পবিত্র রমজানের প্রথম রোজায় এতিম ও ওলামা মাশায়েখদের সাথে ইফতার করলেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিসক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফকিরেরপুল মসজিদ মাদ্রাসা ও এতিমখানা, শান্তিনগর এতিমখানা এবং তেজগাঁও রহমত আলম ইসলাম মিশন বালক-বালিকা এতিমখানার পাঁচ শতাধিক এতিম শিশু ও ওলামা মাশায়েখ ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের আগ মুহূর্তে জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলনা হাফেজ মো. আবদুল মালেক মোনাজাত পরিচালনা করেন। ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ব্রি. জেনারেল (অব.) আসম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, মহানগর সদস্য সচিব আবদুস সালাম শরিক হন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন