শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১

যুক্তরাষ্ট্রের প্রায় ৫ কোটি মানুষই দরিদ্র : সেন্সাস ব্যুরোর বার্ষিক প্রতিবেদন

মার্কিন সেন্সাস ব্যুরোর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জনগোষ্ঠীর মধ্যে প্রায় ৪ কোটি ৬২ লাখ মানুষই দরিদ্র এবং এ হিসেব অনুযায়ী দেশটিতে প্রতি ৬ জনের মধ্যে ১ জন দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে দারিদ্রের হার ছিল ১৪.৩ শতাংশ। ২০১০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫.১ শতাংশে। ১৯৮৩ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। গত চার বছর ধরে দেশটিতে অব্যাহতভাবে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে এবং সাধারণ মার্কিনীদের তুলনায় দেশটির কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের মধ্যে এ হার সবচেয়ে বেশি। এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার ১৬.৩ শতাংশ‌ দেশটির স্বাস্থ্য বীমার বাইরে রয়েছেন। যুক্তরাষ্ট্রে চার সদস্যের একটি পরিবারের বার্ষিক আয় ২২ হাজার ৩১৪ মার্কিন ডলার অথবা তার কম হলে সেই পরিবারটিকে দরিদ্র বলে বিবেচনা করা হয়।
সুত্র রেডিও তেহরান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ