মানুষকে সুস্থ, সুন্দর দীর্ঘ জীবন দিতে গবেষণার অন্ত নেই৷ বয়স বাড়লেও মানুষ যেন স্মৃতি বিভ্রাটের কবলে না পড়ে অর্থাৎ আলৎসহাইমারের শিকার না হয় সেজন্য এবার বিজ্ঞানীরা বের করলেন এই রোগে ধরার ২০ বছর আগেই তা চিহ্নিত করার উপায়৷ সাম্প্রতিক এক গবেষণার ফলাফল জানাতে গিয়ে বিজ্ঞানীরা বললেন, স্মৃতিশক্তি বিলোপ কিংবা চিন্তাশক্তি লোপ পেতে শুরু করার প্রায় ২০ বছর আগেই এই রোগ তথা আলৎসহাইমারের সম্ভাব্যতা চিহ্নিত করা যাবে৷ প্যারিসে আলৎসহাইমার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বিজ্ঞানীরা উপস্থাপন করেন এই গবেষণার প্রতিবেদন৷ এতে বলা হয়েছে, এই রোগের লক্ষণ দেখা দিতে শুরু করার বেশ কিছু বছর আগেই মস্তিষ্ক রসায়নের নিরূপণযোগ্য কিছু পরিবর্তন ঘটতে থাকে৷ এসব পরিবর্তনের দিকে নজর রেখে সম্ভাব্য আলৎসহাইমার রোগীকে এর হাত থেকে রক্ষা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে৷ মস্তিষ্কের রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য ও পরিবর্তন চিহ্নিত করে সম্ভাব্য রোগীদের রক্ষার পাশাপাশি ইতিমধ্যে এর শিকার ব্যক্তিদের আরোগ্য লাভের ব্যাপারেও ইঙ্গিত দিয়েছে চিকিৎসা বিজ্ঞান৷ সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা প্রায় সব ধরণের আলৎসহাইমার রোগের জন্য দায়ী মস্তিষ্কে বিশেষ দু’টি আমিষ জাতীয় রসের পরীক্ষা করেন৷ একটি হলো, স্পাইনাল রসে অ্যামাইলয়েড বেটা৪২ নামক আমিষের ঘাটতি পরীক্ষা৷ কারণ স্পাইনাল রসে এর ঘাটতির অর্থই হচ্ছে মস্তিষ্কের অন্য কিছু অংশে এই একই আমিষের ক্ষতিকর প্রবৃদ্ধি৷ যা স্নায়ুকোষ ধ্বংস করে এবং পরিণামে স্মৃতিশক্তির মারাত্মক ক্ষতি হয়৷ আরেকটি লক্ষণীয় বিষয় হলো, স্নায়ুতন্তুর জটে ‘টাও’ নামের একটি উপাদান বৃদ্ধি যা স্নায়ুকোষের মৃত্যুর জন্য দায়ী৷ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যা বিভাগের অধ্যাপক এবং ঐ গবেষণার প্রধান গবেষক ব়্যান্ড্যাল বেটম্যান বলেন, ‘‘বাহ্যিকভাবে দৃশ্যমান লক্ষণ প্রকাশিত হওয়ার আগেই আমরা চিকিৎসা শুরুর মাধ্যমে এই রোগের সাথে সংশ্লিষ্ট মস্তিষ্কের কোষগুলোর ক্ষতি ঠেকাতে চাই৷” এই গবেষণার ক্ষেত্রে বিশেষ করে এমন সম্ভাব্য রোগীদের উপর পরীক্ষা চালানো হয়েছে যারা তাদের পিতা-মাতা উভয় কিংবা যে কোন একজনের কাছ থেকে জিনগতভাবে এই রোগের ঝুঁকি বহন করছিল৷ তবে বংশগতভাবে আক্রান্ত হওয়া ছাড়াও বিপুল সংখ্যক মানুষ জিনগত সংমিশ্রণ এবং পরিবেশগত কারণেও এই রোগে ভুগতে পারে৷ সারাবিশ্বে বর্তমানে সাড়ে তিন কোটিরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত৷ তবে চলতি শতাব্দীর মাঝামাঝি সময়ে এই সংখ্যা তিনগুণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ নতুন এই গবেষণায় আলৎসহাইমারের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মস্তিষ্কের কোষে বেশ কিছু পরীক্ষা চালিয়ে এর ফল পর্যবেক্ষণ করা হয়৷ একই ধরণের বোধ মূল্যায়ন, পজিট্রন নির্গমন টমোগ্রাফি (পিইটি), চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি তথা এমআরআই এবং মস্তিষ্কে প্রবহমান রস ও রক্তে গোপন লক্ষণ প্রকাশসূচক চিহ্নের অনুসন্ধানমূলক পরীক্ষা চালানো হয়েছে ঝুঁকিপূর্ণ ব্যক্তির সহোদরদের ক্ষেত্রেও৷ এসব পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩৫ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে তখনও আলৎসহাইমারের কোন লক্ষণ দেখা যায়নি৷ কিন্তু যারা আলৎসহাইমারের জন্য ঝুঁকিপূর্ণ তাদের মস্তিষ্ক রসে উল্লিখিত দু’টি বিশেষ আমিষেরই ক্ষতিকর প্রক্রিয়ায় হ্রাস-বৃদ্ধির প্রমাণ মিলেছে৷ যা তাদের ঝুঁকিমুক্ত ভাইদের ক্ষেত্রে ঘটেনি৷ তবে ৪০ থেকে ৪৫ বছর বয়সিদের ক্ষেত্রে ততোদিনে আলৎসহাইমারের অন্তত একটি লক্ষণ প্রকাশিত হয়েছিল৷ এ ধরণের রোগীর সংখ্যা কম হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার ১১টি গবেষণা কেন্দ্রের সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যবেক্ষণ করা হয়৷ এসব গবেষণা কেন্দ্র মূলত ডোমিন্যান্টলি ইনহেরিটেড আলৎসহাইমার নেটওয়ার্ক তথা ডিআইএএন এর আওতায় কাজ করে যাচ্ছে৷ এই গবেষণা কর্মে অংশগ্রহণকারী ১৫০ জন স্বেচ্ছাসেবীর উপর পরীক্ষার ফল প্যারিসে অনুষ্ঠিত ঐ বৈজ্ঞানিক সম্মেলনে প্রকাশ করা হয়৷ সেখানে আরো জানানো হয়েছে যে, শীঘ্রই আরো ২৫০ জন স্বেচ্ছাসেবীকে এই গবেষণার কাজে সম্পৃক্ত করা হবে৷ যাহোক, এই পরীক্ষার ফলে দেখা যাচ্ছে পিতা-মাতার ক্ষেত্রে ঠিক যে বয়সে আলৎসহাইমার রোগের লক্ষণ ধরা পড়েছিল তার চেয়ে ১০ থেকে ২০ বছর আগেই নিশ্চিত হওয়া যাচ্ছে সন্তানদের ঝুঁকির বিষয়টি৷ ফলে তাদের বিশেষ চিকিৎসার আওতায় এনে এর হাত থেকে বাঁচানোর আশা দেখছেন বিজ্ঞানীরা৷ আলৎসহাইমার অ্যাসোসিয়েশনের প্রধান চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক কর্মকর্তা উইলিয়াম থিজও আশা প্রকাশ করেন যে, এই পরীক্ষার ফল থেকে আলৎসহাইমার রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সম্ভব হতে পারে৷
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন