বুধবার, ৩ আগস্ট, ২০১১

পাখি ঢুকে ইঞ্জিন বিকল হওয়ায় সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল

পাখি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল হয়েছে। ফলে যাত্রীদের ঢাকায় এনে অন্য ফ্লাইটে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।বিমানবন্দরের কর্মকর্তারা জানায়, ওসমানী বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার সকাল ৬টায় বিজি০০১ ফ্লাইটটির লন্ডন রওনা হওয়ার কথা ছিল। উড্ডয়নের মুহূর্তে বিমানটির ইঞ্জিনে একটি পাখি ঢুকে তা বিকল হয়ে যায়। বিমানবন্দরের স্টেশন ম্যানেজার মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা-লন্ডনের নির্দিষ্ট বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় তা আর অঅকাশে ওড়েনি। পরে ওই ফ্লাইট বাতিল করা হয়।তিনি বলেন, বিমানের এ ফ্লাইটটিতে লন্ডনগামী ১৭৫ জন যাত্রী ছিলেন। এ ঘটনার পর তাদের ঢাকায় এনে অন্য ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ