসলাম মিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, বর্তমান সরকার বিরোধী দলের রাজনৈতিক অধিকার হরণ করেছে। তারা বিরোধীদলকে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছেনা। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলে ক্ষমতায় এসে সব ক্ষেত্রে লুটপাট শুরু করেছে। আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপি আয়োজিত মহাসমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এসময় আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। তিনি বলেন, আজকে টেন্ডার ছাড়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হচ্ছে। এটা দেশের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারেনা। তত্তাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সম্পর্কে তিনি বলেন, এ পদ্ধতি বাতিল সম্পর্কে উচ্চ আদালত তার রায়ে আরও ২বার এ পদ্ধতিতে নির্বাচন হতে পারে বলে অভিমত দিলেও তারা হাইকোর্টের মিথ্যা দোহাই দিয়ে এ ব্যবস্থা পুরোপুরি বাতিল করেছে। তারা আবারও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার জন্যই এ উদ্যোগ নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ