শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

শনিবার থেকে আয়কর মেলা শুরু হচ্ছে

ছয়দিন ব্যাপী দ্বিতীয় আয়কর মেলা আগমীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা শুরু হয়ে চলবে বিকাল ৬টা পর্যন্ত। জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আয়কর মেলা। মেলা উদ্বোধন করবেন অর্থমন্ত্রী। ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে একই সঙ্গে এ মেলা শুরু হবে। ঢাকা বিভাগের মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। ঢাকা ছাড়া অন্যান্য বিভাগের যেসব স্থানে মেলা অনুষ্ঠিত হবে- চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম, রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, খুলনার কর ভবন চত্ত্বর, সিলেটের সিলেট স্টেডিয়াম জিমনেসিয়াম, বরিশাল ক্লাব অডিটরিয়াম এবং রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ