শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

ইয়েমেনে ফেরার প্রত্যয় সালেহ’র

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ দ্রুত দেশে ফেরার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। মঙ্গলবার সৌদি আরবের একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত জুনে এক হামলায় ইয়েমেনে নিজ প্রাসাদে আহত হওয়ার পর থেকে সালেহ সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন। এ খবর দিয়ে অনলাইন আল-জাজিরা জানিয়েছে, তিনি আবারও নতুন করে দ্রুত প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, শিগগিরই রাজধানী সানায় আপনাদের সঙ্গে দেখা হবে। বক্তৃতায় তিনি বিরোধী দলকেও এক হাত নিতে ভুলে যাননি। সালেহ বলেন, থেকে যাওয়া কয়েকজন মার্কসবাদী, তালেবান ও জঙ্গিদের সমন্বয়ে বিরোধী দলটি গঠিত হয়েছে। এদিকে এ বক্তৃতা দেয়ার সময় তাকে আগের তুলনায় বেশ সুস্থ দেখাচ্ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ