গ্রামীণফোন সুপার কাপের সেমিফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে সিজোবার নান্দনিক হ্যাটট্রিকের সুবাদে ৪-২ গোলে শেখ জামালকে হারিয়ে ফাইনাল ম্যাচ নিশ্চিত করে ঐতিহ্যবাহী এই ক্লাব।
কোটি টাকার সুপার কাপের সেমিফাইনাল মোহামেডান ও শেখ জামালের ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়। বিটিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করে।মোহামেডান প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। ১৩, ৩০ ও ৯০ মিনিটে মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। মোহামেডানের হয়ে অপর গোলটি করেন ফ্রান্সিস। সানডে চিজোবা বি লিগেও হ্যাটট্রিক করেন।১৩ মিনিটে শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড় নাসির পেনাল্টি বক্সের মধ্যে মোহামেডানের আক্রমণভাগের খেলোয়াড় তৌহিদকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। মোহামেডানের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় সানডে সিজোবা পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন।৩০ মিনিটে মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা আবারো গোল করে মোহামেডানকে ২-০ গোলে এগিয়ে দেন। এ সময় শরীফুলের কাছ থেকে বল পেয়ে সানডে চিজোবা শেখ জামালের আগুয়ান গোলরক্ষক আমিনুলের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান।নান্দনিক এই গোলের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসা মোহামেডানের প্রায় দশ হাজার সমর্থক। মোহামেডানের পক্ষে ৬৬ মিনিটে তৃতীয় গোলটি করেন ফ্রান্সিস।৬৮ মিনিটে শেখ জামালের লোগাবোগা এক গোল পরিশোধ করেন। সুজন পরের মিনিটে পেনাল্টি থেকে আরেকটি গোল পরিশোধ করেন । আগামী বুধবার সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালটি ঢাকা আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যে অনুষ্ঠিত হবে। এ খালায় বিজয়ী দলের সাথে ৬ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।এ জয়ের ফলে প্রথমবারের সুপার কাপ বিজয়ী মোহামেডান দ্বিতীয় আসরেও সুপার কাপে চ্যাম্পিয়নের পথে আরেক ধাপ এগিয়ে গেল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন