মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

সিনসিনাটি চ্যাম্পিয়ন শারাপোভা ও মারে

সিনসিনাটি মাস্টার্সে ছেলেদের এককে অ্যান্ডি মারে ও মেয়েদের এককে মারিয়া শারাপোভা শিরোপা জিতেছেন। মেয়েদের এককে জেলেনা জাঙ্কোভিচের কাছে প্রথম সেটে হারলেও শেষ পর্যন্ত ৪-৬, ৭-৬ (৬-৩) ও ৬-৩ গেমে জেতেন শারাপোভা।
জকোভিচের দুর্দান্ত পথচলায় শেষ পর্যন্ত বাধা হয়ে দাড়ালো চোট। শেষ দশ দিন কাঁধে চোট নিয়ে খেলেও প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি। তবে ফাইনালে আর পারলেন না। প্রথম সেট ৬-৪ এ হারার পর দ্বিতীয় সেটে ৩-০ তে পিছিয়ে ছিলেন। এরপরই কোর্ট থেকে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। টানা ১৬ জয়ের পর হারের মুখ দেখলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। আর চলতি মৌসুমে ৫৯ তম খেলায় এটি তার দ্বিতীয় হার। এদিকে মৌসুমে এটি শারাপোভার দ্বিতীয় শিরোপা। স্বাভাবিকভাবেই তিনি খুব উচ্ছ্বসিত, “চমৎকার একটা বছর কাটছে। অন্তত গত বছরের চেয়ে ভালো।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ