শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১

বাহরাইনে বিক্ষোভ যুবক নিহত

বাহরাইনে বেশ কয়েক দিন যাবত সরকার বিরোধী আন্দোলন চলছে। আর এরই মধ্যে বাহরাইনে পুলিশের টিয়ারসেলের আঘাতে আহত হওয়া এক যুবক গতকাল মারা গেছে। দু’দিন আগে জাওয়াদ আহমাদ হাশেম নামে ২৭ বছরের ওই যুবক বাহরাইনের সিতরা শহরে বিক্ষোভের সময় আহত হয়েছিল। জাওয়াদ মারা যাওয়ার পর বহু মানুষ বিক্ষোভের জন্য তার বাড়িতে সমবেত হয়েছে। এবং তারা বিক্ষোভে ফুসে ওঠে।বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আলে খলিফার শাসন অবসানের দাবিতে দেশটিতে গত মধ্য ফেব্রুয়ারি থেকে ব্যাপক বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত বহু মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে। এ ছাড়া, রাজার বিরুদ্ধে আন্দোলনে সমর্থন দেয়ার অভিযোগে বাহরাইনের কয়েক হাজার পেশাজীবীর বিরুদ্ধে নেয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। সরকারি নিপীড়ন থেকে দেশটির মানবাধিকার কর্মীরাও রেহাই পাচ্ছে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ