শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১

স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে গ্রামীণফোন

পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন স্থানীয় ব্যাংকগুলো থেকে এক হাজার ১০২ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে। গ্রামীণফোন জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ লোকাল সিনডিকেটেড টার্ম লোনের বিষয়টি অনুমোদন করেছে। ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, ঋণ নিয়ে মূলধনী ব্যবস্থাকে কার্যকর করা হবে। দেশের টেলিকম খাতে প্রথম কোম্পানি হিসেবে গ্রামীণফোন পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৭৬ কোটি ৬৪ লাখ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিলো ৪৮৩ কোটি ২৯ লাখ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ