বুধবার, ৩ আগস্ট, ২০১১

শিক্ষকদের আলাদা বেতন স্কেল সরকারের বিবেচনাধীন: প্রধানমন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. একে আজাদ চৌধুরীর নেতৃত্বে দেশের সবক’টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা জানান।দেশের উচ্চশিক্ষা এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, উচ্চ শিক্ষার প্রসার বাড়েনি। আওয়ামী লীগ সরকার দেশে ১২টি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিলেও বিএনপি-জামায়াত জোট সরকার তা বন্ধ করে দেয়।তিনি অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দলীয়করণ ও স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ধ্বংস করে দেয়।এ সময় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক চিত্র তুলে ধরা হয়। ভিসিরা তাদের বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এছাড়া উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত তদারকির জন্য মঞ্জুরি কমিশনকে নির্দেশ দেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ