বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের প্রধান সন্ত্রাসী : খামেনেয়ি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের প্রধান সন্ত্রাসী। অথচ, এই দেশটিই ইরানের বিরুদ্ধে নানা ধরনের সন্ত্রাসের অভিযোগ আনছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বলেও তিনি হুঁশিয়ার করে দেন। সর্বোচ্চ নেতা বলেন, ইরান ও মধ্যপ্রাচ্যে মার্কিন সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে আমাদের কাছে অন্ততঃ একশ’ প্রমাণ রয়েছে যা নিয়ে কোনো প্রশ্ন নেই। ইরানি ছাত্রদের এক বিশাল সমাবেশে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আজ এসব কথা বলেছেন। তিনি বলেন, কথিত মানবাধিকারের ধ্বজাধারীদের বিরুদ্ধে ইরান তাদের সন্ত্রাসের প্রমাণ তুলে ধরবে এবং এতে তাদেরকে লজ্জিত হতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন নেতৃত্বাধীন বলদর্পী শক্তিগুলো এবং ইহুদিবাদী ইসরাইলের নানামুখী ষড়যন্ত্রের মোকাবেলায় ইরান সবসময়ই সফল হয়েছে। তিনি বলেন, ইসলামী গণতন্ত্র নামে ইরান বিশ্বব্যাপী নতুন যে রাজনৈতিক দর্শন ছড়িয়ে দিয়েছে তাতে চিন্তিত হয়ে পড়েছে শত্রুরা। এ কারণে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সৌদি রাষ্ট্রদূত হত্যা পরিকল্পনার মতো হাস্যকর এবং অসম্ভব অভিযোগ তুলেছে। কিন্তু, বিশ্বের সব চিন্তাশীল মানুষ মার্কিন ওই হাস্যকর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া, দেশটিতে বর্তমানে পুজিঁবাদবিরোধী ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ নামে যে আন্দোলন চলছে তাতেও মার্কিন সরকারের জন্য বিপদ বার্তা ধ্বনিত হচ্ছে। এ থেকে রক্ষা পেতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার জন্য তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ