হটমেইল ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিরাপত্তা সুবিধা 'হ্যাকিং অ্যালার্ট' চালু করেছে হটমেইল কর্তৃপক্ষ। একই সঙ্গে হটমেইলের পাসওয়ার্ড নির্বাচনেও নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। এখন থেকে ১২৩৪৫ বা এ ধরনের সহজ কোনো পাসওয়ার্ড আর ই-মেইল ঠিকানার ক্ষেত্রে কেউ ব্যবহার করতে পারবেন না। গত বৃহস্পতিবার থেকে নতুন এ সুবিধা চালুর ফলে যেকোনো হটমেইল ব্যবহারকারী অন্য ব্যবহারকারীদের কাছ থেকে কোনো স্প্যাম বা ক্ষতিকর ই-মেইল পেলে তা হটমেইল কর্তৃপক্ষকে জানাতে পারবেন। হটমেইলের গ্রুপ প্রোগ্রাম ব্যবস্থাপক ডিক ক্রাডোক জানান, ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা সুবিধা আরো উন্নত করতেই হ্যাকিং অ্যালার্ট সুবিধাটি চালু করা হলো। অধিকাংশ হ্যাকিংয়ের ঘটনার ক্ষেত্রে দেখা যায়, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে যুক্ত থাকা কনটাক্টগুলোতে স্প্যাম মেইল পাঠানো হয়। অনেক সময় ফিশিং করার উদ্দেশ্যেও মেইল পাঠানো হয়ে থাকে। হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে মেইলপ্রাপ্তরা 'মার্ক অ্যাজ' মেন্যুতে 'মাই ফ্রেন্ডস বিন হ্যাকড!' নামের একটি বাটন পাবেন। সেখানে ক্লিক করে হটমেইল কর্তৃপক্ষকে জানাতে হবে, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন