শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

ইসলামী জাগরণের কারণে একনায়কদের পতন হচ্ছে: আয়াতুল্লাহ খাতামি

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, ইসলামী জাগরণের কারণেই তিউনিশিয়া, মিশর, এবং লিবিয়ার একনায়কদের পতন হয়েছে। এ ছাড়া, পতনের মুখে রয়েছেন ইয়েমেনের স্বৈরশাসক আলী আব্দুল্লাহ সালেহ এবং আরো কয়েকজন আরব শাসক। তিনি আজ তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুমা নামাজের খোতবায় এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, ইসলামী জাগরণের কারণে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে বলদর্পী শক্তি বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। মধ্যপ্রাচ্যে এক সময় মার্কিন যুক্তরাষ্ট্র নতুন মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল কিন্তু এখন সেই যুক্তরাষ্ট্রের পাতাকায় এ অঞ্চলের জনগণ আগুন দিচ্ছে এবং মার্কিন বিরোধী শ্লোগান দিচ্ছে। এ সবই ইসলামী জাগরণের ফসল বলে উল্লেখ করেন আয়াতুল্লাহ আহমাদ খাতামি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ