মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

শিল্পপতি আলম হত্যা মামলা : ফাঁসির ৮ আসামি খালাস

জুরাইনের শিল্পপতি মো: আলমসহ চার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় নিম্ন আদালতে মৃত্যুর দণ্ডাদেশপ্রাপ্ত আট আসামিসহ ১৪ জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে নিম্ন আদালতে মৃত্যুর দণ্ডাদেশপ্রাপ্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাই কোর্ট।বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি শওকত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দীর্ঘ দেড় মাস শুনানি শেষে সোমবার এ রায় দেন।মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এস এম হুমায়ন কবির, এস এম মোবিন, মাসুদ আহমেদ, মুনসারুল হক চৌধুরী।২০০২ সালের ১ জানুয়ারি জুরাইনে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে নুরে আলম বাবুল জুরাইনের শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন।ওই হত্যা মামলায় এজাহারভুক্ত ১৭ আসামির মধ্যে ১১ জনকে ২০০৫ সালের ৩১ জুলাই ফাঁসির আদেশ দেয় নিম্ন আদালত । বাকি ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারা দণ্ডাদেশ দেয়া হয়।দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের উচ্চ আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে নিম্ন আদালতে মৃত্যুর দণ্ডাদেশপ্রাপ্ত ১১ আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন উচ্চ আদালত। বাকি আটজনকে খালাস দেয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আরো ছয় আসামিকেও খালাস দেয়া হয়।যাবজ্জীবন কারা দন্ডাদেশপ্রাপ্ত অন্য তিন ফাঁসির আসামিরা হলেন, কবির, সোহেল ও সোহাগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ