শুক্রবার, ৭ অক্টোবর, ২০১১

মরা গাছটি জনগণ পরিচর্যা করে বাঁচিয়ে তুলবে ফুলও ফুটবে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মরা গাছ নয়, দেশের মানুষের কাছে সৃজনশীল-উপযোগী একটি নির্বাচনী ব্যবস্থা।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির নেতা সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরা গাছে আর ফুল ফুটবে না এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের দাবিতে আবারো তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হবে। দেশের মাটির এতই উবর্রতা শক্তি, সুরঞ্জিত বাবুদের সেই মরা গাছটি জনগণ আবার পরিচর্যা করে বাঁচিয়ে তুলবে। ওই গাছে ফুলও ফুটবে।ফখরুল বলেন, সুরঞ্জিত বাবু যে মরা গাছের কথা বলেছেন, তা আওয়ামী লীগেরই সৃষ্টি। তারাই সেই গাছটি এতদিন পরিচর্যা করেছেন, তাতে পানি দিয়েছেন। এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সেই গাছটিকে মৃত গাছ আখ্যায়িত করছেন।মির্জা ফখরুল বলেন, বাহাত্তর সালে সংবিধানে সুরঞ্জিত সেন সই করেননি। এ নিয়ে অনেক বিতর্ক আছে। টেলিভিশন খুললেই সংবিধান নিয়ে তাঁর বিভিন্ন বক্তব্য শোনা যায়। তাঁর বক্তব্য থেকে আমরা জ্ঞানার্জন করি। রাাজনৈতিক নেতাদের পরস্পরের প্রতি আস্থার অভাবেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে সংযোজন করা হয়েছিল। এখন কি আমাদের মধ্যে আস্থা ফিরে এসেছে? না এলে এ ব্যবস্থা বাতিল করব কেন?’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ