শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা লোকসানে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় পরীক্ষামূলক ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মালামাল পরিবহণের কারণে স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে লোকসানের মুখে দুই দেশের ব্যবসায়ীরা। এ বিষয়ে সবদিক পর্যবেক্ষণ ও বিবেচনা করে লাভ-ক্ষতির বিষয়গুলো লিখিত আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, ট্রানজিটে তাদের আপত্তি না থাকলেও এর আওতায় কী কী পণ্য যাবে তা স্পষ্ট করা হোক। এর আগে প্রয়োজন বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, যেন স্বাভাবিক আমাদনি-রফতানি কার্যক্রম ব্যাহত না হয়।উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর থেকে গত ১০ অক্টোবর পর্যন্ত প্রায় ৪০০ টন ভারতীয় মালামাল পরীক্ষামূলক ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের আওতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা গেছে। এনবিআরের নির্দেশনা অনুযায়ী এসব পণ্য পারাপার থেকে কোনো প্রকার শুল্ক নেওয়া হচ্ছেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ