বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

খালেদা রাস্তার গর্তে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করবেন : ইনু

জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, মহাজোটের আমরাই যদি রাস্তা নিয়ে সমালোচনা না করি তাহলে খালেদা জিয়া রাস্তার গর্তে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করবেন। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে- শস্যধারণ সম্পদ ও কৃষি সেবাই কৃষকের অধিকার শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বেহাল সড়ক ও গর্ত সরকারের সব ভাল কাজ নষ্ট করে দিচ্ছে বলেও মন্তব্য করেন। ইনু বলেন, পানিসম্পদমন্ত্রী ওয়াপদার বাঁধ নিয়ে কি হয় জানেন না। ওয়াপদার বাঁধ ফুটো করে আইন ভঙ্গ করে লোনা পানি ঢুকিয়ে চিংড়ি চাষ করা হচ্ছে তা ওয়াপদার ইঞ্জিনিয়ার ও পানিমন্ত্রী জানেন না। সমবায় খাতকে গুরুত্বপূর্ণ খাত উলে¬খ করে তিনি বলেন, বঙ্গবন্ধু সমবায় পদ্ধতির জন্য অর্থ বরাদ্দ দিয়েছিলেন, বর্তমান সরকার সমবায়ের জন্য কোনো অর্থ বরাদ্ধ দেয়নি । আমি সংসদে বাজেট আলোচনায় সমবায়ের জন্য অর্থ বরাদ্দের দাবি জানিয়েছিলাম, অর্থমন্ত্রী সে কথা রাখেননি। বরং সংসদে তিনি সিলেটি ভাষায় কটাক্ষ করে বলেছেন, সমবায়ের সবাই চুর (চোর)। অনুষ্ঠানে আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাজাহান এমপি, তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম ও সিএফআরএল এর সদস্য সচিব জিয়া উল হক মুক্তা প্রমুখ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ